এক্সপ্লোর

External Debt of India: একধাক্কায় অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, জুন ত্রৈমাসিকের হিসেব দিল RBI

India's External Debt: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যে তথ্য় দিয়েছে, সেই অনুযায়ী, ভারতীয় মুদ্রায় জুন ত্রৈমাসিকে ভারতের বৈদেশিক ঋণের পরিমাণ ৭৪,৮৯,৩৯৬.৮ কোটি টাকা।

নয়াদিল্লি: একধাক্কায় অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ। জুন ত্রৈমাসিকে ভারতের বৈদেশিক ঋণ বেড়ে হল ৭৭৮.২ বিলিয়ন ডলার। মার্চ ত্রৈমাসিকের তুলনায় জুন ত্রৈমাসিকে ভারতের বৈদেশিক ঋণ ১৫.৪ বিলিয়ন ডলার বেড়েছে। বুধবার এই তথ্য় প্রকাশ করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। (India's External Debt)

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যে তথ্য় দিয়েছে, সেই অনুযায়ী, ভারতীয় মুদ্রায় জুন ত্রৈমাসিকে ভারতের বৈদেশিক ঋণের পরিমাণ ৭৪,৮৯,৩৯৬.৮ কোটি টাকা। (External Debt of India)

তবে বৈদেশিক ঋণের পরিমাণ বাড়লেও, দেশের মোট GDP-র তুলনায় বৈদেশিক ঋণের অনুপাতে সামান্য উন্নতি চোখে পড়ছে। ২০২৬ সালের মার্চ মাসে যেখানে অনুপাত ২০.৯ শতাংশ ছিল, জুন ত্রৈমাসিকের শেষে তা কমে হয়েছে ২০.৮ শতাংশ। অর্থাৎ ঋণ যেমন বেড়েছে, অর্থনীতিও এগিয়েছে। তাই আগের চেয়ে সামান্য হালকা হয়েছে ঋণের বোঝা।

আরও পড়ুন: I.N.D.I.A শিবিরে যোগ দিতে চায় ঋতব্রত-তৃণমূল, শর্ত একটাই, মমতাকে রাখা যাবে না

ভারত শুধুমাত্র ডলারে ঋণ নেয় না। ইউরো বা ইয়েনেও ঋণ নেওয়া হয়। তবে হিসেব প্রকাশিত হয় ডলারেই। এতে হিসেব কষতে গিয়ে কাগজে কলমে সুবিধা হয়েছে ভারতের। ডলারের মান অন্য মুদ্রার চেয়ে বেশি। তাই এক্ষেত্রে অন্য মুদ্রায় নেওয়া ঋণের পরিমাণ ডলারে রূপান্তরিত করার পর, ঋণের অঙ্ক কম দেখাচ্ছে। প্রায় ৯০ কোটি ডলারের সুবিধাজনক একটা তফাত তৈরি হয়েছে এক্ষেত্রে। ডলারের প্রভাব যদি বাদ দেওয়া যায়, সেক্ষেত্রে বাস্তবে ভারতের ঋণ বেড়েছিল ১৬.৮ বিলিয়ন ডলার। ডলার শক্তিশালী হওয়ায় তা ১৫.৪ বিলিয়ন ডলার দেখাচ্ছে।

আরও পড়ুন: SIR বিতর্কে এবার নাম জুড়ল টাটাদের TCS সংস্থার, ফর্ম-৬ বদলানোর নির্দেশ কে দিয়েছিল? প্রশ্ন তুললেন রাহুল গাঁধী

দীর্ঘমেয়াদি যে ঋণ, অর্থাৎ এক বছরের বেশি সময়ের ঋণ জুন ত্রৈমাসিকে বেড়ে ৬২৪.৭ বিলিয়ন ডলারে পৌঁছে গিয়েছে, যা মার্চ মাসের তুলনায় ১১.২ বিলিয়ন ডলার বেশি। ওই একই সময়ে স্বল্পমেয়াদি ঋণ বেড়েছে ১৯.৭ শতাংশ, যা মার্চ ত্রৈমাসিকে ১৯.৬ শতাংশ ছিল। সঞ্চিত বিদেশি মুদ্রার তুলনায় স্বল্পমেয়াদি ঋণের হার বেড়েছে কিছুটা। 

ভারতের বৈদেশিক ঋণের সিংহভাগই ডলারে নেওয়া। জুন ত্রৈমাসিকের শেষে তার পরিমাণ ছিল ৫৪.৮ শতাংশ। ডলারেই সেই ঋণ পরিশোধ করতে হবে। সরকারি, বেসরকারি-সবখাতেই বেড়েছে ঋণের পরিমাণ।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Milk Price Hike : লিটারে ৬ টাকা পর্যন্ত দাম বাড়তে পারে দুধের, মাদার ডেয়ারি-আমুল নিচ্ছে সিদ্ধান্ত
লিটারে ৬ টাকা পর্যন্ত দাম বাড়তে পারে দুধের, মাদার ডেয়ারি-আমুল নিচ্ছে সিদ্ধান্ত
Financial Mistakes: চাকরি পেয়েই এই ভুলগুলো করছেন না তো? যদি করেন সাবধান হন এখনই নাহলে বাড়বে আপনার বিপদ
চাকরি পেয়েই এই ভুলগুলো করছেন না তো? যদি করেন সাবধান হন এখনই নাহলে বাড়বে আপনার বিপদ
Mother Dairy: ফের দাম বাড়ল দুধের! বৃহস্পতিবার থেকে লিটার প্রতি কত বেশি দিতে হবে, Mother Dairy-র নতুন দাম কত?
ফের দাম বাড়ল দুধের! বৃহস্পতিবার থেকে লিটার প্রতি কত বেশি দিতে হবে, Mother Dairy-র নতুন দাম কত?
Jensen Huang: চিনা স্পাইয়ের প্রেমের ফাঁদে? সর্বস্ব খোয়াবেন Nvidia কর্তা? ৪৪ লক্ষ কোটি টাকা মুছে গেল বাজার থেকে
চিনা স্পাইয়ের প্রেমের ফাঁদে? সর্বস্ব খোয়াবেন Nvidia কর্তা? ৪৪ লক্ষ কোটি টাকা মুছে গেল বাজার থেকে
Advertisement

ভিডিও

CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:
Bhaiphonta 2026: ভাইফোঁটায় মেতে উঠলেন BJP বিধায়ক রুদ্রনীল ঘোষ | Rudranil Ghosh | ABP Ananda
Kolkata-Sairang Express Derails: বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস, আহত বেশ কয়েকজন | ABP Ananda
Bhaiphonta 2026: বালির বাড়িতে ঘটা করে ভাইফোঁটার অনুষ্ঠান পালন করলেন CPM নেত্রী Dipsita Dhar | ABP
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget