এক্সপ্লোর

India's GDP Estimate: ভারতের জিডিপি বৃদ্ধির হার হতে পারে ৯.২%

GDP: চলতি অর্থবর্ষের প্রথম সাত মাসের জিডিপি বৃদ্ধির হারের বিষয়ে আগেই পূর্বাভাস দিয়েছে অর্থমন্ত্রক। এরপর ২৮ ফেব্রুয়ারি জিডিপি বৃদ্ধির হারের বিষয়ে দ্বিতীয় পূর্বাভাস দেওয়া হবে।

নয়াদিল্লি: করোনা আবহে গত অর্থবর্ষে দেশের জিডিপি বৃদ্ধির হার ৭.৩ শতাংশ থাকলেও, চলতি অর্থবর্ষে তা বেড়ে হতে পারে ৯.২ শতাংশ। আজ ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিসের পক্ষ থেকে এই পূর্বাভাস দেওয়া হয়েছে।

রিজার্ভ ব্যাঙ্ক অবশ্য ২০২১-২২ অর্থবর্ষে জিডিপি বৃদ্ধির হার ৯.৫ শতাংশ হওয়ার পূর্বাভাস দিয়েছিল। গত ডিসেম্বরে এই পূর্বাভাস দেওয়া হয়। গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে ৬.৬ শতাংশ এবং চলতি বছরের জানুয়ারি থেকে মার্চের মধ্যে ৬ শতাংশ জিডিপি বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছিল। একইসঙ্গে অবশ্য বলা হয়েছিল, ভারতে নতুন করে করোনা সংক্রমণ ছড়িয়ে না পড়লে তবেই এই জিডিপি বৃদ্ধি হতে পারে। এর মধ্যে ভারতে ফের বাড়ছে করোনা সংক্রমণ। ফলে জিডিপি বৃদ্ধির হার ধাক্কা খেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।  

India's GDP Estimate: ভারতের জিডিপি বৃদ্ধির হার হতে পারে ৯.২%

ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস অবশ্য আজ জিডিপি বৃদ্ধির হার গতবারের তুলনায় অনেকটাই বেশি থাকার পূর্বাভাস দিয়েছে। কৃষি, খনি, উৎপাদন শিল্পে উন্নতির ফলেই জিডিপি বৃদ্ধি হতে চলেছে বলে জানিয়েছে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস।

করোনা পরিস্থিতিতে অনেক অর্থনীতিবিদই চলতি অর্থবর্ষে ডিজিপি বৃদ্ধির হার কম হবে বলে মনে করছেন। জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে জিডিপি বৃদ্ধির হার ছিল ৮.৪ শতাংশ। এপ্রিল থেকে জুনের মধ্যে জিডিপি বৃদ্ধির হার ছিল ২০.১ শতাংশ।

গত অর্থবর্ষের তুলনায় ২০২২ অর্থবর্ষে কৃষিক্ষেত্রে উন্নতির হার ০.৩ শতাংশ বেড়ে হতে পারে ৩.৯ শতাংশ। গত অর্থবর্ষে কৃষিক্ষেত্রে উন্নতির হার ছিল ৩.৬ শতাংশ। উৎপাদন ক্ষেত্রে গত অর্থবর্ষে উন্নতির হার ছিল ৭.২ শতাংশ, যা এবার বেড়ে হতে চলেছে ১২.৫ শতাংশ। গত বছর বিদ্যুৎ উৎপাদন ছিল ১.৯ শতাংশ, যা এবার বেড়ে হতে চলেছে ৮.৫ শতাংশ। বাণিজ্য, হোটেল, পরিবহণ ক্ষেত্রে উন্নতির হার অবশ্য গত অর্থবর্ষের তুলনায় অনেকটাই কমতে চলেছে। গত অর্থবর্ষে এই ক্ষেত্রগুলিতে উন্নতির হার ছিল ১৮.২ শতাংশ, যা এবার কমে হতে চলেছে ১১.৯ শতাংশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

1 Crore Fund: কত বয়সে কত টাকা বিনিয়োগ করলে আপনিও জমিয়ে ফেলতে পারবেন কোটি টাকা?
কত বয়সে কত টাকা বিনিয়োগ করলে আপনিও জমিয়ে ফেলতে পারবেন কোটি টাকা?
Employees' Provident Fund Organisation: ৫০ হাজার বেতন হলেও এবার পাবেন EPFO-এর সুবিধা? বেতনের লিমিট বাড়াল অর্থমন্ত্রক?
৫০ হাজার বেতন হলেও এবার পাবেন EPFO-এর সুবিধা? বেতনের লিমিট বাড়াল অর্থমন্ত্রক?
Amazon Freedom Sale: ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
Gold Price Today: সপ্তাহের শুরুতে ফের উর্ধ্বমুখী সোনার দাম? আজ কলকাতায় নতুন রেট দেখে নিন
সপ্তাহের শুরুতে ফের উর্ধ্বমুখী সোনার দাম? আজ কলকাতায় নতুন রেট দেখে নিন

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget