এক্সপ্লোর

Indian Economy: আর মাত্র ১৩ বছর… ২০৩৮-এর মধ্যেই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হবে ভারত; কী বলছে রিপোর্ট ?

Indian Economy Report: এই রিপোর্টে আরও বলা হয়েছে যে ভারতের সবথেকে বড় শক্তি হল এর জনসংখ্যা। ২০২৫ সালে ভারতের নাগরিকদের গড় বয়স ছিল মাত্র ২৮.৮ বছর।

India GDP: মার্কিন শুল্ক আরোপের কারণে বৈশ্বিক অনিশ্চয়তা ও অস্থিরতার আবহ দেখা দিয়েছে। তবে এই অস্থিরতার মধ্যেও ভারতের জন্য একটি সুখবর রয়েছে। EY-এর একটি প্রতিবেদন অনুসারে ভারত আগামী ২০৩৮ সালের মধ্যেই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির (Indian Economy) দেশে পরিণত হতে চলেছে যার পিপিপি বা ক্রয় ক্ষমতার বিবেচনায় জিডিপি (India GDP) হবে ৩৪.২ মার্কিন ট্রিলিয়ন ডলার। ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ডের করা অনুমানের উপর ভিত্তি করে এই রিপোর্ট প্রকাশ করেছে EY সংস্থা।

ভারতের সবথেকে বড় শক্তি

এই রিপোর্টে আরও বলা হয়েছে যে ভারতের সবথেকে বড় শক্তি হল এর জনসংখ্যা। ২০২৫ সালে ভারতের নাগরিকদের গড় বয়স ছিল মাত্র ২৮.৮ বছর। সঞ্চয় হারের দিক থেকে ভারত রয়েছে বিশ্বের মধ্যে দ্বিতীয় স্থানে। সরকারি ঋণ ও জিডিপির অনুপাত ২০২৪ সালে ৮১.৩ শতাংশ থেকে কমে ২০৩০ সালের মধ্যে নেমে আসবে ৭৫.৮ শতাংশে। অন্যদিকে ভারতের সমকক্ষ দেশগুলিতে ঋণের মাত্রা ক্রমেই বাড়ছে। এই অনুপাত বুঝিয়ে দেয় যে একটি দেশের বার্ষিক উৎপাদন ও এই ঋণ শোধের ক্ষমতার তুলনায় তার ঋণের পরিমাণ ঠিক কতখানি রয়েছে। এটি একট দেশের অর্থনৈতিক অবস্থাকে বোঝায়।

চিন, আমেরিকা ও জাপানের কী অবস্থা

এই প্রতিবেদন অনুসারে ২০৩০ সালের মধ্যে চিন পিপিপি মোডে তাঁর আনুমানিক ৪২.২ ট্রিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতি নিয়ে শীর্ষে থাকবে। তবে চিন দুটি প্রতিবন্ধকতার মুখোমুখি হবে, দেশের ক্রমবর্ধমান জনসংখ্যা আর ক্রমবর্ধমান ঋণের চাপ। আমেরিকা অবশ্যই শক্তিশালী, কিন্তু এই দেশ তার জিডিপির তুলনায় ১২০ শতাংশ বেশি ঋণ ও ধীর প্রবৃদ্ধির হারের মুখোমুখি। এর বিপরীতে ভারতে সবথেকে বেশি যুবক-তরুণ রয়েছে। ক্রমবর্ধমান আভ্যন্তরীণ চাহিদা আর জিডিপি-ঋণের মধ্যে ভারসাম্য রয়েছে দেশে যা এর দীর্ঘমেয়াদী বৃদ্ধির জন্য খুবই ভাল।

মার্কিন শুল্ক আরোপে কী প্রভাব পড়বে

গতকাল বুধবার থেকেই ভারতে কার্যকর হয়ে গিয়েছে মার্কিনি ৫০ শতাংশ শুল্ক। এর মধ্যে রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনার জন্য ২৫ শতাংশ বেসলাইন শুল্ক আর ২৫ শতাংশ জরিমানা ধার্য করা হয়েছে। এই বিষয়ে EY বলেছে যে মার্কিন শুল্ক ভারতের জিডিপিতে ০.৯ শতাংশ হারে প্রভাবিত করতে পারে। তবে শক্তিশালী আভ্যন্তরীণ চাহিদা, বাণিজ্য অংশীদারিত্ব বৃদ্ধি আর রফতানির আরও অনেক উপায় খুঁজে বের করার ফলে জিডিপিতে এর প্রভাব মাত্র ০.১ শতাংশের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BSNL Recharge Plan : BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
Gold Price Today: সোনার দামে ফের বড় বদল! ১৪ থেকে ১৭ অগস্টে কত বাড়ল ২২ ক্যারেট, ১৮ ক্যারেটের দাম?
সোনার দামে ফের বড় বদল! ১৪ থেকে ১৭ অগস্টে কত বাড়ল ২২ ক্যারেট, ১৮ ক্যারেটের দাম?
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Dividend Stock : একটা স্টক থাকলেই পাবেন ২০০ টাকা, এই কোম্পানি ঘোষণা করেছে ডিভিডেন্ড 
একটা স্টক থাকলেই পাবেন ২০০ টাকা, এই কোম্পানি ঘোষণা করেছে ডিভিডেন্ড 

ভিডিও

Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী
Bankura News: ইন্দাসে CJP আন্দোলনকারীর বাবাকে খুনের অভিযোগ, বাড়িতে গেলেন সিপিএম নেতা শতরূপ ঘোষ
Kalimpong Landslide: প্রবল বৃষ্টিতে কালিম্পং-ভূটান সীমান্ত এলাকায় ধস। ABP Ananda Live
Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget