এক্সপ্লোর

Stock Market Crash: আশঙ্কার কালো মেঘ, শুক্রে ধস নামল বাজারে , সোমে কী হবে ?

Share Market Closing: আশার বদলে বাড়ছে আশঙ্কা। মার্কিন মুলুকে একের পর এক ব্যাঙ্ক বন্ধ হওয়ার প্রভাব পড়ল ভারতে।

Share Market Closing: আশার বদলে বাড়ছে আশঙ্কা। মার্কিন মুলুকে একের পর এক ব্যাঙ্ক বন্ধ হওয়ার প্রভাব পড়ল ভারতে। যার জেরে সপ্তাহের শেষ ট্রেডিং ডেতে পতনের সঙ্গে বন্ধ হয়েছে ভারতীয় শেয়ারবাজার। 

Stock Market Crash: আজ কী হয়েছে বাজারে ?
আজও বাজারে বিনিয়োগকারীদের বিক্রি বেড়েছে। নিফটি আজ আবার 17,000-এর নিচে নেমে গেছে। আজকের লেনদেন শেষে BSE সেনসেক্স 398 পয়েন্ট কমেছে ও 57,527 পয়েন্টে বন্ধ হয়েছে। সেখানে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি 131 পয়েন্টের পতনের সঙ্গে 16,945 পয়েন্টে বন্ধ হয়েছে।

Share Market Closing: আজ কোন খাতের কী অবস্থা ?
আজ বাজারে সব খাতের শেয়ারে পতন দেখা গেছে। ব্যাঙ্কিং, অটো, আইটি, ফার্মা, হেলথকেয়ার, এনার্জি, অয়েল অ্যান্ড গ্যাস, এফএমসিজি, মেটাল, মিডিয়া, ইনফ্রার মতো সেক্টরগুলি হ্রাস পেয়েছে। 30টি সেনসেক্স স্টকের মধ্যে 5টি স্টক লাভের সঙ্গে বন্ধ হয়েছে। সেখানে 25টি স্টক লোকসানের সঙ্গে বন্ধ হয়েছে। নিফটির 50টি স্টকের মধ্যে 10টি স্টক লাভের সঙ্গে ও 40টি স্টক পতনের সঙ্গে বন্ধ হয়েছে৷

Stock Market Crash: আজ কোন স্টকগুলিতে গতি

Cipla 0.94%, Kotak Mahindra 0.74%, Infosys 0.44%, Dr Reddy 0.39%, Apollo Hospital 0.24%, Tech Mahindra 0.23%, Divis Lab 0.14%, Power Grid 0.11%, Wipro 0.07% এর গতিতে বন্ধ হয়েছে।

Share Market Closing: কোন স্টকে পতন দেখা গিয়েছে ?

যদি আপনি আজকের স্টকের পতনের দিকে তাকান, তাহলে বাজাজ ফিনসার্ভ 3.83 শতাংশ, বাজাজ ফিন্যান্স 3.15 শতাংশ, আদানি এন্টারপ্রাইজ 2.97 শতাংশ, টাটা স্টিল 2.67 শতাংশ, হিন্দালকো 2.61 শতাংশ, আদানি পোর্টস 2.59 শতাংশ, কোল ইন্ডিয়া 2.30 শতাংশ পতনের সঙ্গে বন্ধ হয়েছে।

Stock Market Crash: আজ বিনিয়োগকারীদের ক্ষতি

শেয়ারবাজারে পতনের কারণে বিনিয়োগকারীরা আজ ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। BSE-তে তালিকাভুক্ত কোম্পানিগুলির মার্কেট ক্যাপ 254.53 লক্ষ কোটি টাকায় নেমে এসেছে, যা বৃহস্পতিবার ছিল 257.10 লক্ষ কোটি টাকা। আজকের ট্রেডিং সেশনে বিনিয়োগকারীরা 2.57 লক্ষ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছে।

 এদিকে আজই সরকারি কর্মীদের পেনশন সংক্রান্ত নানা সমস্যাগুলি খতিয়ে দেখার জন্য একটি কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আর্থিক দিকটি নজরে রেখেই কর্মীদের প্রয়োজনের বিষয়গুলিও নজরে রাখার চেষ্টা করা হোক বলে বার্তা দিয়েছেন। 

সরকারি কর্মীদের জন্য জাতীয় পেনশন ব্যবস্থা উন্নত করা দরকার বলেও একটি পরামর্শ এসেছে বলে জানিয়েছেন নির্মলা সীতারামন।

তিনি বলেন, 'আমি পেনশনের এই বিষয়টি দেখার জন্য অর্থ সচিবের অধীনে একটি কমিটি গঠনের প্রস্তাব করছি এবং সাধারণ নাগরিকদের জন্য জন্য আর্থিক প্রয়োজনের দিকটি মাথায় রেখেই সরকারি কর্মীদের প্রয়োজনীয়তার বিষয়গুলিও মেটানোর জন্য একটি রাস্তা তৈরি করার প্রস্তাব করছি। পদ্ধতিটি কেন্দ্র ও রাজ্য দুইয়ের কথা ভেবেই তৈরি করা হবে।'

আরও পড়ুন : Hindenburg Research: আদানির পর এই কোম্পানিতে হানা হিন্ডেনবার্গের, মারাত্মক ক্ষতির মুখে সংস্থা

সেরা শিরোনাম

Income Tax Return: আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?
আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?
Gold: ঘরে বসেই অর্থ উপার্জন করতে চান ? বিনিয়োগ করুন সোনা, কী ভাবনা সরকারের ?
ঘরে বসেই অর্থ উপার্জন করতে চান ? বিনিয়োগ করুন সোনা, কী ভাবনা সরকারের ?
Zepto and Zomato: জেপ্টো-জ্যোমাটো থেকে পণ্য ও খাবার অর্ডার করেন ? এবার গুনতে হবে মোটা টাকা, কারণ কী ?
জেপ্টো-জ্যোমাটো থেকে পণ্য ও খাবার অর্ডার করেন ? এবার গুনতে হবে মোটা টাকা, কারণ কী ?
E-10 Petrol: ই-১০ পেট্রোল ফিরিয়ে আনার কথা ভাবছে সরকার ! এতে কী সুবিধা পাবেন সাধারণ মানুষ ? জানুন
ই-১০ পেট্রোল ফিরিয়ে আনার কথা ভাবছে সরকার ! এতে কী সুবিধা পাবেন সাধারণ মানুষ ? জানুন

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget