এক্সপ্লোর

IndiGo Airlines: উৎসবের মরশুম কাটতেই সিদ্ধান্তবদল, বিমানের টিকিটে আর তেলের দাম ধরবে না IndiGo

Indigo Flights: বিমানের জ্বালানির মূল্য বৃদ্ধির জন্যই ২০২৩ সালের অক্টোবর মাসে বিমানের টিকিটে জ্বালানি বাবদ শুল্কও ধার্য করতে শুরু করে IndiGo.

নয়াদিল্লি: টিকিটের দাম থেকে জ্বালানির মূল্য বাদ দিল দেশের বৃহত্তম বিমান সংস্থা IndiGo Airline. অন্তর্দেশীয় এবং আন্তর্জাতিক বিমান, দুই ক্ষেত্রেই টিকিটে জ্বালানির দাম ধরা বন্ধ করল তারা (Aviation Turbine Fuel)। বৃহস্পতিবার থেকেই এই নয়া নিয়ম কার্যকর হল দেশে। বহুমূল্য টিকিট কেনা থেকে যাত্রীদের নিষ্কৃতী দিতেই এমন সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। এর ফলে বিমানযাত্রায় যাত্রীদের সাশ্রয় হবে এবং বিমানের টিকিট কেনার ক্ষেত্রে দু'বার ভাবতে হবে না বলে আশাবাদী তাঁরা। (IndiGo Airlines)

বিমানের জ্বালানির মূল্য বৃদ্ধির জন্যই ২০২৩ সালের অক্টোবর মাসে বিমানের টিকিটে জ্বালানি বাবদ শুল্কও ধার্য করতে শুরু করে IndiGo. সম্প্রতি আন্তর্জাতিক বাজারে বিমানের জ্বালানির মূল্য নেমেছে। তার পরই অন্তর্দেশীয় এবং আন্তর্জাতিক টিকিটের উপর থেকে জ্বালানিবাবদ শুল্ক ধার্য করা বন্ধ হল। কিন্তু আন্তর্জাতিক বাজারে বিমানের জ্বালানির মূল্যে ওঠাপড়া চলতেই থাকে। তাই আগামী দিনে মূল্য বৃদ্ধি ঘটলে, সেক্ষেত্রে IndiGo কী ব্যবস্থা নেবে, আবারও কি টিকিটে জ্বালানিবাবদ শুল্কও ধার্য করা হবে, উঠছে প্রশ্ন। (Indigo Flights)

IndiGo-র তরফে বিবৃতি প্রকাশ করে বলা হয়েছে, জ্বালানির দাম সদা পরিবর্তনশীল। তাই ঝুঁকি তো রয়েই যাচ্ছে। কিন্তু যাত্রীদের সহজলভ্য, ঝঞ্ঝাটমুক্ত পরিষেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ বিমান সংস্থা। সময়ে যাতে পরিষেবা পান তাঁরা, কোনও রকম অসুবিধার সম্মুখীন হতে না হয়, সে ব্যাপারে দায়িত্বশীল। তাই অনেক ভাবনা-চিন্তার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: Gold Price Today: নতুন বছরে ফের কমল সোনা-রুপোর দাম, কত মূল্যে কিনতে হবে আজ?

বিমান পরিষেবা দেওয়ার ক্ষেত্রে জ্বালানি খাতেই প্রচুর খরচ হয় সংস্থাগুলির, মোট খরচের প্রায় ৪০ শতাংশ। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়লে, বহুমূল্যে জ্বালানি কিনতে হয় তাদেরও। সেই কারণেই অক্টোবর মাসে টিকিটের দামের সঙ্গে জ্বালানিবাবদ শুল্ক যুক্ত করে IndiGo. উৎসবের মরশুমে তাদের এই সিদ্ধান্তে মোটা টাকা খরচ করে বিমানের টিকিট কাটতে হয় যাত্রীদের। সম্প্রতি আন্তর্জাতিক বাজারে বিমানের জ্বালানির দামে ১৪ শতাংশ পতন ঘটার পরই সেই সিদ্ধান্ত থেকে পিছু হটল IndiGo.

গত বছর সেপ্টেম্বর মাসে বিমানের জ্বালানির দাম সর্বোচ্চে গিয়ে ঠেকে। বর্তমানে দিল্লিতে প্রতি কিলোলিটার বিমানের জ্বালানির দাম পড়ছে ১ লক্ষ ১ হাজার ৯৯৩.১৭ টাকা। দেশের বৃহত্তম খুচরো তেল বিক্রির সংস্থা Indian Oil Corporation এই তথ্য দিয়েছে। গত অক্টোবর মাসে বিমানের জ্বালানির দাম ছিল, প্রতি কিলোলিটারে ১ লক্ষ ১৮ হাজার ১৯৯.১৭ টাকা।  বিমানের তেলের দাম যেমন কমেছে, তেমনই আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দামও কমে ব্যারেল প্রতি ৯৭ ডলার হয়েছে, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৮ হাজার টাকা।

সেরা শিরোনাম

SEBI Alert : ৯০ শতাংশের লোকসান হয়েছে, ২০২৬-এ শেয়ার বাজারে লাখ-লাখ টাকা হারিয়েছে যুব প্রজন্ম, অনূর্ধ্ব ত্রিশের সংখ্য়া বেশি
৯০ শতাংশের লোকসান হয়েছে, ২০২৬-এ শেয়ার বাজারে লাখ-লাখ টাকা হারিয়েছে যুব প্রজন্ম, অনূর্ধ্ব ত্রিশের সংখ্য়া বেশি
Oracle Layoffs : ১ সেপ্টেম্বর আসবে ইমেল, সকাল ৬টায় কর্মী ছাঁটাই, হাজার-হাজার চাকরি যাবে !
১ সেপ্টেম্বর আসবে ইমেল, সকাল ৬টায় কর্মী ছাঁটাই, হাজার-হাজার চাকরি যাবে !
Mutual Funds: Direct নাকি Regular? Mutual Fund-এ SIP করতে চাইলে কোন প্ল্যান আপনার জন্য আদর্শ?
Direct নাকি Regular? Mutual Fund-এ SIP করতে চাইলে কোন প্ল্যান আপনার জন্য আদর্শ?
Cooking Oil Selling Rules : খুচরো খাবার তেল বিক্রি করলেই ১০ লাখ টাকা জরিমানা, ৩ বছরের জেল এই রাজ্যে
খুচরো খাবার তেল বিক্রি করলেই ১০ লাখ টাকা জরিমানা, ৩ বছরের জেল এই রাজ্যে

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget