এক্সপ্লোর

Infosys Dividend: ইনফোসিসের ৪৩ টাকার ডিভিডেন্ডেই কয়েক কোটি আয় ! নারায়ণ মূর্তির ১৮ মাসের নাতির আয় কত হল জানেন ?

Narayan Murthy's Family Income: সম্প্রতি ইনফোসিস তাদের সমস্ত শেয়ারহোল্ডারদের জন্য ৪৩ টাকার ডিভিডেন্ড ঘোষণা করেছিল। আর এই ডিভিডেন্ডের জন্য সংস্থা ৫৪.২ কোটি শেয়ারহোল্ডারদের দিয়েছিল মোট ২৩৩০ কোটি টাকা।

Narayan Murthy's Grandson: ভারতের অন্যতম শীর্ষস্থানীয় আইটি সংস্থা ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির নাতি একাগ্র রোহন মূর্তি সম্প্রতি ইনফোসিসের ডিভিডেন্ড (Dividend Income) থেকেই আয় করেছেন ৬.৫ কোটি টাকা। মাত্র ১৮ মাস বয়সেই একাগ্রর মোট সম্পদ কয়েকশো কোটি। এক ডিভিডেন্ডেই ৬.৫ কোটি আয় একাগ্রর। একাগ্রর যখন মাত্র ৪ মাস বয়স ছিল, তখন নারায়ণ মূর্তি (Narayan Murthy) তাঁকে ২৪০ কোটি টাকা মূল্যের শেয়ার উপহার দিয়েছিলেন। অর্থাৎ একাগ্রর কাছে ইনফোসিস সংস্থার ০.০৪ শতাংশ স্টেক রয়েছে।

খুদে একাগ্রর অ্যাকাউন্ট ভরেছে ডিভিডেন্ডের টাকায়

সম্প্রতি ইনফোসিস তাদের সমস্ত শেয়ারহোল্ডারদের জন্য ৪৩ টাকার ডিভিডেন্ড ঘোষণা করেছিল। আর এই ডিভিডেন্ডের জন্য সংস্থা তাদের মোট ৫৪.২ কোটি শেয়ারহোল্ডারদের মধ্যে বন্টন করেছিল ২৩৩০ কোটি টাকা। এরই মধ্যে নারায়ণ মূর্তির নাতি একাগ্র তাঁর কাছে সঞ্চিত ১৫ লক্ষ শেয়ারের জন্য পেয়েছে ৬.৫ কোটি টাকা। মাত্র দেড় বছর বয়সেই একাগ্র এমন সব শিশুর শ্রেণিতে পৌঁছেছেন যারা জন্মের পরেই কোটিপতি হয়েছেন।

ইনফোসিসের মালিকদের আয় কত হয়েছে

এই ডিভিডেন্ড বন্টনের মধ্যে অন্য মালিক ও প্রতিষ্ঠাতারাও বিপুল আয় করেছেন। সংস্থার চেয়ারম্যান নন্দন নিলেকানি তাঁর ৪ কোটি শেয়ারের থেকে ডিভিডেন্ড স্বরূপ পেয়েছেন ১৭৫ কোটি টাকা। নারায়ণ মূর্তি নিজে তাঁর সঞ্চিত ১.৫ কোটি শেয়ারের জন্য আয় করেছেন ৬৫ কোটি টাকা। আর অন্যদিকে সংস্থার সহ-প্রতিষ্ঠাতা ক্রিস গোপালাকৃষ্ণন ৩.২ কোটি শেয়ারের জন্য আয় করেছেন ১৩৭ কোটি টাকা। সবথেকে বেশি ডিভিডেন্ড পেয়েছেন সুধা গোপালাকৃষ্ণন। তাঁর কাছে রয়েছে ইনফোসিস সংস্থার ৯.৫ কোটি শেয়ার, আর তাঁর আয় হয়েছে ৪১০ কোটি টাকা।

নারায়ণ মূর্তির পরিবার কত টাকা আয় করেছে

নারায়ন মূর্তির পরিবারের নতুন প্রজন্মের সদস্যরাও কোটি কোটি টাকা আয় করেছেন এই ডিভিডেন্ড থেকে। রোহন মূর্তি আয় করেছেন ২৬১.৫ কোটি টাকা, তাঁর কাছে এই সংস্থার ৬ কোটি শেয়ার রয়েছে। আর তাঁর বোন অক্ষতা মূর্তির কাছে রয়েছে ৩.৮ কোটি শেয়ার, তাঁর আয় হয়েছে ১৬৭ কোটি টাকা।

তৃতীয় প্রজন্মের সদস্যরাও ব্যাপক আয় করেছেন

ইনফোসিস প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির পরবর্তী তৃতীয় প্রজন্মের সদস্যরাও বিপুল আয় করেছেন। নিকিতা ও মিলন শিবুলাল মনছন্দা যাদের কাছে এই সংস্থার ৬১ লক্ষ শেয়ার রয়েছে, তাদের আয় হয়েছে ২৬.৩ কোটি টাকা। তনুষ নিলেকানি চন্দ্র ৩৩.৫ লক্ষ শেয়ারের বিনিময়ে আয় করেছেন ১৪ কোটি টাকা।

সেরা শিরোনাম

PNG Hydrogen Blending : পেট্রোলের মতো এবার রান্নার গ্যাসে হবে ব্লেন্ডিং ? ৫ শতাংশ মেশানোর প্রস্তাব
পেট্রোলের মতো এবার রান্নার গ্যাসে হবে ব্লেন্ডিং ? ৫ শতাংশ মেশানোর প্রস্তাব
Netflix Layoffs : পুজোর মাঝেই হাজার কর্মী ছাঁটাই, এই কোম্পানি নিল বড় সিদ্ধান্ত, কাদের-কাদের চাকরি গেল ?
পুজোর মাঝেই হাজার কর্মী ছাঁটাই, এই কোম্পানি নিল বড় সিদ্ধান্ত, কাদের-কাদের চাকরি গেল ?
IDBI Bank: ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, ৬০ শতাংশের বেশি মালিকানা পাবে কানাডার সংস্থা, অনুমোদন দিল কেন্দ্র
৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, ৬০ শতাংশের বেশি মালিকানা পাবে কানাডার সংস্থা, অনুমোদন দিল কেন্দ্র
Reliance Industries 1977 IPO : কীভাবে সাধারণ ভারতীয়দের বৃদ্ধির অংশীদার হওয়ার আহ্বান জানিয়েছিলেন ধীরুভাই অম্বানি
কীভাবে সাধারণ ভারতীয়দের বৃদ্ধির অংশীদার হওয়ার আহ্বান জানিয়েছিলেন ধীরুভাই অম্বানি

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget