iPhone 17 Price Drop : ৫৪,০০০ টাকায় iPhone 17, ৫৭,০০০ টাকায় পাবেন প্রো ? এবার অর্ধেক দামে দুই ফোন
iPhone 17 Pro Price : কারণ, iPhone 17 সিরিজ এখন পাওয়া যাচ্ছে অর্ধেক দামে। তবে সব অফলাইন স্টারে আপনি পাবেন না এই দাম।

iPhone 17 Pro Price : আপনিও বাজারের সেরা ফোন নিতে চাইলে এটাই সেরা সময়। কারণ, iPhone 17 সিরিজ এখন পাওয়া যাচ্ছে অর্ধেক দামে। তবে সব অফলাইন স্টারে আপনি পাবেন না এই দাম। এই সুযোগ পাওয়া যাচ্ছে কেবল ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ (Flipkart Big Billion Days) ও রিলায়েন্স ডিজিটালে (Reliance Digital)।
iPhone 17 ও iPhone 17 Pro-তে এবার ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেজ (Flipkart Big Billion Days) ও রিলায়েন্স ডিজিটালে আপনি পাবেন বড় ডিল। এখানে ক্রেতারা ব্যাঙ্ক ডিসকাউন্ট, সাধারণ ছাড় বাদেও এক্সচেঞ্জ ডিল পাবেন। সব মিলিয়ে দারুণ সুবিধা পাওয়া য়াবে এই এই দুই জায়াগায়। জেনে নিন, কোথায় কত কম দামে পাবেন এই সুবিধা।
ফ্লিপকার্টে কত দামে পাবেন iPhone 17
উৎসবের এই মরশুমে ফ্লিপকার্টে আপনি পাবেন ইলেকট্রনিক্স, স্মার্টফোন, ল্য়াপটপ আইটেমের ওপর বড় ছাড়। এখানে আইফোন ১৭-এর ওপর দারুণ ডিল পাবেন আপনি। একটা বড় প্রাইস হাইক সত্ত্বেও আপনি এই ফোন এখানে পাবেন ৫৫,০০০ টাকার মধ্যে। কার্ড ডিসকাউন্ট ও এক্সচেঞ্জ অফার নিয়ে এই ছাড় পাবেন আপনি।
আসল দাম কিন্তু ৯৯,৯০০ টাকা এই মডেলের
iPhone 17 ২৫৬ জিবি মডেলের আসল দাম ৯৯,৯০০ টাকা । এর থেকে কমে এখন ৮৬,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে এই ফোন। তবে ফ্লিপকার্টে এই ফোন কার্ড ডিসকাউন্ট ও এক্সচেঞ্জ অফার মিলিয়ে আপনি এই ফোন পাবেন ৫৪,১৪৯ টাকায়। ক্রেডিট কার্ড ও পুরনো ফোন এক্সচেঞ্জ মিলিয়ে আপনি iPhone 17 এত কমে পাবেন।
কীভাবে এত কমে পাবেন আপনি ?
এখানে আরও ৫০০০ টাকা ছাড় পেতে আপনি ফ্লিপকার্ট অ্য়াক্সিস ব্যাঙ্ক ও ফ্লিপকার্ট SBI ক্রেডিট কার্ডের সুবিধা নিতে পারেন। আপনি এই অফারের ফলেই দাম কমে ৮১,৯৯৯ টাকা হবে। এক্সচেঞ্জ অফারের মাধ্যমে দাম আরও কমানো সম্ভব। ফ্লিপকার্ট ৮৫,১০০ টাকা পর্যন্ত সুবিধার কথা প্রচার করছে, যার মধ্যে অতিরিক্ত ৩,০০০ টাকার ছাড়ও রয়েছে। তবে, একজন ক্রেতা ঠিক কত টাকা পাবেন তা নির্ভর করবে এক্সচেঞ্জ করা ফোনটির মডেল, অবস্থা ও যোগ্যতার ওপর।
আপনি এখানে আইফোন ১৪ এক্সচেঞ্জের ক্ষেত্রে ২৭,৮৫০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। এর সঙ্গে ৫,০০০ টাকার ব্যাঙ্ক ছাড় যোগ করা হলে ২৫৬ জিবি আইফোন ১৭-এর মূল্য দাঁড়াবে ৫৪,১৪৯ টাকায়। সুতরাং, ক্রেতারা যদি একটি যোগ্য আইফোন ১৪ এক্সচেঞ্জ করেন ও অনুমোদিত ক্রেডিট কার্ডের মাধ্য টাকা শোধ করেন, তবে তারা প্রায় ৫৪,০০০ টাকায় ফোনটি কিনতে পারবেন।
রিলায়েন্স ডিজিটালে iPhone 17 Pro পাবেন কত দামে ?
মনে রাখবেন, ফ্লিপকার্টের অফারটি মূলত iPhone 17-এর ওপর দেওয়া হবে। তবে iPhone 17 Pro দোকানে গিয়ে কেনার কথা ভাবলে রিলায়েন্স ডিজিটাল দিচ্ছে দারুণ অফার। রিলায়েন্স ডিজিটালের ওয়েবসাইট অনুযায়ী, iPhone 17 Pro ২৫৬ জিবি পেতে পারেন ৫৭,০০০ টাকায়। বর্তমানে এই মডেলের দাম ১,৩০,৪৯০ টাকা, যার দাম আগে ছিল ১,৩৪,৯০০ টাকা।
সম্প্রতি রিলায়েন্স ডিজিটাল এক্স হ্যান্ডেলে একটি পোস্টের মাধ্যমে জানিয়েছে, তাদের কাছে iPhone 17 Pro ২৫৬ জিবি মডেল অফারে ৫৬,৯৯০ টাকায় পাওয়া যাবে। iPhone 17 Pro Max-এর দাম হয়েছে ৭১,৯৯০ টাকা। এই অফারের আওতায়, ১,৩৪,৯০০ টাকা মূল্যের iPhone 17 Pro-এর ওপর ৯,৯১০ টাকার ইন-স্টোর ছাড় দেওয়া হচ্ছে। যার অর্থ, এর দাম কমে ১,২৪,৯৯০ টাকায় নেমে এল। পাশাপাশি গ্রাহকরা তাদের পুরনো ডিভাইস এক্সচেঞ্জের মাধ্যমে ৫৫,০০০ টাকা পর্যন্ত মূল্য পেতে পারেন। এর সঙ্গে আরও ১০,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস যোগ হবে। পাশাপাশি, এই অফারে ৩,০০০ টাকার ব্যাঙ্ক ক্যাশব্যাকও রয়েছে।
আরও পড়ুন : পুজোর মাঝেই হাজার কর্মী ছাঁটাই, এই কোম্পানি নিল বড় সিদ্ধান্ত, কাদের-কাদের চাকরি গেল ?
সেরা শিরোনাম























