এক্সপ্লোর

Netflix Layoffs : পুজোর মাঝেই হাজার কর্মী ছাঁটাই, এই কোম্পানি নিল বড় সিদ্ধান্ত, কাদের-কাদের চাকরি গেল ?

Job Cut : এক ধাক্কায় ১০০০ কর্মী ছাঁটাই (Netflix Layoffs) করল এই কোম্পানি। সবথেকে ক্ষতিগ্রস্ত হয়েছে টেক ও প্রোডাক্ট টিম। আরও কাদের চাকরি গেল ? 


Job Cut : আশঙ্কই সত্যি হল। উৎসবের আমেজে বিষাদের আবহ দেখা দিল সংসারে। এক ধাক্কায় ১০০০ কর্মী ছাঁটাই (Netflix Layoffs) করল এই কোম্পানি। সবথেকে ক্ষতিগ্রস্ত হয়েছে টেক ও প্রোডাক্ট টিম। আরও কাদের চাকরি গেল ? 

মোট কর্মীসংখ্যার ৬ শতাংশের ওপর কোপ 
২০২২ সালের পর থেকে এই নিয়ে সবথেকে বড় কর্মী ছাঁটায়ের ঘোষণা করেছে অনলাইন স্ট্রিমিং প্লাটফর্ম নেটফ্লিক্স। 'দ্য ওয়াল স্ট্রিট জার্নাল'-এর রিপোর্ট বলছে, এই ছাঁটায়ের ফলে কোম্পানির ওয়ার্কফোর্সের ৬ শতাংশের চাকরি প্রভাবিত হবে। এই ঘোষণার ফলে প্রোডাক্ট , টেকনোলজি, লিগাল ছাড়াও HR বিভাগের কর্মীদের চাকরি যাবে। বুধবার একটি ইমেলের মাধ্যমে নেটফ্লিক্সের CEO টেড স্যারেনডস ও গ্রেগ পিটার্স কর্মী ছাঁটাইয়ের ঘোষণার বিষয়ে জানিয়ে দেন।

খুব কঠিন সময়ের মধ্যে যাচ্ছে কোম্পানি
বর্তমানে নেটফ্লিক্স তাদের সাবক্রিপশন ব্যবসার বাইরে পরিধি বাড়ানোর চেষ্টা করছে। যেখানে কোম্পানি আয় নিয়ে চাপের মুখে পড়েছে। সেপ্টেম্বরের শেষের দিকে, ব্লুমবার্গেরই একটি অনুষ্ঠানে কোম্পানির CEO সারান্ডোস স্বীকার করেন, কোম্পানি তাঁর প্রত্যাশিত গতিতে এগোচ্ছে না।

কিছুদিন আগেই আশঙ্কা তৈরি হয়েছিল ?  
নিউজলেটারের রিপোর্ট আগেই বলেছিল, ৮৫০-এর বেশি লোকের চাকরি যাবে ভিডিয়ো স্ট্রিমিং প্লাটফর্ম নেটফ্লিক্সে। এই বিষয়ে খবর প্রকাশ্য়ে আসতেই চিন্তা বাড়ে কর্মীদের মধ্যে। যদিও ব্লুমবার্গের তরফে এই বিষয়ে প্রশ্ন করা হলে কোনও তখন উত্তর দেননি কোম্পানির মুখপাত্র। কোম্পানির কর্মী সংখ্যা বলছে, গত বছর পর্যন্ত ১৬,০০০ স্থায়ী কর্মী ছিল নেটফ্লিক্সের। এই কর্মী সংখ্যার ৬৮ শতাংশই রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। 

দীর্ঘদিন ধরেই বড় কোনও কোম্পানি অধিগ্রহণের পথে হাঁটেনি নেটফ্লিক্স। এই ভাবনাকে ইনভেস্টাররা ভালে চোখে দেখেনি। এটাই এখন কোম্পানির কাছে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। উল্লেখযোগ্য, চলতি সপ্তাহেই স্কাইড্যান্স কর্পোরেশনের নামে নতুন কোম্পানি খুলে ওয়ার্নার ব্রাদার্স ও ডিসকভারি অধিগ্রহণ করা হয়েছে।


সম্প্রতি ভারতীয় আইটি কর্মীদের বড় ধাক্কা দিয়েছে আমেরিকা। TCS, Infosys সহ বহু কোম্পানিকে গ্রিন কার্ড প্রোগ্রাম থেকে সাসপেন্ড করেছে ট্রাম্প সরকার। PERM লেবার সার্টিফিকেশন প্রোগ্রাম থেকে সাসপেন্ড করা হয়েছে ভারতীয় এই তথ্য়প্রযুক্তি কোম্পানিগুলিকে। মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের অন্যতম পদক্ষেপ এই প্রোগ্রাম, যা বিদেশি কর্মীদের H1B ভিসা পেতে সাহায্য করে।

আমেরিকার তরফে কী বলা হয়েছে ?
বৃহস্পতিবারই এই বিষয়ে বড় ঘোষণা করেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। এই বিষয়ে ওয়ার্ল্ড টেক জায়ান্ট মাইক্রোসফ্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। ভান্স জানান, পার্মানেন্ট লেবার সার্টিফিকেশন প্রোগ্রাম (PERM) নিয়ম ভেঙে কর্মী নিয়োগ করেছে কোম্পানি। এই বিষয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশপাশি আগামী দিনে তারা যেন আরও বেশি সংখ্যক আমেরিকার কর্মীদের কোম্পানিতে নিয়োগ করেন, সেই বিষয়ে মাইক্রোসফ্টের কাছে আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন : আমেরিকায় ভারতীয় আইটি কর্মীদের জন্য বড় ধাক্কা ! TCS, ইনফোসিস সহ বহু কোম্পানিকে গ্রিন কার্ড প্রোগ্রাম থেকে সাসপেন্ড

 

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More
Advertisement

সেরা শিরোনাম

IDBI Bank: ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, ৬০ শতাংশের বেশি মালিকানা পাবে কানাডার সংস্থা, অনুমোদন দিল কেন্দ্র
৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, ৬০ শতাংশের বেশি মালিকানা পাবে কানাডার সংস্থা, অনুমোদন দিল কেন্দ্র
Reliance Industries 1977 IPO : কীভাবে সাধারণ ভারতীয়দের বৃদ্ধির অংশীদার হওয়ার আহ্বান জানিয়েছিলেন ধীরুভাই অম্বানি
কীভাবে সাধারণ ভারতীয়দের বৃদ্ধির অংশীদার হওয়ার আহ্বান জানিয়েছিলেন ধীরুভাই অম্বানি
Gold Price : পুজোর আগে আজ চতুর্থীতেই অনেকটা কমল সোনার দাম ! আজ কত টাকা প্রতি গ্রাম?
পুজোর আগে আজ চতুর্থীতেই অনেকটা কমল সোনার দাম ! আজ কত টাকা প্রতি গ্রাম?
Tata Trusts Dispute: Tata গ্রুপের অন্দরে টানাপোড়েন চরমে, জল গড়াল আদালতে, ক্যাভিয়েট দাখিল করলেন নোয়েল টাটা ও ছেলে নেভিল
Tata গ্রুপের অন্দরে টানাপোড়েন চরমে, জল গড়াল আদালতে, ক্যাভিয়েট দাখিল করলেন নোয়েল টাটা ও ছেলে নেভিল
Advertisement

ভিডিও

Durga Puja 2026 | বাগবাজার সর্বজনীনের পুজোর উদ্বোধন রাজ্যপালের
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Abishek Porel: জেল থেকে বেরনোর পর প্রথম মাঠে নেমেই ম্যাচের সেরা, নতুন জীবন শুরু অভিষেকের
জেল থেকে বেরনোর পর প্রথম মাঠে নেমেই ম্যাচের সেরা, নতুন জীবন শুরু অভিষেকের
Embed widget