এক্সপ্লোর

LIC IPO নিয়ে বড় খবর, এইদিন আসতে পারে আইপিও

LIC IPO Update: লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার আইপিও নিয়ে বড় আপডেট এসে গেল। টাকা বিনিয়োগ করার আগে বিস্তারিত জেনে নিন কোম্পানি সম্পর্কে।

LIC IPO Update: লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার আইপিও নিয়ে বড় আপডেট এসে গেল। সাউথ ব্লক সূত্রে খবর, 4 মে খুলতে পারে দেশের বৃহত্তম LIC IPO। টাকা বিনিয়োগ করার আগে বিস্তারিত জেনে নিন কোম্পানি সম্পর্কে।

LIC IPO Update: কবে আসছে এলআইসির আইপিও
আপনিও যদি LIC-র IPO-র জন্য অপেক্ষা করে থাকেন, তাহলে আপনার জন্য সুখবর রয়েছে। দীর্ঘদিন ধরে বিনিয়োগকারীরা এলআইসির আইপিওর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। শোনা যাচ্ছে 4 মে কোম্পানি সাবস্ক্রিপশনের জন্য আইপিও খুলতে পারে। আসুন দেখে নেওয়া যাক কোন দিন আইপিও খুলবে ও কবে তা বাজারে তালিকাভুক্ত হতে পারে।

LIC IPO সম্পর্কে জানুন এই তথ্য
এপ্রিল 27 - প্রাইস ব্যান্ড ঘোষণা করা হতে পারে

এপ্রিল 29 - অ্যাঙ্কর বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ

4 মে - IPO সাবস্ক্রিপশনের জন্য উন্মুক্ত হবে

9 মে - সাবস্ক্রিপশনের শেষ তারিখ

12 মে - ইক্যুইটি শেয়ার ডিপোজিটরি অ্যাকাউন্টে জমা করা যেতে পারে

13 মে - বাজারে তালিকাভুক্ত হতে পারে

LIC IPO: কত শেয়ার ইস্যু করা হবে ?
এই আইপিওর মাধ্যমে কোম্পানিটি 22,13,75,000 শেয়ার ইস্যু করবে।

LIC IPO: ইস্যু মূল্য কত হবে ?

শেয়ারের ইস্যু মূল্য 950-1000 টাকার মধ্যে হতে পারে।

LIC IPO: লট সাইজ কী হবে?

লট সাইজের ক্ষেত্রে LIC IPO-র একটি লটে 15টি শেয়ার থাকতে পারে।

LIC IPO: সরকার 21000 কোটি টাকা তুলবে
সরকার এই আইপিওর মাধ্যমে প্রায় 21000 কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা করছে। প্রাথমিক গণপ্রস্তাবের (IPO) প্রায় ৩.৫ শতাংশ শেয়ার বিক্রির পরিকল্পনা করছে সরকার।

LIC IPO: আকার হ্রাস

ফেব্রুয়ারিতে, সরকার LIC-তে পাঁচ শতাংশ শেয়ার বা 316 কোটি শেয়ার বিক্রি করার পরিকল্পনা করেছিল। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI)-এর কাছে এই সংক্রান্ত নথি জমা দেওয়া হয়েছে। তবে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বাজারের অস্থিরতা আইপিও পরিকল্পনাকেও আঘাত করেছে। যার ফলে গত সপ্তাহে, সরকার ইস্যুর আকার 3.5 শতাংশে নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে।

LIC IPO: বিনিয়োগ থেকে 65,000 কোটি টাকা সংগ্রহের লক্ষ্য

সূত্রের খবর, সরকার SEBI-কে পাঁচ শতাংশ শেয়ার বিক্রির নিয়ম থেকে অব্যাহতি দেওয়ার জন্য নথিও দিয়েছে। SEBI বিধি অনুসারে, 1 লক্ষ কোটি টাকার বেশি মূল্যের সংস্থাগুলিকে IPO-তে পাঁচ শতাংশ শেয়ার বিক্রি করতে হবে৷ সরকার চলতি অর্থবর্ষে বিনিয়োগ থেকে 65,000 কোটি টাকা সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছে। এতে LIC IPO-র একটা বড় অবদান থাকবে।

LIC IPO: কাগজপত্র কখন জমা দেওয়া হয়েছিল

এলআইসি গত ফেব্রুয়ারিতে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার (সেবি) কাছে নথি জমা দিয়েছে। সেই সময়ে এলআইসি বলেছিল যে সরকার এই বিমা সংস্থার 5 শতাংশ শেয়ার বিক্রি করবে, যার মাধ্যমে প্রায় 316 কোটি শেয়ার বিক্রি করা হবে।

আরও পড়ুন : Public Provident Fund: বন্ধ রেখেছেন পিপিএফ অ্যাকাউন্ট ? বড় ক্ষতির মুখে পড়বেন আপনি

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget