এক্সপ্লোর

Upcoming IPO: এই সপ্তাহেই বাজারে আসছে আইটি খাতের এই আইপিও, প্রাইসব্যান্ড থাকছে ৭৯ টাকা- কিনলে লাভ ?

Slone Infosystems IPO: Slone Infosystems IPO-এর আইপিওর ক্ষেত্রে ১০ টাকা ফেসভ্যালুর একটি শেয়ারের প্রাইসব্যান্ড রাখা হয়েছে ৭৯ টাকা। এটা স্থির প্রাইসব্যান্ড, কোনও আপার লিমিট বা লোয়ার লিমিট রাখা হয়নি।

Slone Infosystems IPO: এই সপ্তাহেই বাজারে আসছে আইটি সেক্টরের এই সংস্থার একটি নতুন আইপিও। ইতিমধ্যেই সংস্থার তরফ থেকে আইপিওর প্রাইসব্যান্ড জানানো হয়েছে। আগামী ৩ মে বাজারে আসবে এই আইপিও। বিনিয়োগকারীরা বিড করতে চাইলে জেনে নিন এই আইপিওর প্রাইসব্যান্ড সহ আরও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য।

Slone Infosystems IPO-এর আইপিওর ক্ষেত্রে ১০ টাকা ফেসভ্যালুর একটি শেয়ারের প্রাইসব্যান্ড রাখা হয়েছে ৭৯ টাকা। এটা স্থির প্রাইসব্যান্ড, কোনও আপার লিমিট বা লোয়ার লিমিট রাখা হয়নি। শুক্রবার ৩ মে চালু হবে এই আইপিওর সাবস্ক্রিপশন, চলবে আগামী মঙ্গলবার ৭ মে পর্যন্ত। Slone Infosystems IPO-র একটি লটে একত্রে থাকছে ১৬০০টি শেয়ার। ফলে যে বিনিয়োগকারী এই আইপিওতে বিড করবেন তাঁকে একত্রে এই সংস্থার ১৬০০ শেয়ার কিনতে হবে। এর বেশি কিনতে চাইলে ১৬০০-এর গুণিতকে কিনতে হবে বিনিয়োগকারীদের। ৭৯ টাকা প্রাইসব্যান্ডের এই আইপিওর ইস্যু প্রাইস রাখা হয়েছে এর ফেসভ্যালুর ৭.৯ গুণ।

মূলত Slone Infosystems সংস্থা একটি আইটি হার্ডওয়্যার সলিউশন কোম্পানি যারা এই দেশের মধ্যে এবং বাইরেও আইটি সরঞ্জাম বিক্রি ও ভাড়া দিয়ে থাকে এবং দেশের মধ্যে আইটি সলিউশন পরিষেবাও দিয়ে থাকে। ক্লাউড সার্ভার ম্যানেজিং পরিষেবাও দিয়ে থাকে এই সংস্থা। ল্যাপটপ, ডেস্কটপ, ওয়ার্কস্টেশন, সার্ভার সবকিছু সরবরাহ করা, বিক্রি করা বা ভাড়া দেওয়ার কাজ এই সংস্থার।

২০২২ সালের ৩১ মার্চ থেকে ২০২৩ সালের ৩১ মার্চের মধ্যে এই সংস্থার কর ব্যতীত আয়ের পরিমাণ হয়েছে ৯৪.৮৮ শতাংশ যেখানে এই সংস্থার রেভিনিউ বেড়েছে ১৫.৭৩ শতাংশ। Slone Infosystems IPO-র মোট মূল্য হতে চলেছে ১১.০৬ কোটি টাকা। অর্থাৎ আইপিও বাজারে আনার মাধ্যমে এই সংস্থা ১১.০৬ কোটি টাকা তুলতে চাইছে। ১০ টাকা ফেসভ্যালুর ১ কোটি ৪ লক্ষ শেয়ার ছাড়বে এই সংস্থা। আর আইপিওর মাধ্যমে সংগৃহীত অর্থের সাহায্যে সংস্থা কর্পোরেট ব্যয়, ঋণ পরিশোধের কাজ করবে এবং কম্পিউটার, ল্যাপটপ ইত্যাদির খরচ জোগাবে।

আগামী ৮ মে অ্যালটমেন্ট পাওয়া যাবে এই আইপিওর, ৯ মে রিফান্ড পাবেন বিনিয়োগকারীরা এবং একইদিনে ডিম্যাট অ্যাকাউন্টেও শেয়ার পাবেন তাঁরা। ১০ মে বাজারে তালিকাভুক্ত হবে এই শেয়ার। আজকের দিনে দাঁড়িয়ে এই সংস্থার শেয়ার গ্রে মার্কেটে ট্রেড করছে ৩০ টাকা প্রিমিয়ামে।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )

আরও পড়ুন: GST Revenue Collection: একমাসে ২.১০ লক্ষ কোটির মাইলফলক পার, GST বাবদ আয়ে সর্বকালীন রেকর্ড কেন্দ্রের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget