এক্সপ্লোর

GST Revenue Collection: একমাসে ২.১০ লক্ষ কোটির মাইলফলক পার, GST বাবদ আয়ে সর্বকালীন রেকর্ড কেন্দ্রের

GST Collection for April: ২০১৭ সালের জুলাই মাসের পর এই প্রথম GST বাবদ এত টাকা আয় করল কেন্দ্র। 

নয়াদিল্লি: পণ্য ও পরিষেবা কর বাবদ আয়ে ফের রেকর্ড। এপ্রিল মাসে GST বাবদ রেকর্ড আয় করল কেন্দ্র। এপ্রিল মাসে GST বাবদ ২.১০ লক্ষ কোটি টাকা আয় করেছে সরকার। বুধবার এই হিসেব তুলে ধরল কেন্দ্রীয় অর্থমন্ত্রক। শুধুমাত্র অভ্যন্তরীণ লেনদেনেই এপ্রিলে ১৩.৪ শতাংশ বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে। এই প্রথম GST বাবদ আয়ে ২ লক্ষ কোটির মাইলফলক পেরোল কেন্দ্র। (GST Revenue Collection)

এবছর এপ্রিল মাসে ২০২৩-'২৪ অর্থবর্ষ শেষ হল। আর বুধবারই কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে GST বাবদ আয়ের হিসেব দেওয়া হল। সেই হিসেব অনুযায়ী, দেশের অর্থনীতিতে বার্ষিক ১২.৪ শতাংশ বৃদ্ধি হয়েছে। অভ্যন্তরীণ লেনদেনে ১৩.৪ শতাংশ বৃদ্ধি, পণ্য আমদানিতে ৮.৩ শতাংশ বৃদ্ধির জেরেই এই ফলাফল বলে জানিয়েছে কেন্দ্র। (GST Collection for April)

কেন্দ্র জানিয়েছে, এপ্রিল মাসে মোট ২.১০ লক্ষ কোটি টাকা আয় হয়েছে তাদের। সাধারণ মানুষের আয়কর রিটার্ন বাদ দিলে, ১.৯২ লক্ষ কোটি থেকে যায়, যা গত বছর এপ্রিলের নিরিখেও ১৫.৫ শতাংশ বেশি। এর আগে, মার্চ মাসে GST বাবদ ১.৭৮ লক্ষ কোটি টাকা আয় করেছিল কেন্দ্র, যা এখনও পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ। দেশের অভ্যন্তরীণ অর্থনীতিতে গতি ফেরাতেই এই বৃদ্ধি বলেই মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: Upcoming IPO: এই সপ্তাহেই বাজারে আসছে আইটি খাতের এই আইপিও, প্রাইসব্যান্ড থাকছে ৭৯ টাকা- কিনলে লাভ ?

কেন্দ্রের হিসেব অনুযায়ী, GST বাবদ কেন্দ্রীয় সরকারের আয় হয়েছে ৪৩ হাজার ৮৬৪ কোটি টাকা (CGST), বিভিন্ন রাজ্য থেকে আয় হয়েছে ৫৩ হাজার ৫৩৮ কোটি টাকা (SGST) এবং আন্তঃরাজ্য লেনদেনে GST বাবদ আয় হয়েছে ৯৯ হাজার ৬২৩ কোটি টাকা (Integrated GST), যার মধ্যে আমদানিকৃত সামগ্রীর উপর বসানো GST থেকে ৩৭ হাজার ৮২৬ কোটি টাকা ঢুকেছে রাজকোষে। গাড়ি, তামাকদ্রব্য, ঠান্ডা পানীয়র উপর বসানো সেস থেকে ১৩ হাজার ২৬০ কোটি টাকা আয় করেছে কেন্দ্র। 

সবমিলিয়ে ২০২৩-'২৪ অর্থবর্ষে GST বাবদ কেন্দ্রের আয় ২০.১৮ লক্ষ কোটিতে পৌঁছে গিয়েছে, যা ২০২২-'২৩ অর্থবর্ষের তুলনায় ১১.৭ শতাংশ বেশি।GST বাবদ এই রেকর্ড আয় নিয়ে Indirect Tax, BDO India-র পার্টনার এবং নেতা গুঞ্জন প্রভাকরণের মতে, এপ্রিল মাসে GST বাবদ সর্বোচ্চ আয়ের নেপথ্যে উত্তরপ্রদেশ, পঞ্জাব, হরিয়ানা এবং দিল্লির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Gold Price Prediction : সোনার দাম হবে ৩ লাখ, রুপো পৌঁছবে ৬ লাখে ! বড় দাবি এই ব্যক্তির
সোনার দাম হবে ৩ লাখ, রুপো পৌঁছবে ৬ লাখে ! বড় দাবি এই ব্যক্তির
Gold Price Today: সোনার দামে বিরাট রদবদল, আজ কি কমল না বাড়ল? বিনিয়োগ করলে বিরাট লাভ?
সোনার দামে বিরাট রদবদল, আজ কি কমল না বাড়ল? বিনিয়োগ করলে বিরাট লাভ?
BSNL Recharge Plan : BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget