এক্সপ্লোর

Jeep Meridian SUV: টয়োটা ফরচুনার হবে প্রতিদ্বন্দ্বী ! ভারতে আসছে জিপ মেরিডিয়ান

Jeep Meridian SUV: নতুন এসইউভি আনছে জিপ। কম্পাসের প্লাটফর্মে তৈরি হয়েছে এই গাড়ি। মে বা জুনে ল়ঞ্চ হতে পারে ভারতে।

Jeep Meridian SUV: জিপ ভারতের জন্য তার নতুন এসইউভির আবরণ খুলতে চলেছে। মেরিডিয়ান (Jeep Meridian SUV) নাম দিয়ে ভারতে বিক্রি হবে এই গাড়ি। আসলে মেরিডিয়ান হল একটি 'থ্রি-রো' 7-সিটার SUV। ভারতে এই গাড়ি মে বা জুনে লঞ্চ হবে। অটো সাইটগুলির মতে, জুনেই ডেলিভারি শুরু হয়ে যাবে এই গাড়ির।

Jeep Meridian SUV: কম্পাসের মতো দেখতে হলেও কোথায় আলাদা ?
কম্পাসের মতো দেখতে হলেও মেরিডিয়ান একদমই কম্পাস নয়। অনেকেই বলছেন, গাড়িটি কেবল 7টি আসনের জন্য বাড়িয়ে দিয়েছে কোম্পানি। আসলে পুরোনো কম্পাসের প্রসারিত রূপ মেরিডিয়ান। যদিও কোম্পানির দাবি, কম্পাসের প্ল্যাটফর্মে তৈরি হলেও এর ডিজাইন অনেকটাই আলাদা। স্টাইলিং অনুসারে মেরিডিয়ান 7-স্লট জিপ গ্রিল ও চওড়া হেডল্যাম্প পেয়েছে। যা একে কম্পাসের থেকে অনেকটাই প্রিমিয়াম  দেখায়। মেরিডিয়ানের হুইলবেসও বেশি। ফলে 7-সিটার প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে সহজেই লড়াইয়ে নামতে পারবে এই গাড়ি। ক্রোম বারের সঙ্গে টেল-ল্যাম্পগুলির স্টাইলিং দেখলেই একে প্রিমিয়াম গাড়ি মনে হবে।

Jeep Meridian SUV: ভিতরটা কেমন গাড়ির ?
মেরিডিয়ানের অন্দরসজ্জার ছবি ইতিমধ্যেই সামনে এসেছে। এই গাড়ি কম্পাসের মতো হলেও এর উপকরণগুলি আরও সমৃদ্ধ। ফলে দেখতে আরও প্রিমিয়াম। এতে ব্যবহার করা হয়েছে কুইল্ট করা চামড়ার সামগ্রী। কেবিনে নরম অনুভূতির জন্য ড্যাশবোর্ডে ব্যবহার করা হয়েছে চামড়ার উপকরণ। এতে পাবেন ভেন্টিলেটেড সিট, যা এই গাড়িকে আরও বিলাসবহুল করে তোলে।

Jeep Meridian SUV: গাড়ির স্পেকস ও ফিচার
মেরিডিয়ানে একটি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার ও একটি 10.1 ইঞ্চি টাচস্ক্রিন রয়েছে। গাড়িতে সিট ভেন্টিলেশন, 360 ডিগ্রি ভিউ ক্যামেরা, ডুয়াল জোন ক্লাইমেট কন্ট্রোল, প্যানোরামিক সানরুফ ও কানেক্টেড কার টেকনোলজি, ড্রাইভ মোড, ওয়্যারলেস চার্জিং ও আরও অনেক কিছু দিয়েছে কোম্পানি।

Jeep Meridian SUV: কী ইঞ্জিন থাকবে গাড়িতে ?
মেরিডিয়ানে প্রথমে একটি বেঞ্চ স্টাইলের 7 সিটার লেআউট পাওয়া যাবে। পরে এতে একটি 6 সিটার সংস্করণ আসবে। জিপ মেরিডিয়ানে আপাতত কেবল একটি ডিজেল ইঞ্জিন পাওয়া যাবে। 2.0l ডিজেল ইঞ্জিনে একটি 9-স্পিড অটোমেটিক গিয়ারবক্স পাওয়া যাবে। এছাড়াও একটি 6-স্পিড ম্যানুয়াল সংস্করণ থাকবে যা 4x2 হুইল ড্রাইভ দেবে। শোনা যাচ্ছে, একটি 4x4 অটোমেটিকও আনতে পারে কোম্পানি।

Jeep Meridian SUV: কার সঙ্গে হবে প্রতিযোগিতা ?
গাড়ির 80 শতাংশ স্থানীয় কারখানায় প্রস্তুত করা হবে, তাই গাড়ির দাম নিয়ে আশাবাদী জিপ লাভাররা। এর অন্যান্য 7-সিটার 4x4 প্রতিদ্বন্দ্বীদের মধ্যে রয়েছে, Fortuner, Gloster প্লাসের মতো গাড়ি। এমনকী Skoda-র Kodiaq-কেও টক্কর দেবে এই কার। 

আরও পড়ুন :Traffic Challan Update: রেড লাইটের মধ্যে ক্রস করেছেন সিগনাল ! কীভাবে জানবেন চালান কাটল কি না ?

সেরা শিরোনাম

Income Tax Return: আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?
আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?
Gold: ঘরে বসেই অর্থ উপার্জন করতে চান ? বিনিয়োগ করুন সোনা, কী ভাবনা সরকারের ?
ঘরে বসেই অর্থ উপার্জন করতে চান ? বিনিয়োগ করুন সোনা, কী ভাবনা সরকারের ?
Zepto and Zomato: জেপ্টো-জ্যোমাটো থেকে পণ্য ও খাবার অর্ডার করেন ? এবার গুনতে হবে মোটা টাকা, কারণ কী ?
জেপ্টো-জ্যোমাটো থেকে পণ্য ও খাবার অর্ডার করেন ? এবার গুনতে হবে মোটা টাকা, কারণ কী ?
E-10 Petrol: ই-১০ পেট্রোল ফিরিয়ে আনার কথা ভাবছে সরকার ! এতে কী সুবিধা পাবেন সাধারণ মানুষ ? জানুন
ই-১০ পেট্রোল ফিরিয়ে আনার কথা ভাবছে সরকার ! এতে কী সুবিধা পাবেন সাধারণ মানুষ ? জানুন

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget