এক্সপ্লোর

Gold Price : ভোটের আবহেই বড় সুখবর ! একদিনের মধ্যেই কমল দামে গেল সোনার

২৩ এপ্রিল ২০২৬ ও ২৪ এপ্রিল ২০২৬—এই দুই দিনের দামের তুলনামূলক বিশ্লেষণ করলে দেখা যাবে , দাম অল্প হলেও কমেছে। 

কলকাতা : সোনার দাম রোজই ওঠা-নামা করে। দেশের প্রতি শহরে সোনার দাম কিছুটা হলেও আলাদা। প্রতিদিন কলকাতা শহরে সোনার দাম কত সেই সংক্রান্ত তথ্য দিয়ে থাকে কলকাতার বউবাজারের স্বর্ণ ব্যবসায়ী সংগঠন। যেমন -  পরপর দু’দিনে সোনার দামে সামান্য পরিবর্তন লক্ষ্য করা গেছে। ২৩ এপ্রিল ২০২৬ ও ২৪ এপ্রিল ২০২৬—এই দুই দিনের দামের তুলনামূলক বিশ্লেষণ করলে দেখা যাবে , দাম অল্প হলেও কমেছে। 

দামের তুলনামূলক চিত্র

২৪ এপ্রিল ২০২৬ সকাল ১০:২০ মিনিটের দেওয়া দাম - 

ফাইন গোল্ড (৯৯৫): ₹১৫,০২৬
২২ ক্যারেট (৯১৬) বিক্রয় মূল্য : ₹১৪,২৭৫
২২ ক্যারেট (৯১৬) ক্রয় মূল্য: ₹১৩,৬৭৩
১৮ ক্যারেট (৭৫০): ₹১১,৭২০
রূপা (১ কেজি): ₹২,৪৩,৩৯৮

অন্যদিকে ২৩ এপ্রিল  দাম ছিল—

ফাইন গোল্ড (৯৯৫): ₹১৫,০৬৮
২২ ক্যারেট (৯১৬) বিক্রি: ₹১৪,৩১৫
২২ ক্যারেট (৯১৬) ক্রয়: ₹১৩,৭১১
১৮ ক্যারেট (৭৫০): ₹১১,৭৫৫
রূপা (১ কেজি): ₹২,৪৬,৪০৭

কোথায় কতটা কমলো দাম?

দুই দিনের তথ্য বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে—

ফাইন গোল্ডের দাম কমেছে ₹৪২
২২ ক্যারেট সোনার বিক্রয়মূল্য কমেছে ₹৪০
২২ ক্যারেট ক্রয়মূল্য কমেছে ₹৩৮
১৮ ক্যারেট সোনার দাম কমেছে ₹৩৫
রূপার দাম কমেছে প্রায় ₹৩,০০৯

অর্থাৎ, সোনা ও রূপা—দুই ক্ষেত্রেই দাম অল্প করে কমেছে। 

বাজারে এই পরিবর্তনের কারণ কী?

সাধারণত আন্তর্জাতিক বাজারে সোনার দামের ওঠানামা, ডলারের মান, সুদের হার এবং বিনিয়োগকারীদের প্রবণতার উপর নির্ভর করে ।  

সোনার গয়না কেনার সময় কী কী খেয়াল রাখবেন

সোনার দাম কমলেও গয়না কেনার সময় শুধু দামের দিকে নজর দিলে চলবে না। কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা জরুরি।

১. হলমার্ক আছে কিনা যাচাই করুন

সবসময় বিআইএস হলমার্ক যুক্ত সোনা কিনুন। এটি সোনার বিশুদ্ধতার সরকারি স্বীকৃতি দেয় এবং প্রতারণা থেকে রক্ষা করে।

২. ক্যারেট বুঝে কিনুন

২২ ক্যারেট, ১৮ ক্যারেট—কোনটি কিনছেন তা বুঝে নিন। গয়নার ক্ষেত্রে সাধারণত ২২ ক্যারেট বেশি  চলে, তবে ডিজাইনের জন্য ১৮ ক্যারেটও ব্যবহৃত হয়।

৩. মেকিং চার্জ সম্পর্কে জানুন

গয়নার দামের সঙ্গে মেকিং চার্জ যুক্ত থাকে। দোকানভেদে এটি অনেকটা পরিবর্তিত হয়, তাই আগে থেকেই জেনে নেওয়া ভালো।

৪. বিল অবশ্যই নিন

সবসময় কেনার সময় বৈধ বিল সংগ্রহ করুন। ভবিষ্যতে বিক্রি বা বদলানোর ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

৫. বাই-ব্যাক পলিসি জেনে নিন

দোকানটি ভবিষ্যতে কী দামে গয়না ফেরত নেবে বা বদলাবে—এই নীতি আগে থেকে জেনে রাখা উচিত।

৬. ওজন ও পাথরের হিসাব আলাদা করুন

গয়নায় যদি পাথর বা অন্যান্য উপাদান থাকে, তাহলে সেগুলোর ওজন আলাদা করে হিসাব করা হচ্ছে কিনা নিশ্চিত করুন।

কলকাতার সোনার বাজারে সামান্য পতন ক্রেতাদের জন্য কিছুটা স্বস্তির খবর হলেও, বিনিয়োগ বা গয়না কেনার ক্ষেত্রে সচেতন হওয়া অত্যন্ত জরুরি। সঠিক তথ্য জেনে, যাচাই করে কেনাকাটা করলে ভবিষ্যতে আর্থিক ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

সেরা শিরোনাম

Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Gold Rate : ৯দিনে প্রায় ২০,০০০ টাকা দাম কমল সোনার, এখন কেনার সেরা সময়, না অপেক্ষা করবেন ?
৯দিনে প্রায় ২০,০০০ টাকা দাম কমল সোনার, এখন কেনার সেরা সময়, না অপেক্ষা করবেন ?
Gold and Silver Price: বিয়ের মরশুমে সোনা-রুপোর দাম কমল অনেকটাই? শনিবার কত কমে কিনতে পারবেন?
বিয়ের মরশুমে সোনা-রুপোর দাম কমল অনেকটাই? শনিবার কত কমে কিনতে পারবেন?
Employees' Provident Fund Organisation: মিউচুয়াল ফান্ডের মতো SWP এবার EPFO-তে, প্রতি মাসে এবার মিলবে টাকা, আর কী কী সুবিধা পাবেন?
মিউচুয়াল ফান্ডের মতো SWP এবার EPFO-তে, প্রতি মাসে এবার মিলবে টাকা, আর কী কী সুবিধা পাবেন?

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget