এক্সপ্লোর

Cyber Fraud: ফাঁকা হবে অ্যাকাউন্ট ! রাজ্যে প্রতারকদের নতুন ফাঁদ, সতর্ক করছে কলকাতা পুলিশ

Kolkata Police Alert: গ্রাহকদের ঠকাতে ফের নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা। এই প্রতারণার জালে পা দিলে ফাঁকা হবে আপনার অ্যাকাউন্ট।

Kolkata Police Alert: গ্রাহকদের ঠকাতে ফের নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা। এই প্রতারণার জালে পা দিলে ফাঁকা হবে আপনার অ্যাকাউন্ট। বিপদ এড়াতে আগেভাগেই নিতে হবে কিছু সতর্কতামূলক ব্যবস্থা। সম্প্রতি রাজ্যের এই জালিয়াতিচক্র রুখতে সতর্ক করছে কলকাতা পুলিশের সাইবার সেল।

Cyber Crime: ওটিপি, লিঙ্কে ক্লিক না করলেও উধাও হবে টাকা
সম্প্রতি রাজ্যে সক্রিয় হয়েছে একটি বড় প্রতারণাচক্র। অনলাইনের এই প্রতারণাচক্রে ফাঁদে পা দিয়েছেন অনেকেই। ইতিমধ্যেই এই জালিয়াতদের খুঁজতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঠগরা যাতে এই নতুন প্রতারণাচক্রের মাধ্যমে আরও গ্রাহকদের না ঠকায়, তাই সতর্ক করেছে কলকাতা পুলিশের সাইবার সেল। এই বিষয়ে একটি ভিডিও প্রকাশ করেছেন কলকাতা পুলিশের সাব ইনস্পেক্টর আসাদুল্লাহ খান। 

Kolkata Police Alert: আপনার অজান্তেই ঘটবে বিপদ
এই সাইবার জালিয়াতি অবাক করছে খোদ কলকাতা পুলিশকেও। কারণ, প্রতারিত গ্রাহকরা বলছেন, তাঁরা কোনও ওটিপি শেয়ার করেননি এমনকি কারও পাঠানো কোনও লিঙ্কেও ক্লিক করেননি। এখানেই শেষ নয়, কারও কথা মেনে কোনও ইউপিআই পিন বা কোনও অ্যাপ ডাউনলোড করেননি প্রতারিতরা, তা সত্ত্বেও তাঁদের এই সাইবার জালিয়াতির শিকার হতে হয়েছে।

Cyber Fraud: কীভাবে প্রতারিত হচ্ছেন গ্রাহকরা ?
কলকাতা পুলিশকে প্রতারিতরা জানিয়েছেন, AEPS -এর মাধ্যমে তাঁদের অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হচ্ছে। যার মেসেজ আসছে তাদের মোবাইলে। এরকমই একজনের ১০ হাজার টাকা কেটে নিয়েছে প্রতারকরা।

AEPS আসলে কী ?
AEPS হল আধার এনাবল্ড পেমেন্ট সার্ভিস। এটা এক ধরনের আধার সম্বলিত সুবিধা। গ্রামে যেখানে এটিএম কাউন্টার নেই,সেখানে অনেক দোকানদারের কাছে রয়েছে এই AEPS-এর সুবিধা।  এরকম জায়গায় যদিও কেউ আধার কার্ড নিয়ে যায়, ওখানে তাঁর আঙুলের ছাপ দিয়ে ও দোকানদার বা ব্যক্তি কার্ড হোল্ডারকে টাকা তুলে দিতে পারবেন। বর্তমানে দেখা যাচ্ছে, কিছু প্রতারকরা ওই আধার কার্ড ও আঙুলের ছাপের অপব্যবহার করে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিচ্ছে।

Kolkata Police Alert: এই ধরনের প্রতারণা থেকে কীভাবে বাঁচবেন ?
এই ধরনের জালিয়াতি থেকে বাঁচার একটি সহজ পন্থা রয়েছে। MyAadhaar নামের একটি অ্যাপ রয়েছে। যেখানে যাচাইয়ের বা অথেন্টিকেশনের পরে আপনি আপনার বায়োমেট্রিক অথেন্টিকেশন সিস্টেমটাকে লক করতে পারেন। ধরুন, কোথাও জমি রেজিস্ট্রেশনের জন্য আপনাকে আঙুলের ছাপ দিতে হবে। সেই ক্ষেত্রে একবার ছাপ দেওয়ার পরে আপনি আপনার বায়োমেট্রিক অথেন্টিকেশন সিস্টেমটাকে লক করে দিন। যখন আবার এই ধরনের আঙুলের ছাপের প্রযোজন পড়বে ,আবার মাই আধারে গিয়ে অথেন্টিকেশন খুলে দেবেন।

আমরা যেমন আমাদের ডেবিট ও ক্রেডিট কার্ডের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল ট্রানজাকশন নিজে থেকেই বন্ধ করে রাখতে পারি। সেরকমই আধারে বায়োমেট্রিক লক করে রাখলে আপনাকে আর ভুগতে হবে না। 

আরও পড়ুন : EPFO Marriage Advance: বিয়ের খরচ মেটাবে EPFO! শুধু মানতে হবে এই শর্ত

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RBI Repo Rate: বদলায়নি রেপো রেট, তাহলে কি কমবে আপনার হোম লোনের ইএমআই?
বদলায়নি রেপো রেট, তাহলে কি কমবে আপনার হোম লোনের ইএমআই?
Invest in SIP: মাসে ২০ হাজার টাকা বেতন? সঠিক পরিকল্পনায় SIP করলেই কিন্তু জমাতে পারবেন ১ কোটি টাকা
মাসে ২০ হাজার টাকা বেতন? সঠিক পরিকল্পনায় SIP করলেই কিন্তু জমাতে পারবেন ১ কোটি টাকা
Gold Silver Price Today: বেশ কিছুটা বাড়ল সোনার দাম, ৪ হাজারের কাছাকাছি বেড়ে গেল রুপোও!
বেশ কিছুটা বাড়ল সোনার দাম, ৪ হাজারের কাছাকাছি বেড়ে গেল রুপোও!
LIC Share Sell: LIC-র অংশীদারিত্ব বিক্রি করছে কেন্দ্র, ৩১০০০ কোটি তোলাই লক্ষ্য
LIC-র অংশীদারিত্ব বিক্রি করছে কেন্দ্র, ৩১০০০ কোটি তোলাই লক্ষ্য

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget