এক্সপ্লোর

LPG Price Hike: আগামী সপ্তাহেই আরও এক দফা বাড়তে পারে রান্নার গ্যাসের দাম

সূত্রের খবর, রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কত বাড়বে তা সরকারের অনুমতির ওপর নির্ভর করছে। এর আগে গত ৬ অক্টোবর রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ১৫ টাকা বেড়েছিল

নয়াদিল্লি: জিনিসপত্রের দাম ক্রমশ বেড়েই চলেছে। এরমধ্যে ফের ধাক্কা খেতে পারেন সাধারণ মানুষ। সূত্রের খবর অনুসারে, রান্না গ্যাসের সিলিন্ডারের (LPG Price Hike) দাম ফের বাড়তে পারে সামনের সপ্তাহেই। ইতিমধ্যেই প্রায় প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডিজেল ও পেট্রোলের দাম। এবার মরার ওপর খাঁড়ার ঘা-এর মতো আরও এক দফা দাম বাড়তে পারে রান্নার গ্যাসের। উল্লেখ্য, এদিন লিটারে ৩৬ পয়সা বেড়ে কলকাতা ডিজেলের নতুন দাম হল ১০০ টাকা ১৪ পয়সা। লিটারে ৩৩ পয়সা বেড়েছে পেট্রোলও। আজ কলকাতায় পেট্রোলের নতুন দাম ১০৮ টাকা ৭৮ পয়সা। কলকাতা-সহ রাজ্যের ২৩টির মধ্যে ২২টি জেলাতেই সেঞ্চুরি পার করেছে ডিজেল।জ্বালানির দাম বৃদ্ধির প্রভাব পড়েছে বাজারেও। পরিবহণ খরচ বেড়ে যাওয়ায় মাছ থেকে সব্জি, সবকিছুরই দাম বেড়েছে। পকেটে টান পড়ছে মধ্যবিত্তের। গতকালও দাম বেড়েছিল ডিজেল ও পেট্রোলের।

সূত্রের খবর,  রান্নার গ্যাসের সিলিন্ডারের প্রকৃত যা দাম, তার তুলনায় কম দামে বিক্রি হওয়ায় সিলিন্ডার প্রতি লোকসান ১০০ টাকায় পৌঁছে গিয়েছে। এ কারণেই বাড়তে পারে রান্নার গ্যাসের দাম। সূত্রের খবর, রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কত বাড়বে তা সরকারের অনুমতির ওপর নির্ভর করছে। এর আগে গত ৬ অক্টোবর রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ১৫ টাকা বেড়েছিল । জুলাই থেকে ১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম  ৯০ টাকা বেড়েছিল। 

সূত্রের খবর, রাষ্ট্রায়ত্ত পেট্রোলিয়াম বিপনন কোম্পানিগুলিতে খুচরো বিক্রয় মূল্য প্রকৃত দাম অনুযায়ী করার অনুমতি দেওয়া হয়নি। এ বাবদ যে ব্যবধান রয়েছে, তা মেটানোর ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কোনও ভর্তুকিও দেওয়া হয়নি। সূত্রের খবর অনুসারে, আন্তর্জাতিক বাজারে এলপিজি-র বিক্রয় মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে প্রতি সিলিন্ডারে লোকসানের পরিমাণ ১০০ টাকায় পৌঁছেছে। 

সৌদি আরবে এলপিজি-র দাম এই মাসে ৬০ শতাংশ বেড়ে প্রতি টনে ৮০০ ডলারে পৌঁছে গিয়েছে। অন্যদিকে, আন্তর্জাতিক বেঞ্চ মার্ক ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেলে বেড়ে হয়েছে ৮৫.৪২ ডলার। অন্য একটি সূত্রের খবর, এলপিজি এখনও নিয়ন্ত্রিত পণ্য। এমনিতে এর খুচরো মূল্য সরকার নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু এমনটা করলে পেট্রোলিয়াম কোম্পানিগুলির যে লোকসান হবে, তা পূরণ করতে হবে। 

উল্লেখ্য, বর্তমানে দিল্লি ও মুম্বইয়ে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ৮৯৯.৫০ টাকা। কলকাতায় এর দাম প্রতি সিলিন্ডারে ৯২৬ টাকা।  প্রতিটি পরিবার ভর্তুকিতে রান্নার গ্যাসের সিলিন্ডার পেয়ে থাকে। বছরে ১২ টি সিলিন্ডার ভর্তুকি মূল্যে প্রতিটি পরিবারকে দেওয়া হয়। 

 

সেরা শিরোনাম

IDBI Bank: ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, ৬০ শতাংশের বেশি মালিকানা পাবে কানাডার সংস্থা, অনুমোদন দিল কেন্দ্র
৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, ৬০ শতাংশের বেশি মালিকানা পাবে কানাডার সংস্থা, অনুমোদন দিল কেন্দ্র
Reliance Industries 1977 IPO : কীভাবে সাধারণ ভারতীয়দের বৃদ্ধির অংশীদার হওয়ার আহ্বান জানিয়েছিলেন ধীরুভাই অম্বানি
কীভাবে সাধারণ ভারতীয়দের বৃদ্ধির অংশীদার হওয়ার আহ্বান জানিয়েছিলেন ধীরুভাই অম্বানি
Gold Price : পুজোর আগে আজ চতুর্থীতেই অনেকটা কমল সোনার দাম ! আজ কত টাকা প্রতি গ্রাম?
পুজোর আগে আজ চতুর্থীতেই অনেকটা কমল সোনার দাম ! আজ কত টাকা প্রতি গ্রাম?
Tata Trusts Dispute: Tata গ্রুপের অন্দরে টানাপোড়েন চরমে, জল গড়াল আদালতে, ক্যাভিয়েট দাখিল করলেন নোয়েল টাটা ও ছেলে নেভিল
Tata গ্রুপের অন্দরে টানাপোড়েন চরমে, জল গড়াল আদালতে, ক্যাভিয়েট দাখিল করলেন নোয়েল টাটা ও ছেলে নেভিল

ভিডিও

Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE
Hatibagan Nabin Pally | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল হাতিবাগান নবীন পল্লি | Durga Puja 2026
Ekdalia Evergreen Club | এবিপি আনন্দর সেরা পাড়ার পুজো হিসেবে সম্মানিত একডালিয়া এভারগ্রিন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget