এক্সপ্লোর

Microsoft Layoff: AI প্রযুক্তি বানাতে দিনরাত খেটেছিলেন, AI পেয়ে সেই কর্মীদেরই ছাঁটাই করল সংস্থা ! প্রশ্নের মুখে এই টেক জায়ান্ট

Layoff News: এই কর্মী ছাঁটাই যে কেবল জুনিয়র কোডারদের ক্ষেত্রে করা হয়েছে তা নয়, এআই প্রজেক্ট, প্রোডাক্ট ম্যানেজমেন্ট এবং টেকনিক্যাল প্রোগ্রামের ক্ষেত্রেও এই কর্মী ছাঁটাই চলেছে।

Layoff News: মাইক্রোসফটের সাম্প্রতিক কর্মী ছাঁটাই নিয়ে বেশ চর্চা শুরু হয়েছে সমাজমাধ্যমে। আর এই ছাঁটাইয়ের কারণে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন সফটওয়্যার ডেভেলপাররা। মূলত এই মাইক্রোসফটের লক্ষ্য এখন বদলে গিয়েছে এআই-চালিত কোডিংয়ের দিকে। একটি সংবাদসংস্থার রিপোর্ট অনুযায়ী এই টেক জায়ান্ট বিশ্বজুড়ে ৬ হাজার কর্মীকে ছাঁটাই করেছে। কিন্তু একইসঙ্গে (Microsoft Layoff) আভ্যন্তরীণ তথ্য অন্য কথা বলছে। ওয়াশিংটনে ৪০ শতাংশ ছাঁটাই হওয়ার কর্মীদের মধ্যে রয়েছেন সফটওয়্যার ইঞ্জিনিয়াররা। ব্লুমবার্গ অ্যানালিসিস অনুসারে এমনটাই জানা গিয়েছে। এই সমস্ত ইঞ্জিনিয়ারদের অনেককেই মাসের পর মাস ধরে কাজ করে যেতে হয়েছে সংস্থার এআই টুলসের ক্ষমতা (Layoff News) বাড়ানো এবং সেটিকে বিশ্বাসযোগ্য করে তোলার জন্য। আর তার ফলে যে প্রযুক্তি তারা তৈরি করলেন, সেই প্রযুক্তির কারণেই তাদের কাজ থেকে ছাঁটাই হতে হল।

মাইক্রোসফটের এক ভিপি জেফ হালসের অধীনে ৪০০ ইঞ্জিনিয়ার কাজ করেন। তাদের নির্দেশ দেওয়া হয়েছে সংস্থার তরফে যাতে তারা ওপেন এআইয়ের চ্যাটবটের সাহায্যে ৫০ শতাংশ কোড জেনারেট করেন। এর ফলে স্বাভাবিকভাবে আগে যে ২০-৩০ শতাংশ কাজে এআই ব্যবহার করা হত তা এখন বেড়ে গিয়েছে। আর কয়েক সপ্তাহ আগেই সেই ভিপি ও তাঁর টিমের কাজ চলে গিয়েছে এই ছাঁটাই প্রক্রিয়ায়। ফলে প্রশ্ন উঠছে যে এই সমস্ত ইঞ্জিনিয়াররা কি নিজেরাই নিজের অনিচ্ছা সত্ত্বেও নিজেদের বিকল্প তৈরিতে সময় ব্যয় করছেন না ?

এই কর্মী ছাঁটাই যে কেবল জুনিয়র কোডারদের (Microsoft Layoff) ক্ষেত্রে করা হয়েছে তা নয়, এআই প্রজেক্ট, প্রোডাক্ট ম্যানেজমেন্ট এবং টেকনিক্যাল প্রোগ্রামের ক্ষেত্রেও এই কর্মী ছাঁটাই চলেছে। মাইক্রোসফটের ডিরেক্টর অফ এআই ফর স্টার্ট আপস গ্যাব্রিয়েলা ডি কুইরোজ নিজের ছাঁটাইয়ের কথা জনসমক্ষে বলেছেন। মাইক্রোসফট সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে যে মূলত ম্যানেজারিয়াল পোস্টের স্তর কমানোর জন্য ছাঁটাই করা হচ্ছে, আদপে তা নয়। ওয়াশিংটনে যে ছাঁটাই চলেছে সেখানে ম্যানেজারিয়াল পোস্টে থাকা কর্মীদের মাত্র ১৭ শতাংশকে ছাঁটাই করা হয়েছে। এর পিছনে মূল কারণ রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার উপর বিনিয়োগ বাড়ানো, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।

এই বিপুল ছাঁটাইয়ের ফলে বিক্ষোভ শুরু হয়েছে কর্মীদের মধ্যে। মাইক্রোসফটের ২০২৫ সালের বিল্ড ইভেন্টে এক কর্মী ইজরায়েলি সরকারের সঙ্গে সংস্থার চুক্তির তীব্র নিন্দা করতে দেখা গিয়েছে। আর এই ইভেন্টের কার্যক্রম ব্যাহত করেছেন তিনি।

সেরা শিরোনাম

Netflix Layoffs: পুজোর আগেই খারাপ খবর ! আগামী সপ্তাহেই হাজার কর্মী ছাঁটাই করবে এই কোম্পানি, কাদের চাকরি যাবে ?
পুজোর আগেই খারাপ খবর ! আগামী সপ্তাহেই হাজার কর্মী ছাঁটাই করবে এই কোম্পানি, কাদের চাকরি যাবে ?
Starlink Row: ‘ক্ষমা করবেন, বুঝতে পারিনি আপনি ভারতের আসল Boss’, আরও আক্রমণাত্মক ইলন মাস্ক, সোশ্যাল মিডিয়ায় একের পর এক তোপ
‘ক্ষমা করবেন, বুঝতে পারিনি আপনি ভারতের আসল Boss’, আরও আক্রমণাত্মক ইলন মাস্ক, সোশ্যাল মিডিয়ায় একের পর এক তোপ
Public Provident Fund: পিপিএফের অ্যাকাউন্টের মেয়াদ শেষের পর যদি টাকা না তোলেন তাহলে কী হবে?
পিপিএফের অ্যাকাউন্টের মেয়াদ শেষের পর যদি টাকা না তোলেন তাহলে কী হবে?
Gold Price Today: রুপো সামান্য বাড়লেও ১০ গ্রামে ১ হাজার ৩০০ টাকার বেশি বেড়েছে সোনা, আজ কত হয়েছে এই দুই ধাতুর দর?
রুপো সামান্য বাড়লেও ১০ গ্রামে ১ হাজার ৩০০ টাকার বেশি বেড়েছে সোনা, আজ কত হয়েছে এই দুই ধাতুর দর?

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget