এক্সপ্লোর

Milk Price Drops : দুধের দাম কমাল মাদার ডেয়ারি, কমছে পনির, মাখন, ঘি, আইসক্রিমের দাম

Mother Dairy Price Drops : জিএসটি সংস্কারের (GST 2.0) পর সুষম খাদ্যের দাম কমাল মাদার ডেয়ারি (Mother Dairy)। প্যাকেটে ২ টাকা সস্তা হয়েছে দুধ। জেনে নিন, কোন প্যাকেটের দাম কত হয়েছে।   

Mother Dairy Price Drops : এবার কম দামে পাবেন দুধ (Milk Price)। জিএসটি সংস্কারের (GST 2.0) পর সুষম খাদ্যের দাম কমাল মাদার ডেয়ারি (Mother Dairy)। প্যাকেটে ২ টাকা সস্তা হয়েছে দুধ। জেনে নিন, কোন প্যাকেটের দাম কত হয়েছে।   

এই জিনিসগুলির দাম কমছে
জিএসটি সংস্কারের পর উপভোক্তাদের জন্য এল সুখবর । মাদার ডেয়ারি জানিয়েছে-তারা সরকারের জিএসটি ২.০ সংস্কারের পর দুধ ও খাদ্যপণ্যের দাম কমাচ্ছে। ব্র্যান্ড জানিয়েছে, নতুন দাম ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।

কত শতাংশ জিএসটি
বর্তমানে জিএসটি সংস্কারের ফলে অনেক প্রয়োজনীয় জিনিসপত্রের ওপর কর কমেছে। এই হ্রাসের ফলে মাদার ডেয়ারি জানিয়েছে- তাদের পুরো পণ্যগুলি এখন শূন্য-কর বিভাগের অধীনে অথবা সর্বনিম্ন ৫% স্ল্যাবের আওতায় পড়ে।

আরও কী কী পণ্য়ের দাম কমছে
এই জিএসটি সংস্কারের ফলে পনির, মাখন, ঘি, মিল্কশেক ও আইসক্রিমের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও কমছে। উদাহরণস্বরূপ, ৫০০ গ্রামের মাখনের প্যাকেটের দাম এখন ৩০৫ টাকার পরিবর্তে ২৮৫ টাকা হবে। এর পাশাপাশি বাটারস্কচ কোন আইসক্রিমের দাম ৩৫ টাকা থেকে কমে ৩০ টাকা হয়েছে।

কোন দুধের দাম কমবে না
তবে মনে রাখাবেন, আপনার রেগুলার পাউচ দুধের দাম কমছে না। কারণ এটি সর্বদা জিএসটি মুক্ত ছিল। এই হার আল্ট্রা হাই টেম্পারেচার (UHT) দুধের ক্ষেত্রে প্রযোজ্য। যেখানে এক লিটার টোনড টেট্রা প্যাক দুধের দাম ৭৭ টাকা থেকে কমিয়ে ৭৫ টাকা করা হয়েছে।

মাদার ডেয়ারি কী বলেছে
এই বিষয়ে মাদার ডেয়ারি বলেছে, "প্রতিদিনের পলিপ্যাক দুধ (ফুল ক্রিম মিল্ক, টোনড মিল্ক, গরুর দুধ, ইত্যাদি) সর্বদা GST থেকে মুক্ত ছিল। এখনও এই ধরনের দুধের তেমনই প্রাইস রয়েছে। এর MRP-তে নতুন করে কোনও প্রভাব পড়বে না।"

কী বলছে আমূল
আমুল ইতিমধ্যেই এই বিষয়ে স্পষ্ট করে দিয়েছে। দুধের সমবায় সংস্থা জানিয়েছে- তারা পাউচ দুধের দাম কমাবে না, কারণ এর ওপর কখনও কোনও কর আরোপ করা হয়নি।

বর্তমানে GST ২.০ এর অধীনে পণ্যের দাম কমানোর জন্য মাদার ডেয়ারি প্রথম বড় পদক্ষেপ নেওয়ার সঙ্গে সঙ্গে গ্রাহকরা অন্যান্য FMCG মেজর কোম্পানিগুলিও তা অনুসরণ করবে কিনা তা দেখার জন্য অপেক্ষা করছেন।

এই নতুন জিএসটি হার ২২ সেপ্টেম্বর ২০২৫ তারিখ থেকেই কার্যকর হবে বলে জানানো হয়েছে কেন্দ্র সরকারের তরফে। এই তারিখের পরে আমূল, মাদার ডেয়ারি সহ সমস্ত প্যাকেটজাত দুধ ও দুগ্ধজাত পণ্যের দাম নতুন জিএসটি মুক্ত হারে নির্ধারণ করা হবে, ফলে বাজারে দুধের দাম উল্লেখযোগ্যভাবে কমে যাবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

UPI Transactions : UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
UPI নিয়ে বড় খবর! টাকা পাঠাতে কি এবার থেকে দিতে হবে চার্জ? মিটল সব জল্পনা
UPI নিয়ে বড় খবর! টাকা পাঠাতে কি এবার থেকে দিতে হবে চার্জ? মিটল সব জল্পনা

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget