এক্সপ্লোর

Multibagger Stock: ৬ মাসে বেড়েছে ৪০০ শতাংশ ! রেকর্ড উচ্চতায় দৌড়চ্ছে এই মাল্টিব্যাগার শেয়ার

Muffin Green Finance: গত ৬ মাসে প্রায় ৪০০ শতাংশ বেড়েছে এই শেয়ারের দাম। সংস্থার নাম মাফিন গ্রিন ফিনান্স। বিনিয়োগ করেছিলেন ?

Share Market:  বিগত এক বছরে এমন কিছু মাল্টিব্যাগার শেয়ার এসেছে বাজারে যারা কয়েকশো গুণ রিটার্ন এনে দিয়েছে বিনিয়োগকারীদের। আর সেই সমস্ত মাল্টিব্যাগার শেয়ারগুলির (Multibagger Stock) মধ্যে রয়েছে একটি এনবিএফসি স্টকও। মাফিন গ্রিন ফিনান্স লিমিটেড (Mufin Green Finance) সংস্থার শেয়ার বিগত ৬ মাসে প্রায় ৪০০ শতাংশ বেড়েছে। ৪৪.৪০ টাকা থেকে বেড়ে এই শেয়ারের দাম হয়েছে ২১৯.২৫ টাকা।

শেয়ারের দামের বৃদ্ধি

মঙ্গলবারের বাজারে এই স্টকের (Mufin Green Finance) দাম গ্যাপ আপে খুলেছিল এবং ৫ শতাংশ আপার সার্কিটে বন্ধ হয়। আর গতকালই নতুন দামের উচ্চতায় ২১৯.২৫ টাকায় পৌঁছায় মাফিন গ্রিনের শেয়ার। বিগত ছয় মাস ধরেই আপট্রেন্ডে চলছিল এই শেয়ারের দাম। গত এক মাসের মধ্যে এই শেয়ারের দাম ১৬৪.৩০ টাকা থেকে বেড়ে হয় ২১৯.২৫ টাকা অর্থাৎ প্রায় ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে এক মাসে।

শেষ ৫ বছরের হিসেব দেখলে মাফিন গ্রিন (Mufin Green Finance) শেয়ারের দাম ৩.১৬ টাকা থেকে বেড়ে ২১৯.২৫ টাকা হয়। ৫ বছরে এই শেয়ারের (Multibagger Stock) দাম বাড়ে প্রায় ৬৮০০ শতাংশ। সোমবারের বাজারে এই শেয়ারের ট্রেড ভলিউম ছিল ৫১,৬১৬ এবং বাজারের মূলধনের পরিমাণ ৩৩০৭ কোটি টাকা।

সংস্থার ফান্ড

২০২৩ সালের ২৭ ডিসেম্বর মাফিন গ্রিন ফিনান্স ২ কোটি ৫৫ লক্ষ ওয়ার‍্যান্টস বাজারে ছাড়ে যা পরে ইকুইটি শেয়ারে কনভার্ট হয় এবং ৫৫ টাকার শেয়ারের (Multibagger Stock) ফেস ভ্যালু দাঁড়ায় ১ টাকা। আর এর মাধ্যমে সংস্থার কাছে ১৪০.২৫ কোটি টাকা ফান্ড সংগ্রহ করেছে। প্রোমোটার এবং নন প্রোমোটার ক্যাটাগরির বিনিয়োগকারীর কাছে এই ওয়্যার‍্যান্টগুলি বণ্টন করা হয়েছিল।  

কী ধরনের ব্যবসা মাফিন গ্রিনের ?

মাফিন গ্রিন ফিনান্স মূলত দেশের ইভি পরিকাঠামোর জন্য আর্থিক সহায়তা প্রদান করে। মূলত ইলেকট্রিক ভেহিকল, ইলেকট্রিক চার্জিং ইনফ্রাস্ট্রাকচার, সোয়্যাপেবল ব্যাটারির জন্য ঋণ প্রদান করে থাকে। এখনও পর্যন্ত বৈদ্যুতিক গাড়ির জন্য ৩৫০ কোটি টাকারও বেশি ঋণ বণ্টন করেছে মাফিন গ্রিন ফিনান্স।

(মনে রাখবেন: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না।)

আরও পড়ুন: Multibagger Stock: ২ বছরে বেড়েছে ২৬২ শতাংশ ! এই কনস্ট্রাকশান কোম্পানির শেয়ারে বিপুল মুনাফা

সেরা শিরোনাম

SEBI Alert : ৯০ শতাংশের লোকসান হয়েছে, ২০২৬-এ শেয়ার বাজারে লাখ-লাখ টাকা হারিয়েছে যুব প্রজন্ম, অনূর্ধ্ব ত্রিশের সংখ্য়া বেশি
৯০ শতাংশের লোকসান হয়েছে, ২০২৬-এ শেয়ার বাজারে লাখ-লাখ টাকা হারিয়েছে যুব প্রজন্ম, অনূর্ধ্ব ত্রিশের সংখ্য়া বেশি
Oracle Layoffs : ১ সেপ্টেম্বর আসবে ইমেল, সকাল ৬টায় কর্মী ছাঁটাই, হাজার-হাজার চাকরি যাবে !
১ সেপ্টেম্বর আসবে ইমেল, সকাল ৬টায় কর্মী ছাঁটাই, হাজার-হাজার চাকরি যাবে !
Mutual Funds: Direct নাকি Regular? Mutual Fund-এ SIP করতে চাইলে কোন প্ল্যান আপনার জন্য আদর্শ?
Direct নাকি Regular? Mutual Fund-এ SIP করতে চাইলে কোন প্ল্যান আপনার জন্য আদর্শ?
Cooking Oil Selling Rules : খুচরো খাবার তেল বিক্রি করলেই ১০ লাখ টাকা জরিমানা, ৩ বছরের জেল এই রাজ্যে
খুচরো খাবার তেল বিক্রি করলেই ১০ লাখ টাকা জরিমানা, ৩ বছরের জেল এই রাজ্যে

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget