এক্সপ্লোর

Multibagger Stock: ২ বছরে বেড়েছে ২৬২ শতাংশ ! এই কনস্ট্রাকশান কোম্পানির শেয়ারে বিপুল মুনাফা

NCC Ltd: ২ বছরে ২৬২ শতাংশ, ১ বছরে ১৩১১ শতাংশ রিটার্ন। দেশের অন্যতম বৃহৎ কনস্ট্রাকশান কোম্পানির শেয়ারে বিপুল মুনাফা হয়েছে। আপনার পোর্টফোলিওতে আছে এই শেয়ার ?

NCC Ltd:  দুই বছরের মধ্যেই ২৬২ শতাংশ রিটার্ন ! আরও বৃহত্তর সময়ের হিসেব করলে ১০ বছরে ১৩০০ শতাংশ রিটার্ন দিয়েছে এই কনস্ট্রাকশান সংস্থার শেয়ার (Multibagger Stock)। ভারতের অন্যতম বৃহৎ কনস্ট্রাকশান কোম্পানি এনসিসি লিমিটেড (NCC Ltd Share)। ভারতের নির্মাণ ব্যবস্থার প্রতিটি ক্ষেত্রে এই সংস্থার অবদান রয়েছে। আর এই সংস্থার শেয়ারেই বিপুল রিটার্ন লক্ষ করা গেল।

কত রিটার্ন ?

আজকের বাজারে এনসিসি লিমিটেড ছুঁয়ে ফেলেছে এর ৫২ সপ্তাহের সীমা। ২১৯.৭০ টাকায় ট্রেড করেছে শেয়ার (Multibagger Stock)। ইন্ডিয়া রেটিংস অ্যান্ড রিসার্চের সমীক্ষা অনুসারে এটি ক্রমেই এর 'স্টেবল' অবস্থা থেকে 'পজিটিভ' অবস্থায় আসছে এবং বিগত বেশ কিছু বছর ধরে 'IND A Plus' রেটিং বজায় রেখেছে। ২০২২ সালের জুন মাস থেকে ২০২৪ সালের জানুয়ারি মাস পর্যন্ত শেয়ারের দাম (NCC Ltd Share) ৫৮.৬০ টাকা থেকে শুরু করে বেড়ে দাঁড়ায় ২১২ টাকা। অর্থাৎ ২ বছরের মধ্যে প্রায় ২৬২ শতাংশ রিটার্ন এনে দিয়েছে এই সংস্থার শেয়ার।

সময়ের নিরিখে পারফরম্যান্স

এক বছরের পারফরম্যান্স বিচার করে দেখলে ২০২৩ সালের শেষে এই সংস্থার শেয়ারের দাম বেড়েছে ৯৮ শতাংশ। ২০১৪ সাল থেকেই বেশ ভাল মুনাফা দিয়েছে এই শেয়ার। বিনিয়োগকারীদের মুখে হাসি বজায় থেকেছে। ২০১৯, ২০২০ এবং ২০২২ সালে যথাক্রমে এই শেয়ারের দাম বেড়েছে ৩ শতাংশ, ২২ শতাংশ এবং ২০ শতাংশ। গত ১০ বছরের হিসেব দেখলে এনসিসি লিমিটেডের (NCC Ltd Share) শেয়ার প্রায় ১৩১১ শতাংশ রিটার্ন এনে দিয়েছে।

এনসিসির ব্যবসা

এনসিসি লিমিটেড ভারতের মধ্যে অন্যতম বৃহৎ ইনফ্রাস্ট্রাকচার কনগ্লোমারেট সংস্থা যারা মূলত হাউজিং, বিল্ডিং, রাস্তা, জল সরবরাহ ও পরিবেশ, সেচ ব্যবস্থা, মেটাল, মাইনিং, রেলওয়ে ইত্যাদি ক্ষেত্রে নিজেদের অবদান রেখেছে। সরকারি তরফে ইনফ্রাস্ট্রাকচারে বিপুল বিনিয়োগের কারণে এই সমস্ত সংস্থাগুলিও মুনাফা করছে ভালই।

বিদেশি লগ্নি এই সংস্থায়

২০২৪ সালের দ্বিতীয় ত্রৈমাসিকে সফলভাবে এনসিসি লিমিটেড (NCC Ltd Share) প্রায় ১২,২৮৯ কোটি টাকার নতুন অর্ডার পেয়েছে যার ফলে এ বছরের ত্রৈমাসিকে তাঁদের অর্ডার বুকে রেকর্ড হয়েছে। মোট ৬১,৭৯৬ কোটি টাকার অর্ডার পেয়েছে এই সংস্থা। সম্প্রতি মার্কিনি সংস্থা স্মলক্যাপ ওয়ার্ল্ড ফান্ড ৯ জানুয়ারি ১৮৪ টাকা প্রতি শেয়ারের (Multibagger Stock) হিসেবে প্রায় ০.৫৭ শতাংশ স্টেক অধিগ্রহণ করে এই সংস্থায়। অর্থাৎ প্রায় ৩.৬ মিলিয়ন শেয়ার কিনে নেয় এই বিদেশি ইকুইটি ফান্ড।

(মনে রাখবেন: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না।)

আরও পড়ুন: Infibeam Share Price: একদিনেই বাড়ল ২০ শতাংশ, ত্রৈমাসিকের বিপুল মুনাফার খবরেই কি বাড়ল দাম ?

সেরা শিরোনাম

Stock Market Jumps : শেয়ার বাজারে রকেট গতি, একদিনে ১৫০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, দারুণ লাভ বিনিয়োগকারীদের
শেয়ার বাজারে রকেট গতি, একদিনে ১৫০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, দারুণ লাভ বিনিয়োগকারীদের
Gold Price Today: পুজোর মুখে সোনার দামে বড় বদল, ক্রেতাদের মুখে ফুটবে হাসি? আজ কত দরে বিকোচ্ছে?
পুজোর মুখে সোনার দামে বড় বদল, ক্রেতাদের মুখে ফুটবে হাসি? আজ কত দরে বিকোচ্ছে?
PNG Hydrogen Blending : পেট্রোলের মতো এবার রান্নার গ্যাসে হবে ব্লেন্ডিং ? ৫ শতাংশ মেশানোর প্রস্তাব
পেট্রোলের মতো এবার রান্নার গ্যাসে হবে ব্লেন্ডিং ? ৫ শতাংশ মেশানোর প্রস্তাব
Netflix Layoffs : পুজোর মাঝেই হাজার কর্মী ছাঁটাই, এই কোম্পানি নিল বড় সিদ্ধান্ত, কাদের-কাদের চাকরি গেল ?
পুজোর মাঝেই হাজার কর্মী ছাঁটাই, এই কোম্পানি নিল বড় সিদ্ধান্ত, কাদের-কাদের চাকরি গেল ?

ভিডিও

Durga Puja 2026 | পুজোর আড্ডায় টিম এম্পরার ভার্সেস শরৎচন্দ্র । এবার পুজোয় কী প্ল্যান দিব্যানী-ঋকের ?
Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুর সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা
Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget