এক্সপ্লোর

Multibagger Share: পকেটে ভরিয়েছে এই আইপিও, লিস্টিংয়ের পর ৩ মাসেই ৭১ শতাংশ রিটার্ন

Multibagger TBO TEK Share: টিবিও টেক সংস্থা তাঁর আইপিওতে প্রাইসব্যান্ড স্থির করেছিল ৮৭৫ টাকা থেকে ৯২০ টাকার। ৯২০ টাকার তুলনায় এই স্টকের দাম এখনও ৭১ শতাংশ মুনাফা দিয়েছে।

Stock Market: শেয়ার বাজারে এমন অনেক আইপিও এসেছে যেগুলি তালিকাভুক্তির পরে দারুণ রিটার্ন এনে দিয়েছে। বিনিয়োগকারীদের ধনী করেছে এই সব আইপিও। তেমনই একটি শেয়ার হল টিবিও টেকের আইপিও (TBO Tek Share) যা লিস্টিংয়ের সময় এবং লিস্টিংয়ের পরেও প্রভূত মুনাফা (Multibagger Share) এনে দিয়েছে। ৩ মাসেই এই স্টকে এসেছে ৭১ শতাংশ রিটার্ন।

উচ্চস্তর থেকে নেমে এসেছে স্টকের দাম

শুক্রবার টিবিও টেক লিমিটেডের শেয়ার ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে গতকাল ১৫৭৬ টাকায় বন্ধ হয়েছে। এই মুহূর্তে এই স্টকটি তাঁর উচ্চস্তর থেকে নিচে নেমে গিয়েছে। এক সপ্তাহের হিসেবে দেখলে এই স্টকের দাম এখন ৮ শতাংশ লোকসানে ট্রেড করছে। আর এক মাসের হিসেবে এই স্টকের দাম প্রায় ১১ শতাংশ নিচে পড়ে গিয়েছে। এই শেয়ারের দামের সর্বোচ্চ উচ্চতা ছিল ১৯৩৮.৪৫ টাকায়।

মাত্র ৩ মাস আগেই এসেছে আইপিও

আজ থেকে ৩ মাস আগে এসেছে এই সংস্থার আইপিও আর আজও এই আইপিওতে মুনাফা করেছেন বিনিয়োগকারীরা। ২০২৪ সালে মে মাসের শুরুতে টিবিও টেকের আইপিও শুরু হয়। এই সংস্থার আইপিও ৮ মে খোলে এবং ১০ মে বন্ধ হয়। প্রায় ৮৭ গুণ সাবস্ক্রিপশন আসার পরে টিবিও টেকের আইপিও ১৫ মে বাজারে তালিকাভুক্ত হয়। ফলে ৩ মাস কেটে গিয়েছে এই আইপিও তালিকাভুক্ত হওয়ার পরে।

ব্রোকারেজ ফার্মের কী মন্তব্য

টিবিও টেক সংস্থা তাঁর আইপিওতে প্রাইসব্যান্ড স্থির করেছিল ৮৭৫ টাকা থেকে ৯২০ টাকার। ৯২০ টাকার তুলনায় এই স্টকের দাম এখনও ৭১ শতাংশ মুনাফা দিয়েছে। ব্রোকারেজ ফার্ম জেএম ফাইনান্সিয়াল মনে করে যে এই শেয়ারে আগামীতে দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। বাই রেটিং সহ টিবিও টেকের শেয়ারের ক্ষেত্রে এই ব্রোকারেজ ফার্ম ১৯৫০ টাকার টার্গেট দিয়েছে।

মাল্টিব্যাগার শেয়ারে পরিণত হতে পারে এটি

জে এম ফাইনান্সিয়ালের দেওয়া টার্গেট অনুযায়ী এখনকার স্তর থেকে এই শেয়ারের দাম ২৪ শতাংশ পর্যন্ত বাড়তে পারে যা কিনা আইপিওর প্রাইসব্যান্ডের নিরিখে ১১০ শতাংশ বৃদ্ধি। অর্থাৎ এই স্টকটিকে একটি মাল্টিব্যাগারের পর্যায়ে ফেলা যায়। মূলত কম সময়ের মধ্যে যে সমস্ত স্টক ১০০ শতাংশের কাছাকাছি রিটার্ন এনে দেয়, তাদের মাল্টিব্যাগার বলা হয়।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয় । কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

আরও পড়ুন: Best Stocks To Buy: সোমবার বাজি ধরতে পারেন এই তিন স্টকে, ব্রোকারেজ ফার্ম দিচ্ছে পরামর্শ

সেরা শিরোনাম

US Russia Oil Deal : অন্য দেশকে ধমক-চমক, এবার নিজেই রাশিয়া থেকে তেল কিনবে আমেরিকা, সিদ্ধান্ত ট্রাম্পের
অন্য দেশকে ধমক-চমক, এবার নিজেই রাশিয়া থেকে তেল কিনবে আমেরিকা, সিদ্ধান্ত ট্রাম্পের
LIC Policy : দিনে ৪৫ টাকা জমিয়ে পেতে পারেন ২৫ লাখ, সঙ্গে জীবনবিমার সুবিধা, মধ্যবিত্তের সেরা LIC স্কিম এটি
দিনে ৪৫ টাকা জমিয়ে পেতে পারেন ২৫ লাখ, সঙ্গে জীবনবিমার সুবিধা, মধ্যবিত্তের সেরা LIC স্কিম এটি
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Netflix Layoffs: পুজোর আগেই খারাপ খবর ! আগামী সপ্তাহেই হাজার কর্মী ছাঁটাই করবে এই কোম্পানি, কাদের চাকরি যাবে ?
পুজোর আগেই খারাপ খবর ! আগামী সপ্তাহেই হাজার কর্মী ছাঁটাই করবে এই কোম্পানি, কাদের চাকরি যাবে ?

ভিডিও

Delhi Protest: দিল্লিতে AISA ও SFI-র প্রতিবাদ বিক্ষোভ মিছিলে উত্তেজনা | ABP Ananda
Mamata Banerjee Detained: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে Delhi-তে আটক পুলিশের
CJP Protest Delhi: নয়ডা বর্ডারেও নিরাপত্তার চাদর, মোতায়েন প্রচুর মহিলা পুলিশ | Noida | ABP Ananda
CM Suvendu Adhikari:
CJP Protest Delhi:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget