এক্সপ্লোর

Mutual Fund: মিউচুয়াল ফান্ডে নমিনির নিয়মে বড় বদল, বিনিয়োগকারীরা কী সুবিধে পাবেন ?

Mutual Fund Nomination: এই নমিনেশনের জন্য মনোনীত ব্যক্তির ফোন নম্বর, ইমেল, ঠিকানা, আধার নম্বর, প্যান নম্বর, ড্রাইভিং লাইসেন্স নম্বর ইত্যাদি জমা করতে হবে। কী কী বদল এল নিয়মে ?

Nomination Rules: সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া সংক্ষেপে সেবি সম্প্রতি মিউচুয়াল ফান্ড এবং ডিম্যাট অ্যাকাউন্টগুলিতে নমিনেশনের নিয়মে বড় বদল এনেছে। এই নিয়মের অধীনে একজন বিনিয়োগকারী এখন তাঁর ডিম্যাট অ্যাকাউন্ট (Mutual Fund Nomination) এবং মিউচুয়াল ফান্ডে মোট ১০ জন ব্যক্তির নাম নমিনেশন করতে পারবেন। অর্থাৎ কোনো বিনিয়োগকারী এখন চাইলে তাঁর ফোলিওতে ১০ জনকে নমিনি হিসেবে (Nominee Policy) মনোনীত করতে পারেন। এই নতুন নিয়ম কার্যকর হবে আগামী ১ মার্চ ২০২৫ থেকে।  

নতুন নির্দেশিকা দিয়েছে সেবি

সেবি এই নমিনেশনের নিয়মে বদল এনেছে অনেকগুলি কারণে। মূলত এই পরিবর্তনের উদ্দেশ্য হল দাবিহীন সম্পদ কমানো এবং বিনিয়োগের আরও ভাল ব্যবস্থাপনা নিশ্চিত করা। অনেক সময় বিনিয়োগকারীর মৃত্যু হলে বা গুরুতর অসুস্থ হয়ে পড়লে বিনিয়োগের বণ্টন নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে বিবাদ দেখা যায়। আর এই বিবাদের সমাধানের জন্যই এই নিয়ম চালু করেছে সেবি।

এই নমিনেশনের জন্য মনোনীত ব্যক্তির ফোন নম্বর, ইমেল, ঠিকানা, আধার নম্বর, প্যান নম্বর, ড্রাইভিং লাইসেন্স নম্বর ইত্যাদি জমা করতে হবে। সামগ্রিকভাবে মনোনীত ব্যক্তির ব্যক্তিগত তথ্য দিলে এই নমিনেশন প্রক্রিয়া (Mutual Fund Nomination) সম্পূর্ণ হবে। এর সঙ্গে মনোনীত ব্যক্তির সঙ্গে আপনার কী সম্পর্ক তাও উল্লেখ করতে হবে। সেবি আরও জানিয়েছে যে বিনিয়োগকারীদের পাওয়ার অফ অ্যাটর্নি মনোনীত ঘোষণা করার কোনো অধিকার আর থাকবে না।

এই নতুন নিয়ম অনুসারে, কোনো মনোনীত ব্যক্তি অন্য কোনো মনোনীত ব্যক্তির সঙ্গে যৌথভাবে নমিনি থাকতে পারেন। আবার তারা চাইলে নিজ নিজ শেয়ারের জন্য পৃথক ফোলিও বা অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। মনোনীত ব্যক্তির কাছে সম্পদ হস্তান্তরের সময় এগুলি প্রয়োজন পড়বে। বিনিয়োগকারীর মৃত্যু হলে সেই মৃত্যুর শংসাপত্রের স্ব-প্রত্যয়িত কপি মনোনীত ব্যক্তির কেওয়াইসি সঠিকভাবে জমা করলে সম্পদ হস্তান্তর করা হবে। সমস্ত মিউচুয়াল ফান্ড হাউজ এবং ডিপোজিটরির মত সংস্থাগুলিকে সেবি বিনিয়োগকারীদের নমিনেশন জমা দেওয়ার জন্য অনলাইন ও অফলাইন ফর্ম জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। এমনকী জানানো হয়েছে সমস্ত সংস্থাকে নমিনির ফোলিওতে সম্পদ হস্তান্তরের পরে আট বছরের জন্য সেই রেকর্ড সঞ্চিত রাখতে হবে।

আরও পড়ুন: Hindenburg Research: আদানিদের বিরুদ্ধে কারচুপি-জালিয়াতির অভিযোগ এনেছিল, বন্ধ হয়ে যাচ্ছে সেই Hindenburg Research সংস্থা

সেরা শিরোনাম

RBI Repo Rate Hike: এবার বাড়বে FD-তে সুদের হার ? ফিক্সড ডিপোজিট করলে পাবেন আরও বেশি টাকা
এবার বাড়বে FD-তে সুদের হার ? ফিক্সড ডিপোজিট করলে পাবেন আরও বেশি টাকা
Gold Price Today : এক ধাক্কায় দাম বাড়ল সোনার, মহালয়ার আগে কি আরও বাড়বে দর?
এক ধাক্কায় দাম বাড়ল সোনার, মহালয়ার আগে কি আরও বাড়বে দর?
How Much To Invest: আপনার বেতন কত হলে, মাসে কত টাকার SIP করবেন? এর জন্য রয়েছে দারুণ একটা নিয়ম
আপনার বেতন কত হলে, মাসে কত টাকার SIP করবেন? এর জন্য রয়েছে দারুণ একটা নিয়ম
Investments: ৫ বছর ধরে একই SIP-তে বিনিয়োগ! মিউচুয়াল ফান্ড বদলানোর সঠিক সময় কখন?
৫ বছর ধরে একই SIP-তে বিনিয়োগ! মিউচুয়াল ফান্ড বদলানোর সঠিক সময় কখন?

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget