এক্সপ্লোর

GST Exemption: জীবনবিমা ও স্বাস্থ্যবিমা থেকে GST উঠে যাবে? অবশেষে প্রস্তাব দিল কেন্দ্র, গতবছরই চিঠি দেন মমতা

GST on Life and Health Insurance: এই খবরে সিলমোহর দিয়েছেন বিহারের উপমুখ্যমন্ত্রী তথা বিমা সংক্রান্ত মন্ত্রিমণ্ডলীর আহ্বায়ক সম্রাট চৌধরি।

নয়াদিল্লি: জীবনবিমা, স্বাস্থ্য়বিমায় কেন GST বসবে, আগেই প্রশ্ন তুলেছিলেন বিরোধীরা। সেই নিয়ে কেন্দ্রকে চিঠি দেন পশ্চিমবঙ্গের মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। অবশেষে সেই নিয়ে প্রস্তাব আনল কেন্দ্র। সাধারণ মানুষের জন্য জীবনবিমা এবং স্বাস্থ্যবিমাকে GST মুক্ত করতে প্রস্তাব জমা দিয়েছে নরেন্দ্র মোদি সরকার। (GST Exemption)

এই খবরে সিলমোহর দিয়েছেন বিহারের উপমুখ্যমন্ত্রী তথা বিমা সংক্রান্ত মন্ত্রিমণ্ডলীর আহ্বায়ক সম্রাট চৌধরি। এ নিয়ে আলোচনা হয়েছে এবং GST পরিষদের অনুমোদন চাওয়া হবে সেই মর্মে। সেই মর্মে রিপোর্ট তৈরি করা হচ্ছে বলে জানালেন তিনি। (GST on Life and Health Insurance)

সম্রাটের দাবি, অর্থ প্রতিমন্ত্রীরা বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করছিলেন। সেই নিরিখেই জীবন এবং স্বাস্থ্যবিমার উপর থেকে GST তুলে নেওয়ার প্রস্তাব দিয়েছে কেন্দ্র। সম্রাটের বক্তব্য, “কেন্দ্রের প্রস্তাব একেবারে স্পষ্ট। ব্যক্তি এবং পরিবারগুলিকে বিমার ক্ষেত্রে GST থেকে মুক্তি দিতে হবে। আলোচনা হয়েছে, রিপোর্টও জমা দেওয়া হবে। এতে সকলেরই সায় রয়েছে। নিজেদের মতামত জানিয়েছে কিছু রাজ্যও।” তবে জীবন ও স্বাস্থ্যবিমা থেকে GST পুরোপুরি উঠে যাবে, নাকি হার কমবে, চূড়ান্ত সিদ্ধান্ত GST পরিষদই নেবেন বলে জানিয়েছেন তিনি।  এতে সরকারের ৯ হাজার ৭০০ কোটি টাকা ক্ষতি হবে বলেও জানান।

জীবনবিমা ও স্বাস্থ্যবিমার উপর ১৮ শতাংশ GST চাপানো নিয়ে গোড়া থেকেই আপত্তি তুলছিলেন বিরোধীরা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বছর অগাস্ট মাসে কেন্দ্রকে চিঠিও পাঠান। অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে লেখা চিঠিতে মমতার বক্তব্য ছিল, ‘জীবনবিমা ও স্বাস্থ্যবিমার উপর ১৮ শতাংশ GST চাপানোর সিদ্ধান্ত জনবিরোধী। জীবনবিমা এবং স্বাস্থ্য়বিমার উদ্দেশ্যই হল মানুষকে নিরাপত্তা দেওয়া। অসুস্থতা, দুর্ঘটনা, মৃত্যুর মতো অনাকাঙ্খিত পরিস্থিতিতে এই বিমার গুরুত্ব অসীম। তাই নৈতিক কারণেই এই ধরনের বিমার উপর GST চাপানো উচিত নয়’।

কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গাঁধীও জীবনবিমা ও স্বাস্থ্যবিমার উপর GST চাপানোর সমালোচনা করেন। রাহুল লেখেন, ‘স্বাস্থ্যজনিত সঙ্কট নেমে এলে কারও সামনে যাতে মাথানত করতে না হয়, তাই পাই পয়সা জমিয়ে স্বাস্থ্যবিমা করান কোটি কোটি ভারতীয়। কিন্তু GST বাবদ তাঁদের কাছ থেকে ২৪ হাজার কোটি টাকা আদায় করেছে মোদি সরকার। সঙ্কটজনক পরিস্থিতিতে কর আদায়ের সুযোগ খোঁজা বিজেপি সরকারের অসংবেদনশীলতাই প্রকাশ পাচ্ছে এতে’। শুধু মমতা বা রাহুলই নন, কেন্দ্রের মন্ত্রী নিতিন গড়কড়ীও জীবনবিমা ও স্বাস্থ্যবিমার উপর GST চাপানোর বিরোধিতা করেন। এতদিন সেই নিয়ে কোনও পদক্ষেপ না করলেও, বিহার, পশ্চিমবঙ্গ-সহ একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে জীবনবিমা ও স্বাস্থ্যবিমা থেকে GST তুলে নেওয়ার পক্ষে প্রস্তাব দিল কেন্দ্র।

সেরা শিরোনাম

Sugar Price Increased: হু হু করে বাড়ছে চিনির দাম, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কী কী পদক্ষেপ নিয়েছে সরকার ? স্বস্তি মিলবে ?
হু হু করে বাড়ছে চিনির দাম, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কী কী পদক্ষেপ নিয়েছে সরকার ? স্বস্তি মিলবে ?
Gold Loan: ভারতে বাড়ছে গোল্ড লোনের চাহিদা, ৫ বছরে বাজারের ১০ শতাংশ দখলের পূর্বাভাস দিচ্ছে JPMorgan
ভারতে বাড়ছে গোল্ড লোনের চাহিদা, ৫ বছরে বাজারের ১০ শতাংশ দখলের পূর্বাভাস দিচ্ছে JPMorgan
Gold Price Hike: প্রতি ১০ গ্রামে ২ হাজার টাকা বাড়ল সোনা, আজ কত হল এই মূল্যবান ধাতুর দাম?
প্রতি ১০ গ্রামে ২ হাজার টাকা বাড়ল সোনা, আজ কত হল এই মূল্যবান ধাতুর দাম?
SEBI Alert : ৯০ শতাংশের লোকসান হয়েছে, ২০২৬-এ শেয়ার বাজারে লাখ-লাখ টাকা হারিয়েছে যুব প্রজন্ম, অনূর্ধ্ব ত্রিশের সংখ্য়া বেশি
৯০ শতাংশের লোকসান হয়েছে, ২০২৬-এ শেয়ার বাজারে লাখ-লাখ টাকা হারিয়েছে যুব প্রজন্ম, অনূর্ধ্ব ত্রিশের সংখ্য়া বেশি

ভিডিও

BJP News : দলতন্ত্রের সেই চেনা ছবি! কলেজ পরিচালন সমিতির মাথায় শুধু বিজেপির সাংসদ-বিধায়ক !
:ওয়াকফ সম্পত্তি 'দখল' করে তৃণমূলের পার্টি অফিস!বেআইনি নির্মাণ ভাঙা নিয়ে উত্তেজনা
Sukanta Majumder:
Sitalkuchi Bridge Collapse: ব্রিজের উপর গাড়ি উঠতেই আচমকা ভেঙে যায় ব্রিজ! শীতলকুচিতে দুর্ঘটনা
Kolkata News : টালিগঞ্জে বেআইনি নির্মাণ ভাঙা নিয়ে উত্তেজনা। BJP Government Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget