এক্সপ্লোর

Nifty 50 Prediction : আশা দেখাচ্ছে 'ট্রাম্পের ডেড ইকোনমি' !  ২৭,০০০ ছোঁবে নিফটি ৫০, বিশ্বের নামকরা ইনভেস্টমেন্ট কোম্পানি বলছে.. 

Goldman Sachs : এবার ভারতের বাজার অর্থনীতি (Indian Stock Market) নিয়ে ইতিবাচক মন্তব্য করল বিশ্বের নামকরা ইনভেস্টমেন্ট ব্য়াঙ্কিং কোম্পানি গোল্ডম্যান শ্যাক্স (Goldman Sachs) ।  

 

Goldman Sachs : ট্রাম্প বলেছিলেন 'মৃত অর্থনীতি' (Dead Economy)। ভারত নিয়ে মার্কিন প্রেসিডেন্টের (US President) এই মন্তব্য ভালভাবে নেয়নি বিশ্ব। ফিচের (Fitch Rating Agency) পর এবার ভারতের বাজার অর্থনীতি (Indian Stock Market) নিয়ে ইতিবাচক মন্তব্য করল বিশ্বের নামকরা ইনভেস্টমেন্ট ব্য়াঙ্কিং কোম্পানি গোল্ডম্যান শ্যাক্স (Goldman Sachs) ।  

সংবাদ মাধ্যমে বলেছেন এই কথা
গোল্ডম্যান শ্যাক্স ভারত সহ বিশ্বব্যাপী ইক্যুইটিগুলির জন্য আরও উত্থান দেখতে পাচ্ছে। ফার্মের উদীয়মান বাজার ইক্যুইটি স্ট্র্যাটেজিস্ট সুনীল কাউল বলেছেন, "আমরা আশা করি বাজারগুলি আরও ওপরে উঠবে। আমাদের ১২ মাসের ভিত্তিতে নিফটির জন্য ২৭,০০০ টার্গেট রয়েছে।" CNBC-TV18 কে কাউল বলেছেন এই কথা। তিনি আরও যোগ করেছেন যে সূচকটি ২০২৫ সালের দীপাবলি বা বছরের শেষের দিকে - সেই স্তরে পৌঁছতে পারে কিনা তা এখনও দেখা যাচ্ছে।

কেন এই পরিস্থিতি
বিশ্বব্যাপী ভূ-রাজনৈতিক ও আর্থিক পরিস্থিতি নিয়ে কাউল বলেছেন: "মার্কিন অর্থনীতি ধীর গতির দিকে এগোচ্ছে। তবে আপাতত মন্দা এড়াচ্ছে আমেরিকা। ফেড সুদের হার কমাচ্ছে ও আমরা এই বছর আরও দুটি এবং ২০২৬ সালে আরও দুটি রেট কাট আশা করছি। এটি উদীয়মান বাজারের কেন্দ্রীয় ব্যাঙ্ক গুলিকে নীতি সহজ করার জন্য জায়গা দেয়। ডলার দুর্বল হয়ে পড়ছে, পরিবেশকে ঝুঁকিপূর্ণ করে তুলছে। এই কারণেই ভারত সহ ইএম ইক্যুইটিগুলিতে বিনিয়োগকারীরা বরাদ্দ বাডানোর কথা ভাববে।"

ভারতে অসম ক্ষেত্রগত বৃদ্ধি
কাউল উল্লেখ করেছেন- ভারতের বৃদ্ধি বিভিন্ন ক্ষেত্রে সমান হয়নি। “ভারত কৃত্রিম বুদ্ধিমত্তার খাতে এখনও সেভাবে ভূমিকা রাখে না। খরচ বাড়ছে, কিন্তু ঋণ বৃদ্ধি সেভাবে হয়নি। আইটি খাত ভালো গতি ধরেছে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল হওয়ায় চিন্তা থাকছে। কারণ সেখানে বৃদ্ধি এখনও ধারে চলছে। ভোগ্যপণ্য সেই ক্ষেত্রে ভালো ফল করতে পারে। তবে  অন্য ক্ষেত্রগুলির উন্নতি হতে আরও বেশি সময় লাগতে পারে।”

কী বলছে গোল্ডম্যান শ্যাক্স 
গোল্ডম্যান শ্যাক্স ১১% পূর্ণ-বছরের আয় বৃদ্ধির পূর্বাভাস অব্যাহত রেখেছে। জিএসটি হার হ্রাসের পর ভোগ্যপণ্য-কেন্দ্রিক সংস্থাগুলিতে আপগ্রেডের সুযোগ রয়েছে। তবে, কাউল গত মাসে বৃহত্তর বাজারে আয় হ্রাসের কথা উল্লেখ করেছেন।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয় ।কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )

সেরা শিরোনাম

Gen-Z Debt Trap: আইফোনের ইএমআই থেকে বিভিন্ন লোন, কীভাবে ঋণের ফাঁদে জড়িয়ে যাচ্ছে জেন-জি?
আইফোনের ইএমআই থেকে বিভিন্ন লোন, কীভাবে ঋণের ফাঁদে জড়িয়ে যাচ্ছে জেন-জি?
Sugar Price Increased: হু হু করে বাড়ছে চিনির দাম, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কী কী পদক্ষেপ নিয়েছে সরকার ? স্বস্তি মিলবে ?
হু হু করে বাড়ছে চিনির দাম, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কী কী পদক্ষেপ নিয়েছে সরকার ? স্বস্তি মিলবে ?
Gold Loan: ভারতে বাড়ছে গোল্ড লোনের চাহিদা, ৫ বছরে বাজারের ১০ শতাংশ দখলের পূর্বাভাস দিচ্ছে JPMorgan
ভারতে বাড়ছে গোল্ড লোনের চাহিদা, ৫ বছরে বাজারের ১০ শতাংশ দখলের পূর্বাভাস দিচ্ছে JPMorgan
Gold Price Hike: প্রতি ১০ গ্রামে ২ হাজার টাকা বাড়ল সোনা, আজ কত হল এই মূল্যবান ধাতুর দাম?
প্রতি ১০ গ্রামে ২ হাজার টাকা বাড়ল সোনা, আজ কত হল এই মূল্যবান ধাতুর দাম?

ভিডিও

Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live
Rajnath Singh : আজ কলকাতায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, যোগ দেবেন কী কী কর্মসূচীতে ?
Dilip Ghsoh : যদি আইনশৃঙ্খলার প্রশ্ন হয় তাহলে পুলিশ দেখবে, ছাড়বে না কাউকে : দিলীপ ঘোষ
Serampore News : শ্রীরামপুরের বটতলা এলাকার একটি আবাসনের মিটার বক্সে আগুন | Fire Incident
Enforcement Branch: বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Embed widget