এক্সপ্লোর

Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?

Female Clones From Male Mice: পুরুষ ইঁদুর থেকে স্ত্রী ইঁদুরের ক্লোন বানালেন বিজ্ঞানীরা। খোদার উপর খোদকারি করে চমক।

নয়াদিল্লি: খোদার উপর খোদকারি বললেও কম হয়। পুরুষ ইঁদুর থেকে স্ত্রী ইঁদুরের ‘ক্লোন’ বানিয়ে ফেললেন বিজ্ঞানীরা। বিলুপ্ত হতে চলা প্রাণীদের অস্তিত্ব টিকিয়ে রাখতে এই পদ্ধতি সহায়ক হতে পারে বলে মনে করা হচ্ছে। সেই সঙ্গে অপপ্রয়োগের আশঙ্কাও করছেন অনেকে। তবে এমনটা হতে পারে জেনে হতবাক বহু মানুষ। (Female Clones From Male Mice)

জীবদেহের কোনও কোষ, DNA-র অংশ বিশেষ অথবা গোটা প্রাণী শরীরের হুবহু জিনগত অনুলিপি তৈরিকেই ‘ক্লোনিং’ বলা হয়। এতে মূল DNA-র একেবারে অনুরূপ হয় ‘ক্লোনিং’য়ের মাধ্যমে তৈরি অনুলিপিটি। মানুষের হস্তক্ষেপ ছাড়া প্রকৃতি নিজ পদ্ধতিতে এই ‘ক্লোনিং’ করতে সক্ষম। আইডেন্টিক্যাল টুইন, অর্থাৎ হুবহু এক দেখতে যমজ ভাইবোনের DNA পরস্পরের অনুরূপ হয়। (Mice Experiment)

আরও পড়ুন: দিকে দিকে বিজেপি-র গোষ্ঠীদ্বন্দ্ব, ফাটল মাথাও, ‘ঋতব্রত তৃণমূল’ বলল, ‘এরা কি সেই সুযোগসন্ধানী…?’

ল্যাবরেটরিতে জিন ক্লোনিং করতে পারেন বিজ্ঞানীরাও। তবে কোনও পুরুষ প্রাণীকে ‘ক্লোন’ করে স্ত্রী শরীর তৈরির নজির এই প্রথম। জাপানের বিজ্ঞানীরা এই অসাধ্যসাধন করেছেন। ইউনিভার্সিটি অফ ইয়ামানাশি এবং RIKEN BioResource Research Center-এর বিজ্ঞানীরা গবেষণাগারে পুরুষ ইঁদুর ক্লোন করে স্ত্রী ইঁদুর বানিয়ে ফেলেছেন। সেই ইঁদুর আবার প্রজননেও সক্ষম। 

পুরুষ ইঁদুরকে ক্লোন করে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুর বানালেন কী করে? জাপানের বিজ্ঞানীদের সঙ্গে কথা বলেছে IFL Science. বিজ্ঞানীরা জানিয়েছেন, XY ক্রোমোজ়োম যুক্ত পুরুষ ইঁদুর নিয়ে CRISPR Y-CUT জিন এডিটিং পদ্ধতিতে Y ক্রোমোজোম মুছে দেওয়া হয়। এই পদ্ধতিকে বলা হচ্ছে ‘Dual-Sex Cloning’. এর পর ওই ভ্রূণগুলিকে সারোগেট ইঁদুরের শরীরে প্রতিস্থাপন করা হয়। সারোগেট ইঁদুর যে স্ত্রী ছানার জন্ম দেয়, যাদের শরীরে XO সেক্স ক্রোমোজম রয়েছে। অর্থাৎ Y ক্রোমোজম নেই তাদের শরীরে। 

আরও পড়ুন: মাস্ক পরার দিন ফিরল, সোয়াই ফ্লু অ্যালার্ট জারি দিল্লিতে, কাদের ঝুঁকি বেশি? অ্যান্টিবায়োটিক কি খাবেন?

গবেষণায় যুক্ত বিজ্ঞানী শোগো মাতোবা বলেন, “পুরুষ সোমাটিক কোষ থেকে প্রথম যখন স্ত্রী ক্লোনটির জন্ম হয়, তা অত্যন্ত উত্তেজনার মুহূর্ত ছিল। তত্ত্বগত ভাবে আমরা জানতাম Y ক্রোমোজোম মুছে দিলেই IVF-এ তৈরি ভ্রূণ থেকে XO স্ত্রী ছানা তৈরি সম্ভব। তবে পুরুষ ডোনার থেকে স্ত্রী ইঁদুরের জন্ম হওয়া চমকপ্রদ ঘটনা।”

বিজ্ঞানীরা আরও জানিয়েছেন, এর আগে পরীক্ষা নিরীক্ষা চলাকালীন দুর্ঘটনাবশত Y ক্রোমোজোম মুছে গিয়েছিল। তাতে পুরুষ ইঁদুর থেকে স্ত্রী ক্লোন জন্মেছিল। তবে এই প্রথম পরিকল্পনা মাফিক পুরুষ ক্লোন থেকে স্ত্রী ইঁদুর বানালেন বিজ্ঞানীরা। 

বিজ্ঞানী তেরুহিকো ওয়াকায়ামা গবেষণায় যুক্ত না হলেও, তিনি জানিয়েছেন, ইঁদুর ছাড়া অন্য কোনও প্রাণীর শরীরেও এই পরীক্ষা সফল হলে পরিস্থিতি একেবারে বদলে যাবে। যে সমস্ত প্রাণী বিলুপ্ত হওয়ার মুখে, অস্তিত্বরক্ষা করা সম্ভব হবে তাদের। বিশেষ করে যে ক্ষেত্রে পুরুষ প্রাণীরাই অবশিষ্ট রয়েছে, তাদের থেকে স্ত্রী লিঙ্গের প্রাণীর সৃষ্টি সম্ভব। পুরুষের কোষের নমুনা সংরক্ষণ করে স্ত্রী ভ্রূণ ফিরিয়ে আনার রাস্তা আরও প্রশস্ত হল। এই মুহূর্তে কোনও পুরুষ নর্দার্ন হোয়াইট রাইনো বেঁচে নেই। তাদের ক্ষেত্রে স্ত্রী রাইনো তৈরি করা যায় কি না, শুরু হয়েছে আলোচনা। তবে সেই কাজে হাত দেওয়ার আগে আরও গবেষণা প্রয়োজন। 

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Science News: ঘড়ির কাঁটা থেকে ১ সেকেন্ড বাদ দেওয়ার ভাবনা, থমকে যেতে পারে গোটা বিশ্ব? ইন্টারনেট, লেনদেনে প্রভাব? আপনার জন্য কি চিন্তার?
ঘড়ির কাঁটা থেকে ১ সেকেন্ড বাদ দেওয়ার ভাবনা, থমকে যেতে পারে গোটা বিশ্ব? ইন্টারনেট, লেনদেনে প্রভাব? আপনার জন্য কি চিন্তার?
Keratin Treatment: হেয়ার স্ট্রেটনিং, কেরাটিন ট্রিটমেন্টে লুকিয়ে মারাত্মক বিপদ, বলছেন বিশেষজ্ঞরা, ভারতে এখনও পর্যন্ত একটি পণ্যই নিষিদ্ধ
হেয়ার স্ট্রেটনিং, কেরাটিন ট্রিটমেন্টে লুকিয়ে মারাত্মক বিপদ, বলছেন বিশেষজ্ঞরা, ভারতে এখনও পর্যন্ত একটি পণ্যই নিষিদ্ধ
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Advertisement

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget