এক্সপ্লোর

UPI Transaction: ২০০০ টাকার বেশি ইউপিআই লেনদেনে দিতে হবে জিএসটি ? সত্যিটা জানাল কেন্দ্র

GST on UPI Transaction: কেন্দ্রীয় অর্থমন্ত্রক প্রেস বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানিয়েছে, জিএসটি ধার্য করা হয়েছে সার্ভিস চার্জের উপরে, যেমন মার্চেন্ট ডিসকাউন্ট রেট। তাছাড়া অন্য কোনও জিএসটি ধার্য হয়নি।

GST on UPI Transaction: ২০০০ টাকার উপরে লেনদেন করলেই ইউপিআই-তে দিতে হবে ১৮ শতাংশ জিএসটি ! এমন বার্তাই সম্প্রতি সমাজমাধ্যমে এবং সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। সম্প্রতি কেন্দ্র সরকারের পক্ষ থেকে একটি স্পষ্টীকরণ (UPI Transaction) দেওয়া হয়েছে আনুষ্ঠানিকভাবে। প্রেস ইনফরমেশন ব্যুরোর পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের কেন্দ্রীয় অর্থমন্ত্রক ২০০০ টাকার বেশি ইউপিআই লেনদেনের উপর ১৮ শতাংশ হারে জিএসটি (GST on UPI Transaction) আরোপের দাবিকে ভুয়ো এবং মিথ্যে বলেছে। এমনকী এই তথ্য বিভ্রান্তিকর বলেও জানানো হয়েছে। বর্তমানে সরকারের কাছে এমন কোনও প্রস্তাব আসেনি বলেই উল্লেখ করেছে প্রেস ইনফরমেশন ব্যুরো।

কেন্দ্রীয় অর্থমন্ত্রকের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে, জিএসটি ধার্য করা হয়েছে সার্ভিস চার্জের উপরে, যেমন মার্চেন্ট ডিসকাউন্ট রেট যা কিনা নির্দিষ্ট কিছু মাধ্যমে পেমেন্টের ক্ষেত্রেই প্রযোজ্য হয়। ২০২০ সালের জানুয়ারি মাস থেকে সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস পার্সন টু মার্চেন্ট ইউপিআই লেনদেন থেকে এই মার্চেন্ট ডিসকাউন্ট রেট অপসারণ করে। ২০১৯ সালের ৩১ ডিসেম্বর একটি গেজেট বিজ্ঞপ্তি দিয়ে এই ঘোষণা করা হয়েছিল।

ইউপিআই লেনদেনের ক্ষেত্রে বর্তমানে কোনও এমডিআর ধার্য (GST on UPI Transaction)  করা হয় না। ফলে এই ধরনের লেনদেনের ক্ষেত্রে কোনও জিএসটি ধার্য করা হবে না। সরকারের তরফ থেকে এখনও ইউপিআইয়ের মাধ্যমে ডিজিটাল পেমেন্টে মদত দেওয়া হয়। ইউপিআইয়ের সমৃদ্ধির লক্ষ্যে ২০২১-২২ থেকেই চালু হয়েছে ইনসেনটিভ স্কিম। মূলত কম অঙ্কের ইউপিআই লেনদেনের ক্ষেত্রেই এই স্কিম প্রযোজ্য হবে। এতে উপকৃত হবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা।

২০২১-২২ সালে এই স্কিমের জন্য কেন্দ্র সরকারের তরফে বরাদ্দ হয়েছিল ১৩৮৯ কোটি টাকা, ২০২২-২৩ সালে বরাদ্দ অর্থের পরিমাণ ২২১০ কোটি টাকা এবং ২০২৩-২৪ সালে এই বরাদ্দ অর্থের পরিমাণ ৩৬৩১ কোটি টাকা। আর এর মাধ্যমেই ভারতের ডিজিটাল পেমেন্টের দুনিয়া বা ইকোসিস্টেমে ব্যাপক বৃদ্ধি হয়েছে।

২০১৯-২০ সালে যেখানে দেশে ইউপিআই লেনদেনের অঙ্ক ছিল মোট ২১.৩ লক্ষ কোটি টাকা, সেখানে ২০২৫ সালের মার্চে এই অঙ্ক বেড়ে হয়েছে ২৬০.৫৬ লক্ষ কোটি টাকা। পিটুএম লেনদেনের অঙ্ক দাঁড়িয়েছে ৫৯.৩ লক্ষ কোটি টাকা। এর ফলেই বোঝা যায় যে মার্চেন্ট অ্যাডপশন ক্রমান্বয়ে বেড়ে চলেছে এবং ডিজিটাল পেমেন্টে ভরসা বাড়ছে মানুষের। 

সেরা শিরোনাম

PNG Hydrogen Blending : পেট্রোলের মতো এবার রান্নার গ্যাসে হবে ব্লেন্ডিং ? ৫ শতাংশ মেশানোর প্রস্তাব
পেট্রোলের মতো এবার রান্নার গ্যাসে হবে ব্লেন্ডিং ? ৫ শতাংশ মেশানোর প্রস্তাব
Netflix Layoffs : পুজোর মাঝেই হাজার কর্মী ছাঁটাই, এই কোম্পানি নিল বড় সিদ্ধান্ত, কাদের-কাদের চাকরি গেল ?
পুজোর মাঝেই হাজার কর্মী ছাঁটাই, এই কোম্পানি নিল বড় সিদ্ধান্ত, কাদের-কাদের চাকরি গেল ?
IDBI Bank: ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, ৬০ শতাংশের বেশি মালিকানা পাবে কানাডার সংস্থা, অনুমোদন দিল কেন্দ্র
৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, ৬০ শতাংশের বেশি মালিকানা পাবে কানাডার সংস্থা, অনুমোদন দিল কেন্দ্র
Reliance Industries 1977 IPO : কীভাবে সাধারণ ভারতীয়দের বৃদ্ধির অংশীদার হওয়ার আহ্বান জানিয়েছিলেন ধীরুভাই অম্বানি
কীভাবে সাধারণ ভারতীয়দের বৃদ্ধির অংশীদার হওয়ার আহ্বান জানিয়েছিলেন ধীরুভাই অম্বানি

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget