এক্সপ্লোর

Electric Bikes Update: ২ ঘণ্টার মধ্যে ফুল চার্জ, ২০০ কিলোমিটার রেঞ্জ দেয় এই ইলেকট্রিক বাইক

Oben Rorr: সবথেকে বড় বিষয় হল, বাইকটি সম্পূর্ণ চার্জে 200 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ অফার করে। এর ব্যাটারিও মাত্র 2 ঘন্টায় সম্পূর্ণ চার্জ হয়ে যায়।


Oben Rorr: বেঙ্গালুরু-ভিত্তিক ইলেকট্রিক টু-হুইলার কোম্পানি ওবেন ইভি ভারতীয় বাজারে তাদের প্রথম বৈদ্যুতিক বাইক লঞ্চ করেছে। কোম্পানি এটর নাম দিয়েছে ওবেন রোর। এর দাম ১ লাখ টাকার কম। সবথেকে বড় বিষয় হল, বাইকটি সম্পূর্ণ চার্জে 200 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ অফার করে। এর ব্যাটারিও মাত্র 2 ঘন্টায় সম্পূর্ণ চার্জ হয়ে যায়। 18 মার্চ থেকে বাইকটির প্রি-বুকিং শুরু হবে। কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট থেকে মাত্র 999 টাকায় বুক করা যাবে এই বাইক।

নতুন ওবেন রোর ইলেকট্রিক বাইকের ফুল-লোডেড সিঙ্গেল ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এর দাম রাখা হয়েছে 99,999 টাকা (এক্স-শোরুম, মহারাষ্ট্র)। প্রথম ধাপে সাতটি রাজ্যে এটি চালু করা হয়েছে। রাজ্য অনুযায়ী দাম আলাদা হতে পারে এই বাইকের। কোম্পানি বলছে যে, বাইকের টেস্ট ড্রাইভ মে মাসে শুরু হবে। গ্রাহকদের ডেলিভারি জুলাই 2022 থেকে শুরু হবে। এটি OLA S1-এর মতো স্কুটার ছাড়াও Revolt Motors RV 400 ও Komaki M-5-এর মতো বাইকের সঙ্গে প্রতিযোগিতা করবে।

3 সেকেন্ডে 0-100kmph

স্পেসিফিকেশন সম্পর্কে কথা বললে, এতে একটি 4.4 kWh লিথিয়াম-আয়ন ব্যাটারি প্যাক রয়েছে। যা একটি 10 ​​কিলোওয়াট বৈদ্যুতিক মোটরের সাথে যুক্ত। মোটরটি 62Nm পিক টর্ক জেনারেট করতে সক্ষম ও মাত্র 3 সেকেন্ডে 0-40 Kmph থেকে গতিবেগে পৌঁছতে পারে। বাইকে তিনটি রাইডিং মোড রয়েছে – ইকো, সিটি ও হ্যাভোক। এর সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় 100 কিলোমিটার। কোম্পানির দাবি, এটি সম্পূর্ণ চার্জে 200 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে। এছাড়াও, এর ব্যাটারি পুরোপুরি চার্জ হতে প্রায় 2 ঘণ্টা সময় নেবে।

রাস্তায় বেরোলেই নজর কাড়বে বাইক

লুক ও ডিজাইন সম্পর্কে কথা বললে, এটি আপনার নজর কারবেই। এতে একটি গোল LED হেডল্যাম্প ও সামনের দিকে LED DRL রয়েছে৷ এতে LED টার্ন ইন্ডিকেটর ও একটি LED টেইল্যাম্পও রয়েছে। বাইকটির ট্রিপল-টোন কালার শেড আকর্ষণীয় দেখায়। এতে কানেকটেড টেকনোলজি সহ একটি অল-ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার রয়েছে। কোম্পানি বলছে, নতুন ইলেকট্রিক মোটরসাইকেলটি সম্পূর্ণরূপে ভারতে তৈরি করা হয়েছে। Oben EV আগামী 2 বছরে প্রতি 6 মাসে একটি নতুন পণ্য লঞ্চ করবে বলে খবর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blinkit License Suspended: ফল, সবজিতে ঘুরে বেড়াচ্ছে আরশোলা, মেয়াদ উত্তীর্ণ পণ্য, সাসপেন্ড Blinkit-এর এই স্টোর লাইসেন্স
ফল, সবজিতে ঘুরে বেড়াচ্ছে আরশোলা, মেয়াদ উত্তীর্ণ পণ্য, সাসপেন্ড Blinkit-এর এই স্টোর লাইসেন্স
Gold Price Today Kolkata: এক ধাক্কায় সোনার দামে বিরাট বদল? কলকাতায় আজ কত দর চলছে?
এক ধাক্কায় সোনার দামে বিরাট বদল? কলকাতায় আজ কত দর চলছে?
LPG e-KYC Deadline: ১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে কী হবে? জানুন Indane, HP Gas ও Bharat Gas-এর নিয়ম
১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে বুক করাই যাবে না রান্নার গ্যাস? বড় বার্তা Indane-র
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget