এক্সপ্লোর

Ola Electric Car: ১৫ অগস্ট ভারতে লঞ্চ হতে পারে ওলার ইলেকট্রিক গাড়ি, সংস্থার সিইও-র ট্যুইট ঘিরে নতুন জল্পনা

Electric Car: ১৫ অগস্ট ভারতে প্রথম ইলেকট্রিক গাড়ি লঞ্চ করতে পারে ওলা ইলেকট্রিক সংস্থা।

Ola Electric Car: ভারতে ওলা (Ola Electric) কর্তৃপক্ষ খুব তাড়াতাড়ি ইলেকট্রিক গাড়ি (Electric Car) লঞ্চ করবে বলে ফের ইঙ্গিত পাওয়া গিয়েছে সংস্থার সিইও ভাবিশ আগরওয়ালের ট্যুইটে। সম্প্রতি নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে ভাবিশ একটি টিজার ভিডিও প্রকাশ করেছেন। সেখানে ওলার প্রথম ইলেকট্রিক গাড়ির (Ola Electrci Car) ঝলক দেখা গিয়েছে। ওই ট্যুইটের ক্যাপশনে ভাবিশ ইঙ্গিত দিয়েছেন ১৫ অগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবসের দিন দুপুর ২টোয় কিছু একটা চমৎকার হতে চলেছে। বেশ ফিল্মি কায়দায় ভাবিশ আগরওয়াল ট্যুইটে ওই টিজার ভিডিও শেয়ার করে লিখেছেন ‘পিকচার অভি বাকি হ্যায় মেরে দোস্ত। ১৫ অগস্ট দুপুর ২টোয় দেখা হচ্ছে’। গত ১২ অগস্ট এই ট্যুইট করেছিলেন ভাবিশ আগরওয়াল। এর পরের দিনই আর একটি ইঙ্গিতপূর্ণ ট্যুইট করেছিলেন তিনি। ১৩ অগস্টের সেই ট্যুইটে ওলা ইলেকট্রিকের সিইও ভাবিশ আগরওয়াল লিখেছিলেন ‘Wheels of the revolution’। সেখানেও একটি ছোট ভিডিও প্রকাশ করা হয়েছিল। সেই ভিডিওতে যে গাড়ি দেখা গিয়েছে অনুমান করা হচ্ছে সেটি ওলার আসন্ন ইলেকট্রিক গাড়ির পিছনের অংশ।

 

২০২১ সালের ১৫ অগস্টই ভারতে ওলা সংস্থা তাদের প্রথম ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছিল এস১ এবং এস১ প্রো- এই দুই ভ্যারিয়েন্টে। অনুমান তার এক বছরের মাথায় ফের নতুন চমক দিতে চলেছে ওলা। ইলেকট্রিক কার, স্পোর্টস কার এবং নতুন ইলেকট্রিক স্কুটার- সবই লঞ্চের পরিকল্পনা রয়েছে ওলা সংস্থার। তবে কোনটি যে আসলে লঞ্চ হবে, তা নিশ্চিতভাবে এখনও জানা যায়নি। সম্প্রতি আবার অন্য আর একটি ট্যুইটে ভাবিশ আগরওয়াল জানিয়েছিলেন, Greenest EV লঞ্চ করতে চলেছে ওলা ইলেকট্রিক সংস্থা। প্রসঙ্গত উল্লেখ্য, ইলেকট্রিক স্কুটার লঞ্চের পর থেকে বেশ কয়েকবার শোনা গিয়েছে ইলেকট্রিক গাড়ি লঞ্চের পরিকল্পনাও রয়েছে ওলা কোম্পানির। ২০২৩ সাল নাগাদ ওলার ইলেকট্রিক গাড়ি বাজারে আসতে পারে বলেও ট্যুইটে আভাস দিয়েছিলেন ভাবিশ আগরওয়াল। কিছুদিন আগে ট্যুইট করে ভাবিশ আগরওয়াল এও জানিয়েছেন যে ওলা সংস্থা ভারতে স্পোর্টস কার- ও লঞ্চ করবে। সিইও- র দাবি ভারতে এখনও পর্যন্ত যত স্পোর্টস কার লঞ্চ হয়েছে তাদের কার্যত তাক লাগিয়ে দিতে দেশে লঞ্চ হবে ওলার ‘স্পোর্টিয়েস্ট’ কার।

 

আপাতত ১৫ অগস্ট ওলা ইলেকট্রিক সংস্থা কী লঞ্চ করতে চলেছে, নতুন ইলেকট্রিক স্কুটার, নাকি ইলেকট্রিক গাড়ি, তা নিয়েই কৌতূহল দেখা দিয়েছেন ভারতীয়দের মধ্যে।

আরও পড়ুন- নতুন আউডি কিউথ্রি-তে কটা ভ্যারিয়েন্ট ? কত দাম গাড়ির ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

UPI Transaction Bill : UPI লেনদেনে এবার লাগবে টাকা ? লোকসভায় পাস বিল
UPI লেনদেনে এবার লাগবে টাকা ? লোকসভায় পাস বিল
Zepto Dark Pattern : কম দেখিয়ে বেশি দাম নিচ্ছে জেপটোর মতো প্লাটফর্ম, কীভাবে করছে কারসাজি, কী এই 'ডার্ক প্যাটার্ন'
কম দেখিয়ে বেশি দাম নিচ্ছে জেপটোর মতো প্লাটফর্ম, কীভাবে করছে কারসাজি, কী এই 'ডার্ক প্যাটার্ন'
LPG Crisis : ফের দাম বাড়বে রান্নার গ্যাসের ? সিলিন্ডার পিছু ১৮ টাকা, শীঘ্রই সিদ্ধান্ত নিতে পারে সরকার
ফের দাম বাড়বে রান্নার গ্যাসের ? সিলিন্ডার পিছু ১৮ টাকা, শীঘ্রই সিদ্ধান্ত নিতে পারে সরকার
10 Crore Fund: ৫০ বছর বয়সে অবসর নিতে চাইছেন? ১০ কোটির তহবিল তৈরি করতে চাইলে মাসে কত টাকা জমাবেন?
৫০ বছর বয়সে অবসর নিতে চাইছেন? ১০ কোটির তহবিল তৈরি করতে চাইলে মাসে কত টাকা জমাবেন?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget