এক্সপ্লোর

Oracle Layoffs : ভারতে চাকরির ভয়ঙ্কর পরিস্থিতি ! আরও ৩০০০ কর্মী ছাঁটাই করবে এই কোম্পানি, কাদের কাজ যাচ্ছে ?

Job Cut : ইতিমধ্যেই ক্ষতিপূরণের সীমা নির্ধারণ করে দিয়েছে ওরাকল (Oracle Layoffs)। জেনে নিন, কোন কোন বিভাগের কর্মী চাকরি যাচ্ছে। 

Job Cut : চাকরি বাজারে (Jobs) ফের বড় ধাক্কা দিতে চলেছে এই টেক কোম্পানি। বিশ্বের নামকরা টেক জায়ান্ট জানিয়েছে দেশে আরও ৩০০০ কর্মী ছাঁটাই করবে সংস্থা। ইতিমধ্যেই ক্ষতিপূরণের সীমা নির্ধারণ করে দিয়েছে ওরাকল (Oracle Layoffs)। জেনে নিন, কোন কোন বিভাগের কর্মী চাকরি যাচ্ছে। 

কোন-কোন বিভাগের চাকরি যাবে ?
আশঙ্কাই সত্যি হল। ফের প্রায় ৩০০০ কর্মীর চাকরি যাচ্ছে ভারতে । ওরাকল হেলথ, ক্লাউড পরিকাঠামো ও সেলস বিভাগের কর্মীদের চাকরি যাবে। কোম্পানি ইতিমধ্যেই ক্ষতিপূরণ বাবদ যাবতীয় নিয়মাবলী প্রকাশ করেছে। নতুন করে কর্মী ছাঁটাই সংক্রান্ত সেভারেন্স প্যাকেজ বা ক্ষতিপূরণের টার্মস অ্যান্ড কন্ডিশন জানিয়ে দিয়েছে কোম্পানি।

কী বলা হয়েছে রিপোর্টে
কর্মী ছাঁটাই সংক্রান্ত রিপোর্টে বলা হয়েছে, যাদের চাকরি যাবে, তাদের সর্বোচ্চ ২৬ সপ্তাহের বিদায়কালীন আর্থিক প্যাকেজ বা সেভারেন্স প্যাকেজ দেওয়া হবে। এই প্যাকেজটা ২৬ সপ্তাহ বা গত ৬ মাসের বেসিক পে-র সমান হবে। এই ক্ষেত্রে চার সপ্তাহের বেসিক স্যালারি প্রথম বছর দেওয়া হবে। পরবর্তী প্রতি বছরের জন্য এক সপ্তাহের বেসিক স্য়ালারি সেভারেন্স প্যাকেজের মধ্যে ধরা হবে। মনে রাখবেন, এই কর্মীরা ভবিষ্যতে কর্পোরেট বোনাস পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন না। পাশাপাশি ছাঁটাই কর্মী, যাদের স্টক অপশন এখনও হস্তান্তর হয়নি, তাদের স্টক বাতিল বলে গণ্য় হবে। 

কীসের ভিত্তিতে ক্ষতিপূরণের টাকা দেবে কোম্পানি 
কোম্পানি জানিয়েছে, ছাঁটাই হওয়া কর্মীর সার্ভিস ইয়ার বা কাজের সময়ের ভিত্তিতে এই সেভারেন্স প্য়াকেজ দেওয়া হবে। কোনও কর্মী যদি শেষ বছরের ৬ মাসের বেশি কাজ করে থাকেন, তাহলে তিনি পুরো বছর কাজ করেছেন বলে ধরা হবে। তবে এই ক্ষেত্রে ক্ষতিপূরণের টাকা পাওয়ার আগে কর্মীকে একটি সেভারেন্স প্যাকেজ সংক্রান্ত  চাকরি সমাপ্তি চুক্তি বা 'সেভারেন্স এগ্রিমেন্ট' স্বাক্ষর করতে হবে। একটা বিষয় মাথায় রাখতে হবে, যদি কোনও কর্মী ফের ওরাকলে যোগ দেন, সেই ক্ষেত্রে তাঁকে ক্ষতিপূরণ বাবদ পাওয়া কিছু টাকা ফেরত দিতে হতে পারে।    

ভারতে ওরাকলে কাদের চাকরি যাচ্ছে ?
বিভিন্ন রিপোর্ট বলা হচ্ছে, ভারতে ওরাকল হেলথ, ওরাকল সিকিউরিটি, ওরাকল ফিন্যান্সিয়াল সার্ভিসেস, সেলস, ডেটা সেন্টার অপারেশনসের মতো প্রধান বিভাগগুলির বহু লোকের চাকরি যাবে। এখানে কিছু মিড লেভেল ম্যানেজমেন্ট আধিকারিকের চাকরিও থাকবে না। পরিসংখ্যান বলছে, চলতি বছর এই নিয়ে দ্বিতীয় বড় ছাঁটাই করছে ওরাকল। 

আরও পড়ুন : ঘুরে দাঁড়াতে ৪১০০ কর্মী ছাঁটবে এই কোম্পানি, শীঘ্রই চাকরি যাবে এদের

 

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Gold Price Today: ষষ্ঠীতে সোনার দাম কি কমল? পুজোর মধ্যে আজ কিনলে বড় লাভ পাবেন?
ষষ্ঠীতে সোনার দাম কি কমল? পুজোর মধ্যে আজ কিনলে বড় লাভ পাবেন?
Reliance Foundation : রিলায়েন্স ফাউন্ডেশনের সামাজিক কাজ ও জিওর বিনামূল্যে AI কোর্স, বদলে দিয়েছে দেশের ডিজিটাল দৃষ্টিভঙ্গি
রিলায়েন্স ফাউন্ডেশনের সামাজিক কাজ ও জিওর বিনামূল্যে AI কোর্স, বদলে দিয়েছে দেশের ডিজিটাল দৃষ্টিভঙ্গি
Bank News: বিক্রি হয়ে গেল এই ব্যাঙ্ক, গ্রাহকদের অ্যাকাউন্টে থাকা টাকার কী হবে ? যারা EMI দিচ্ছেন তাঁরা কী করবেন ?
বিক্রি হয়ে গেল এই ব্যাঙ্ক, গ্রাহকদের অ্যাকাউন্টে থাকা টাকার কী হবে ? যারা EMI দিচ্ছেন তাঁরা কী করবেন ?
Wrong UPI: ভুল করে কাউকে UPI করে ফেললে, টাকা ফেরত পাওয়ার জন্য কী করতে হবে আপনাকে?
ভুল করে কাউকে UPI করে ফেললে, টাকা ফেরত পাওয়ার জন্য কী করতে হবে আপনাকে?
Advertisement

ভিডিও

CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda
CM Suvendu Adhikari Durga Puja Inauguration: নন্দীগ্রামে দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
CJP Protest: মুম্বইয়ের আজাদ ময়দানে ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে অনুমতি| Mumbai Protest | ABP Ananda
Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Embed widget