এক্সপ্লোর

India Pakistan War : পাকিস্তানের আকাশপথে ভারতের বিমান নিষিদ্ধ, ক্ষতি আসলে কার ? 

Kashmir Attack : একদিকে ভারত সিন্ধু জল চুক্তির আওতায় পাকিস্তানে জল বন্ধ করার ঘোষণা করেছে, অন্যদিকে এই নিয়ে চরম ক্ষুব্ধ পাকিস্তান ভারতকে আঘাত করতে গিয়ে নিজের অর্থনীতিকে আরও ধাক্কা দিয়েছে।

 

Kashmir Attack :  পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর জঙ্গি হামলার পর তলানিতে গিয়েছে ভারত-পাকিস্তান সম্পর্ক (India Pakistan War) । হামলার পিছনে পাকিস্তানের হাত দেখছে নয়াদিল্লি। প্রতিবেশী দেশকে কাঠগড়ায় তুলে সিন্ধু জল চুক্তি (Indus Water Treaty) সাসপেন্ড করেছে ভারত।

নিজের পায়ে আঘাত করেছে পাকিস্তান ?
22 এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর সন্ত্রাসী হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনা চরম সীমায় গেছে। একদিকে ভারত সিন্ধু জল চুক্তির আওতায় পাকিস্তানে জল বন্ধ করার ঘোষণা করেছে, অন্যদিকে এই নিয়ে চরম ক্ষুব্ধ পাকিস্তান ভারতকে আঘাত করতে গিয়ে নিজের অর্থনীতিকে আরও ধাক্কা দিয়েছে।

সম্প্রতি ভারতীয় বিমানের জন্য তাদের আকাশসীমা বন্ধ করার ঘোষণা করেছে পাকিস্তান। ইসলামাবাদ আশা করছিল, এই কাজ করে ভারতকে ধাক্কা দেবে। কিন্তু এই কাজ করে আসলে নিজের পায়ে নিজেই আঘাত করেছে পাকিস্তান। প্রতিবেশী দেশে এই পদক্ষেপ ভারতের নয়, পাকিস্তানেরই বড় ক্ষতি করতে পারে। এতে পাকিস্তানের লাখ লাখ ডলার আয় বন্ধ হবে।

নিজের ক্ষতি নিজেই করছে পাকিস্তান
পাকিস্তানের এই ঘোষণার পর ভারতীয় বিমানগুলি এখন পাকিস্তানের আকাশসীমার পরিবর্তে অন্য রুট ব্যবহার করছে। এই সিদ্ধান্ত সরাসরি পাকিস্তানের ক্ষতি করবে। এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় একজন পাকিস্তানি ইউজার লিখেছেন, পাকিস্তানের পরিবর্তে ভারতীয় বিমান একটি ভিন্ন রুট দিয়ে উড়ে যাচ্ছে। এর একটি ভিডিও শেয়ার করেছে তিনি। তলায় লিখেছেন-' অওর লো পাঙ্গা'।

অন্যরা কী বলছেন
তার পোস্টে মন্তব্য করে নরেন মেনন নামে আরও এক ইউজার লিখেছেন, এতে পাকিস্তানের সরাসরি আর্থিক ক্ষতি হবে। মেনন লিখেছেন এর ফলে বিশ্বের তৃতীয় বৃহত্তম বিমান বাজারের ওভারফ্লাইট চার্জ হারিয়েছে পাকিস্তান। ভারতের থেকে প্রতি বছর লাখ লাখ ডলার আয় হত। মেনন আরও লিখেছেন- এমন বোকামি আপনি আর কোথাও দেখবেন না।

ওভারফ্লাই থেকে ক্ষতি

মেনন বলেন, ভারত থেকে বিশেষ করে ইউরোপ ও উত্তর আমেরিকার মতো পশ্চিমি দেশগুলিতে প্রচুর ফ্লাইট ওড়ে। এই অবস্থায় ভারতীয় বিমান থামাতে পাকিস্তানকে অনেক মূল্য চোকাতে হবে। এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় কিছু ইউজার পরামর্শ দিয়েছেন, পাকিস্তান এখনও বিদেশি এয়ারলাইন্স থেকে অর্থ রোজগার করবে। এই বিষয়ে মেনন বলেন, পশ্চিম দিক থেকে বেশিরভাগ ফ্লাইট এয়ার ইন্ডিয়া বা ইন্ডিগোর মতো ভারতীয় বিমান সংস্থাগুলি পরিচালনা করে। তাই ওভারফ্লাই থেকে আসা আয়ের একটি বড় অংশ হারাবে পাকিস্তান।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Employees' Provident Fund Organisation: বিয়ে করলেই বাতিল হতে পারে আগে করা নমিনেশন, EPFO-এর নতুন এই নিয়ম জানেন কি?
বিয়ে করলেই বাতিল হতে পারে আগে করা নমিনেশন, EPFO-এর নতুন এই নিয়ম জানেন কি?
Invest to Make 1 Cr: দৈনিক ১০০ টাকা বিনিয়োগ, তাতেই হয়ে যাবেন কোটিপতি, শুধু এই ফর্মুলা জানলেই কেল্লাফতে
দৈনিক ১০০ টাকা বিনিয়োগ, তাতেই হয়ে যাবেন কোটিপতি, শুধু এই ফর্মুলা জানলেই কেল্লাফতে
Anil Ambani : ১৮১৬ কোটি টাকার বড় কেলেঙ্কারি ! FIR দায়ের অনিল আম্বানি ও তাঁর এই সংস্থার বিরুদ্ধে
১৮১৬ কোটি টাকার বড় কেলেঙ্কারি ! FIR দায়ের অনিল আম্বানি ও তাঁর এই সংস্থার বিরুদ্ধে
Commercial LPG Price Cut: গ্যাসের দামে বড় স্বস্তি, কলকাতায় এক লাফে কমল দাম, দেখে নিন নতুন রেট
গ্যাসের দামে বড় স্বস্তি, কলকাতায় এক লাফে কমল দাম, দেখে নিন নতুন রেট

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget