এক্সপ্লোর

PAN 2.0: পুরনো কার্ড যাদের আছে, তাদেরও কি বানাতে হবে নতুন PAN কার্ড ? কীভাবে করবেন আবেদন ?

New PAN Card: নতুন প্যান কার্ডের ঘোষণার পরেই করদাতারা দ্বিধায় রয়েছেন। প্রথম প্রশ্ন যে তাদের কাছে এখন যে প্যান কার্ড রয়েছে সেটি কি তাহলে বৈধ থাকবে না আর ? তবে কি নতুন করে প্যান কার্ডের আবেদন করতে হবে ?

PAN Card Update: কেন্দ্রীয় মন্ত্রীসভা গতকাল সোমবার নতুন প্যান কার্ডের অনুমোদন দিয়েছে। এর নাম দেওয়া হয়েছে PAN 2.0। এই নতুন প্যান কার্ডে এবার থেকে কিউআর কোড (PAN 2.0) ছাপা থাকবে। নরেন্দ্র মোদির সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় সম্পর্কিত মন্ত্রিসভা কমিটি অর্থাৎ সিসিপিএ এই নতুন প্যানের অনুমোদন দিয়েছে। কেন্দ্র সরকার এই প্রকল্পের জন্য মোট ১৪৩৫ কোটি টাকা খরচ করবে বলে জানা গিয়েছে। কেন এই উদ্যোগ নিল আয়কর বিভাগ ? কী উদ্দেশ্য কেন্দ্র সরকারের ? কারাই বা এই নতুন প্যান কার্ডের (PAN Card Update) জন্য আবেদন করতে পারবেন ?

এই নতুন প্যান কার্ডের ঘোষণার পরেই করদাতারা দ্বিধায় রয়েছেন। প্রথম প্রশ্ন যে তাদের কাছে এখন যে প্যান কার্ড রয়েছে সেটি কি তাহলে বৈধ থাকবে না আর ? তবে কি নতুন করে প্যান কার্ডের আবেদন করতে হবে নাকি এই দুই প্যান কার্ডই বৈধ থাকবে ? সরকার জানিয়েছে PAN 2.0 প্রকল্প আসলে PAN 1.0 প্রকল্পেরই একটি আপডেটেড সংস্করণ। এই নতুন প্যান কার্ড করতে করদাতাদের এক টাকাও খরচ হবে না। অনলাইনে একেবারে বিনামূল্যেই এই প্যান কার্ডের আবেদন করা যাবে।

নতুন করে প্যান কার্ডের জন্য আবেদন করতে হবে ?

অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন যে নতুন করে প্যান কার্ডের জন্য আবেদন করতে হবে না। বর্তমানে যে প্যান কার্ড রয়েছে করদাতাদের কাছে তা বৈধ থাকবে। নতুন প্যান নম্বরের জন্য আবেদন নিষ্প্রয়োজন। তবে সকল করদাতা চাইলে প্যান ২.০-তে নিজেদের প্যান কার্ড আপগ্রেড করে নিতে পারেন। এর জন্য কোনো অতিরিক্ত টাকা দিতে হবে না। আয়কর বিভাগের অফিসিয়াল পোর্টাল থেকেই এই আপডেটের আবেদন করা যাবে।

PAN 2.0 প্রকল্প আসলে কী

দেশের সমস্ত করদাতাদের আরও উন্নত ডিজিটাল পরিষেবা দেওয়ার জন্য এই প্যান বা ট্যান ইকোসিস্টেমকে ঢেলে সাজাচ্ছে সরকার। এবারে প্যান (PAN), ট্যান (TAN) এবং টিন (TIN) তিনটিকেই একই প্ল্যাটফর্মে নিয়ে আসা হবে এই নতুন উদ্যোগে। কেন্দ্র সরকারের ডিজিটাল ইন্ডিয়া প্রকল্পের অন্তর্গত এই উদ্যোগ। এই নতুন প্যানের মাধ্যমে মুলত তিনটি উদ্দেশ্য সাধিত হবে –

প্যান সম্পর্কিত পরিষেবার জন্য একটিই কেন্দ্রীয় পোর্টাল

পেপারলেস প্রক্রিয়া যা সমস্ত ধরনের অনুমোদনকে দ্রুত করবে

করদাতাদের তথ্য সুরক্ষিত রাখতে আরও উন্নত সাইবার নিরাপত্তা বিধান প্রয়োগ করা হবে।

আরও পড়ুন: Bank Holidays: ডিসেম্বরে ১০ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, কবে কবে ছুটি ? দেখে নিন তালিকা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Multibagger Stock : ৭১ টাকার স্টক হয়েছে ৮২০, এক লাখ রাখলে পেতেন ১১.৫ লাখ, আপনার আছে এই স্টক
৭১ টাকার স্টক হয়েছে ৮২০, এক লাখ রাখলে পেতেন ১১.৫ লাখ, আপনার আছে এই স্টক
Flipkart Freedom Sale: ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
Gold Silver Price Today: লাফিয়ে বাড়ল সোনার দাম, মহার্ঘ্য হল রুপোও!
লাফিয়ে বাড়ল সোনার দাম, মহার্ঘ্য হল রুপোও!
Zepto Dark Pattern : কম দেখিয়ে বেশি দাম নিচ্ছে জেপটোর মতো প্লাটফর্ম, কীভাবে করছে কারসাজি, কী এই 'ডার্ক প্যাটার্ন'
কম দেখিয়ে বেশি দাম নিচ্ছে জেপটোর মতো প্লাটফর্ম, কীভাবে করছে কারসাজি, কী এই 'ডার্ক প্যাটার্ন'

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget