এক্সপ্লোর

Patanjali Yogpeeth : সব ধরনের প্রাকৃতিক চিকিৎসা ও পরিষেবার গন্তব্য পতঞ্জলী যোগপীঠ

Baba Ramdeb : এই কেন্দ্রে প্রথাগত ভারতীয় নিরাময় পদ্ধতির মাধ্য়মে চিকিৎসা করা হয়। যার লক্ষ্য হল, অনেক পুরনো রোগ, জীবনযাত্রাজনিত সমস্যা ও মানসিক চাপের মোকাবিলা করা।

Baba Ramdeb :  হরিদ্বারে অবস্থিত পতঞ্জলি যোগপীঠ বর্তমানে শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক স্বাস্থ্যের একটি পূর্ণাঙ্গ সুস্থতা কেন্দ্র হিসেবে নিজেকে তুলে ধরেছে। শান্ত ও প্রাকৃতিক পরিবেশে অবস্থিত এই কেন্দ্রে প্রথাগত ভারতীয় নিরাময় পদ্ধতি ও সহায়ক চিকিৎসার এক সংমিশ্রণ। যার লক্ষ্য, দীর্ঘদিনের রোগ, জীবনযাপনজনিত সমস্যা ও মানসিক চাপ মোকাবিলা করা।

একই ছাদের নীচে অনেক কিছু

এই কেন্দ্রে আয়ুর্বেদ, নেচারোপ্যাথি (প্রাকৃতিক-চিকিৎসা), যোগ , পঞ্চকর্ম-এই সবকটি পদ্ধতিকে একই ছাদের নীচে একত্রিত করেছে সংস্থা। পতঞ্জলি ওয়েলনেস নেটওয়ার্কের অন্তর্ভুক্ত কেন্দ্রগুলির মধ্যে ‘যোগগ্রাম’ ও ‘নিরাময়ম’-এর পরেই এটিকে অন্যতম বৃহত্তম প্রতিষ্ঠান হিসেবে গণ্য করা হয়। কেন্দ্রের প্রদত্ত তথ্য বলছে, এখানে রোগীদের জন্য সুনির্দিষ্ট ও বপার্সোনালাইজড চিকিৎসা প্ল্যান করে তারা বাস্তবায়ন ঘটানো হয়। দীর্ঘমেয়াদি সুস্থতা নিশ্চিত করার লক্ষ্যে এই পরিকল্পনাগুলিতে একাধিক চিকিৎসা পদ্ধতির সমন্বয় ঘটানো হয়।

বিভিন্ন ধরনের চিকিৎসা ও পার্সোনালাইজড  পরিষেবা
হরিদ্বারের এই কেন্দ্রে যোগ চিকিৎসা, আয়ুর্বেদিক সেবা, প্রাকৃতিক চিকিৎসা, পঞ্চকর্ম ও খাদ্যাভ্যাস-ভিত্তিক চিকিৎসার মতো বিস্তৃত পরিষেবা দেওয়া হয়। এছাড়াও ফিজিওথেরাপি, আকুপ্রেশার, আকুপাংচার, ষটকর্ম, শৃঙ্গী চিকিৎসা, দন্তচিকিৎসা ও ওজোন থেরাপির মতো বেশ কিছু অতিরিক্ত পরিষেবাও এখানে পাওয়া যায়।

প্রতিদিনের যোগ সেশনগুলি এখানকার চিকিৎসা প্রক্রিয়ার একটি অবিচ্ছেদ্য অংশ। এই সেশনগুলি সকাল ও সন্ধ্যা-উভয় সময়েই পাওয়া যায়। এখানে প্রতিটি সেশন রোগীর ব্যক্তিগত শারীরিক অবস্থার কথা বিবেচনা করে বিশেষভাবে সাজানো হয়। কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে , পঞ্চকর্ম ও প্রাকৃতিক চিকিৎসার পাশাপাশি যোগচর্চাকে যুক্ত করলে চিকিৎসার ফলাফল বা কার্যকারিতা বহুগুণ বৃদ্ধি পায়।

ভর্তি ও বুকিং প্রক্রিয়া
যারা এখানে চিকিৎসা নিতে আসবেন, তাদের জন্য কেন্দ্রটি ধাপে ধাপে অনলাইন বুকিং ব্যবস্থা চালু করেছে। নতুন ব্যবহারকারীদের প্রথমে একানে রেজিস্ট্রেশন (Register) করতে হয়। যার মাধ্যমে তারা একটি 'মেডিকেল রেকর্ড নম্বর' বা রোগীর পরিচিতি নম্বর লাভ করেন। অন্যদিকে, আগের রেজিস্টার্ড ব্যবহারকারীরা সরাসরি তাদের অ্যাকাউন্টে লগ-ইন করতে পারেন। রোগীদের অবশ্যই একটি 'আইপিডি' (IPD) বা ইনডোর রোগী হিসেবে ভর্তির রিকোয়েস্ট জমা দিতে হয়। এরপরই সংস্থা যাচাই করার পরে কেবল রোগীর জন্য ঘর বরাদ্দ করে। 

ভর্তির প্রক্রিয়াকে আরও সহজ করে তোলে

সেন্টারের তরফে জানানো হয়েছে, এই সুশৃঙ্খল প্রক্রিয়ার মূল উদ্দেশ্য হল- ভর্তির প্রক্রিয়াকে আরও সহজ ও দ্রুততর করা। রোগী কেন্দ্রে পৌঁছানোর আগেই তাদের জন্য উপযুক্ত চিকিৎসা পরিকল্পনা নিশ্চিত করা। এই কেন্দ্রটি এমন সব মানুষের পরিষেবা দেয়, যারা সাধারণ সুস্থতা অর্জনের কর্মসূচিতে অংশ নিতে চান ও যারা কোনও নির্দিষ্ট রোগের নিরাময়ের লক্ষ্যে বিশেষ চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে আগ্রহী।

ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতি ও আধুনিক সহায়ক চিকিৎসার এক সুচিন্তিত ও সুশৃঙ্খল সমন্বয় হল পতঞ্জলির এই কেন্দ্র। বর্তমানে হরিদ্বারে অবস্থিত পতঞ্জলি যোগপীঠ ভারতের সুস্থতা ও বিকল্প চিকিৎসা পরিষেবার জগতে নিজেদের ভূমিকা প্রসারিত করে চলেছে।

সেরা শিরোনাম

Gold Price Today: প্রায় ২ হাজার টাকা কমল ১০ গ্রাম সোনার দাম, রুপোর বার কমল ৫ হাজারের বেশি!
প্রায় ২ হাজার টাকা কমল ১০ গ্রাম সোনার দাম, রুপোর বার কমল ৫ হাজারের বেশি!
Intel Layoffs : নভেম্বরে বড় কর্মী ছাঁটাই, এবার পালা এদের, এই কোম্পানি নিল সিদ্ধান্ত
নভেম্বরে বড় কর্মী ছাঁটাই, এবার পালা এদের, এই কোম্পানি নিল সিদ্ধান্ত
Reserve Bank Of India: রিজার্ভ ব্যাঙ্কের এই পোর্টালে গেলেই খুঁজে পাবেন আপনার পুরোনো টাকা, কীভাবে খুঁজবেন?
রিজার্ভ ব্যাঙ্কের এই পোর্টালে গেলেই খুঁজে পাবেন আপনার পুরোনো টাকা, কীভাবে খুঁজবেন?
Loan Or Credit Card: হঠাৎ টাকার দরকার হলে ব্যাঙ্কের প্রি-অ্যাপ্রুভড লোন নাকি ক্রেডিট কার্ড, কোনটা আপনার জন্য ভাল?
হঠাৎ টাকার দরকার হলে ব্যাঙ্কের প্রি-অ্যাপ্রুভড লোন নাকি ক্রেডিট কার্ড, কোনটা আপনার জন্য ভাল?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৮.১১.২৬)|
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১৮.১১.২৬)|
Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget