এক্সপ্লোর

PPF, NPS, SSY: ৩১ মার্চের আগে টাকা রাখুন এই অ্যাকাউন্টগুলিতে, নতুবা বাড়বে সমস্যা

Tax Savings:নিয়ম অনুসারে PPF, NPS, SSY-স্কিমে ন্যূনতম টাকার পরিমাণ না রাখলে ফ্রিজ বা নিষ্ক্রিয় হয়ে যাবে আপনার অ্যাকাউন্ট। সেই ক্ষেত্রে নতুন করে অ্যাকাউন্টগুলি চালু করতে গ্রাহককে দিতে হবে জরিমানা।

Tax Saving Schemes: ভুলে গেলে দেরি করবেন না। অবিলম্বে টাকা জমা দিন এই অ্যাকাউন্টগুলিতে। তবেই বছরের শেষে পাবেন আয়কর ছাড়ের সুযোগ। দেখে নিন, আপনার পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF), ন্যাশনাল পেনশন সিস্টেম (NPS) ও সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY)-র কী অবস্থা। 

Minimum Payment Amount: নিয়ম অনুসারে PPF, NPS, SSY-স্কিমে ন্যূনতম টাকার পরিমাণ না রাখলে ফ্রিজ বা নিষ্ক্রিয় হয়ে যাবে আপনার অ্যাকাউন্ট। সেই ক্ষেত্রে নতুন করে অ্যাকাউন্টগুলি চালু করতে গ্রাহককে দিতে হবে জরিমানা। আগেভাগেই জেনে নিন এই অ্যাকাউন্টগুলিতে ন্যূনতম টাকা রাখার পরিমাণ ও জরিমানা সম্পর্কে।

Public Provident Fund (PPF)
আপনি ৩১ মার্চের মধ্যে PPF-এ ন্যূনতম ৫০০ টাকা দিতে ব্যর্থ হলে আপনাকে ৫০ টাকা জরিমানা দিতে হবে। যদি কোনও অর্থবর্ষে এই ন্যূনতম অবদান না জমা হয়, তাহলে পিপিএফ (PPF) অ্যাকাউন্টটি বন্ধ হিসাবে বিবেচিত হবে। সেই ক্ষেত্রে বন্ধ হয়ে যাওয়া পিপিএফ অ্যাকাউন্ট থেকে আপনি লোন পাওয়ার বা আংশিক টাকা তোলার সুবিধা পাবেন না। অ্যাকাউন্ট ফের চালু হলেই পাবেন সেই সুযোগ। মনে রাখতে হবে, মোয়দ শেষে এই অ্যাকাউন্ট চালু করা যায় না ও ম্যাচুরিটির আগে এটি বন্ধ করা যায় না। পিপিএফ (PPF)গ্রাহক ১৫ বছরের মেয়াদ শেষ হওয়ার পরেই অ্যাকাউন্টের অর্থ ফেরত পাবেন।

National Pension Scheme (NPS)
NPS টিয়ার I অ্যাকাউন্টগুলির জন্য প্রতি আর্থিক বছরে ন্যূনতম ১০০০ টাকা অ্যাকাউন্টে জমা করতে হয়। এই টাকা জমার কোনও উচ্চ সীমা নেই। টিয়ার II অ্যাকাউন্টগুলির জন্য কোনও ন্যূনতম বাধ্যতামূলক টাকা জমার সীমা নেই। তবে একবার বছরে ন্যূনতম টাকা জমা না প়ড়লে আপনার টিয়ার ১ অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে। যে অ্যাকাউন্টহোল্ডাররা অনলাইনে লেনদেন করেন, তারা ১০০ টাকা জরিমানা দিয়ে ফের এই অ্যাকাউন্ট চালু করতে পারেন। অফলাইন অ্যাকাউন্ট হোল্ডারদের এই অ্যাকাউন্ট National Pension Scheme (NPS) ফের চালু করতে তাদের পয়েন্ট-অফ-প্রেজেন্সে (POP) লিখতে হবে। 

Sukanya Samriddhi Yojana (SSY)
সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট সক্রিয় রাখতে একটি আর্থিক বছরে ন্যূনতম ২৫০ টাকা জমা করতে হয়। যদি আর্থিক বছরে ন্যূনতম আমানত জমা না করা হয়, তবে এটি বন্ধ অ্যাকাউন্ট হিসাবে বিবেচিত হবে। SSY অ্যাকাউন্ট খোলার তারিখ থেকে ১৫ বছর এই অ্যাকাউন্টের Sukanya Samriddhi Yojana (SSY) মেয়াদকালের মধ্যে ফ্রিজ অ্যাকাউন্ট ফের চালু করা যায়। অ্যাকাউন্টটি নিয়মিত করার জন্য, আপনাকে ন্যূনতম ২৫০ টাকা দিতে হবে। সঙ্গে প্রতি বছরের জন্য ৫০ টাকা করে জরিমানা দিতে হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget