এক্সপ্লোর

Petrol Diesel Price: ইরান-ইজরায়েল সংঘাত তুঙ্গে, পেট্রোল ডিজেলের দামে কী বদল আজ ?

Fuel Price Hike on 3 October: আজ যদি বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামের দিকে নজর দেওয়া যায়, তাহলে দেখা যাবে ব্রেন্ট ক্রুড তেলের স্ট্যান্ডার্ড বেঞ্চমার্ক থেকে ১.০১ শতাংশ দাম বেড়েছে আজ।

Iran Israel War: ইরান ইজরায়েলের যুদ্ধ পরিস্থিতির কারণে সারা বিশ্বেই এই সংঘাতের প্রভাব পড়েছে, আর সবথেকে বেশি প্রভাব দেখা যাচ্ছে অপরিশোধিত তেলের দামের উপর। টানা দু-দিন ধরেই এই অপরিশোধিত তেলের দাম বেড়েই চলেছে। আজ বৃহস্পতিবারও বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম (Crude Oil Price) বেড়ে চলেছে। মঙ্গলবার অপরিশোধিত তেলের দাম বেড়েছিল ৫ শতাংশ আর বুধবার অর্থাৎ গতকাল এই দাম ১.৫-২ শতাংশ বাড়তে দেখা গিয়েছিল। আজও এই দাম বাড়ার ধারা বজায় আছে। ইরান থেকেই যেহেতু সারা বিশ্বের এক-তৃতীয়াংশ তেল (Petrol Diesel Price) সরবরাহ করা হয়, তাই এই যুদ্ধের প্রভাবে তেল (Petrol Rate Today) উৎপাদন ও সরবরাহে ভাটা পড়তে পারে।

আজ অপরিশোধিত তেলের দাম কত চলছে

আজ যদি বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামের দিকে নজর দেওয়া যায়, তাহলে দেখা যাবে ব্রেন্ট ক্রুড তেলের স্ট্যান্ডার্ড বেঞ্চমার্ক থেকে ১.০১ শতাংশ দাম বেড়েছে আজ, ব্যারেলে দাম হয়েছে ৭৪.৬৫ ডলার। এছাড়া ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড তেলের দামও ১.১৪ শতাংশ বেড়ে আজ হয়েছে ব্যারেল প্রতি ৭০.৯০ ডলার। ফলে বোঝাই যাচ্ছে ৭৫ ডলারের কাছাকাছি চলে যেতে পারে এখন এই তেলের দাম। প্রভাব পড়তে পারে দেশের পেট্রোল ডিজেলের দামেও।

ভারতে কী প্রভাব পড়বে

গতকাল বুধবার গান্ধী জয়ন্তীর কারণে স্টক মার্কেট বন্ধ ছিল ভারতে। আজ বাজার খুলেছে আবার। আর এরই মধ্যে ইরান ইজরায়েলের যুদ্ধের প্রভাবে বাজারে নেমেছে ধস। সকালে বাজার খুলতেই সূচক ভেঙেছে। একইভাবে দেশের সরকারি তেল বিপণনকারী সংস্থাগুলির স্টকের দামেও আজ বদল এসেছে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, ভারত পেট্রোলিয়াম কিংবা হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের শেয়ারে কী প্রভাব পড়ে সেটাই দেখার।

আজ ভারতের মহানগরগুলিতে কী দাম চলছে পেট্রোল ডিজেলের

আজকের পেট্রোল ডিজেলের দামের দিকে তাকালে লক্ষ করা যাবে যে দেশের চারটি প্রধান শহরে দামে সেভাবে কোনও হেরফের ঘটেনি। রাজধানী দিল্লিতে আজ পেট্রোলের দাম লিটারে ৯৪.৭২ টাকা, ডিজেলের দাম ৮৭.৬২ টাকা লিটারে। মুম্বইতে পেট্রোলের দাম লিটারে ১০৩.৪৪ টাকা, ডিজেলের দাম লিটারে ৮৯.৯৭ টাকা। কলকাতায় পেট্রলের দাম ১০৪.৯৫ টাকা, ডিজেলের দাম ৯১.৭৬ টাকা। চেন্নাইতেও আজ হেরফের নেই, এখানে পেট্রোলের দাম লিটারে ১০০.৭৫ টাকা আর ডিজেলের দাম ৯২.৩৪ টাকা লিটারে। পেট্রোল ডিজেলের দামে সেভাবে কোনও প্রভাব এখনও লক্ষ করা যাচ্ছে না।

আরও পড়ুন: KRN IPO: ২০০ বারেরও বেশি সাবস্ক্রাইব হয়েছে, লিস্টিংয়ে আজ দুরন্ত লাভ দিতে পারে এই আইপিও

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

New Maruti Baleno facelift : ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
Gold Price Today: সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
Mahindra Pick Up Truck : মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget