এক্সপ্লোর

Petrol-Diesel Rates: সপ্তাহের শুরুতেই ধাক্কা ! বিশ্ববাজারে বাড়ল অপরিশোধিত তেলের দাম, কলকাতায় কত হল পেট্রোল ডিজেল ?

Fuel Price Hike: সপ্তাহের শুরুতেই দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol-Diesel Price) । জেনে নিন, কলকাতা-সহ দেশের চার মহানগরে কত হল পেট্রোল-ডিজেলের দাম(Kolkata Petrol Price)। 

Fuel Price Hike: বিশ্ববাজারে কমছে না অপরিশোধিত তেলের  (Crude Oil) দাম। যার জেরে দেশে সপ্তাহের শুরুতেই দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol-Diesel Price) । জেনে নিন, কলকাতা-সহ দেশের চার মহানগরে কত হল পেট্রোল-ডিজেলের দাম(Kolkata Petrol Price)। 

Petrol-Diesel Price: আজ তেল সংস্থাগুলি সপ্তাহের প্রথম দিনে পেট্রোল এবং ডিজেলের নতুন হার আপডেট করেছে। সোমবার সকাল 6 টায় প্রকাশিত হার অনুসারে, বেশিরভাগ শহরে জ্বালানির দাম স্থিতিশীল রয়েছে, তবে কিছু শহরে পেট্রোল এবং ডিজেলের দামে পরিবর্তন হয়েছে।

দেশের চার মহানগরে কত হল পেট্রোল-ডিজেল
 রাজধানী নয়াদিল্লিতে পেট্রোলের দাম প্রতি লিটারে 96.72 টাকা এবং ডিজেলের দাম 89.62 টাকা প্রতি লিটার। মুম্বইতে পেট্রোলের দাম 106.31 টাকা এবং ডিজেলের দাম 94.27 টাকা প্রতি লিটারে স্থিতিশীল রয়েছে। এছাড়াও কলকাতায় পেট্রোল প্রতি লিটার 106.03 টাকা এবং ডিজেল প্রতি লিটার 92.76 টাকায় বিক্রি হচ্ছে। চেন্নাইতে, পেট্রোলের দাম 102.63 টাকা এবং ডিজেলের দাম 94.24 টাকা প্রতি লিটারে রয়েছে।

পেট্রোল ও ডিজেলের দাম কোন কোন শহরে পরিবর্তিত হয়েছে?
নয়ডা এবং গ্রেটার নয়ডায় 6 পয়সা কমে পেট্রোল প্রতি লিটার 96.59 টাকা এবং ডিজেল 89.76 টাকায় বিক্রি হচ্ছে। লখনউতে, পেট্রোলের দাম 10 পয়সা বেড়ে লিটার প্রতি 96.57 টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটার 89.76 টাকা হয়েছে। বারাণসীতে, পেট্রোল 60 পয়সা বেড়েছে এবং প্রতি লিটারে 97.49 টাকায় বিক্রি হচ্ছে এবং ডিজেল 59 পয়সা বেড়েছে এবং প্রতি লিটারে 90.67 টাকায় বিক্রি হচ্ছে। রাজস্থানে, পেট্রোল প্রতি লিটার 108.48 টাকা এবং ডিজেল প্রতি লিটার 93.72 টাকায় বিক্রি হচ্ছে। যেখানে বিহারের পাটনায় এক লিটার পেট্রোল বিক্রি হচ্ছে 107.24 টাকা এবং ডিজেল 94.04 টাকায়।

অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ছে। WTI অপরিশোধিত তেল ব্যারেল প্রতি 0.44 শতাংশ বেড়ে 90.45 ডলারে লেনদেন করছে। একইভাবে ব্রেন্ট অপরিশোধিত তেল ব্যারেল প্রতি 92.31 ডলারে লেনদেন করছে, যা 0.38 শতাংশ বেড়েছে।

আপনার শহরের পেট্রল-ডিজেলের দাম দেখুন এইভাবে
আপনি যদি একজন BPCL গ্রাহক হন, তাহলে পেট্রল-ডিজেলের দাম দেখতে RSP <ডিলার কোড> লিখে 9223112222 নম্বরে পাঠান। অন্যদিকে, HPCL গ্রাহকরাHPPRICE <ডিলার কোড> লিখে 9222201122 নম্বরে পাঠান। পাশাপাশি ইন্ডিয়ান অয়েল (IOC) গ্রাহকরা RSP <ডিলার কোড> লিখে 9224992249 নম্বরে পাঠালে মেসেজের মাধ্যমে আজকের সর্বশেষ পেট্রল ও ডিজেলের দাম সম্পর্কে জানতে পারবেন।

Fuel Price Hike: সম্প্রতি কেন্দ্রীয় সরকার পেট্রল ও ডিজেলের এক্সাইজ ডিউটি কমানোর পরেই রাজ্যে কমে আসে জ্বালানির দাম। যদিও এখনও ১০০ টাকার উপরেই রয়েছে পেট্রোল-ডিজেলের দাম।  তবে আগেই এত বেশি পরিমাণে জ্বালানির দাম চড়ে রয়েছে, তাই নতুন করে মূল্য কমলেও মধ্যবিত্তের পকেটে টান আগের মতই পড়ছে।

অপরদিকে, গ্যাসের দামেও গত কয়েকদিনে আগুন লেগেছে। স্বাভাবিকভাবেই একদিকে যেমন পেট্রোল-ডিজেলের জন্য পরোক্ষভাবে সবজি থেকে মাছ বাজারের উপর প্রভাব ফেলেছে। যাওবা কেনা সম্ভব হচ্ছে, তাও আবার হিমশিম খেতে হচ্ছে এলপিজির দাম বাড়তেই। নতুন করে দাম কমার অপেক্ষায় শহরবাসী তথা সারা দেশ। বর্তামেন পেট্রোল -ডিজেলের দাম নিয়ন্ত্রণে আনতে একে জিএসটিরআওতাভুক্ত করতে চাইছে সরকার। এই নিয়ে ইতিমধ্য়েই আলোচনা হয়েছে রাজ্য সরকারগুলির সঙ্গে। 

Financial Rules: ১ অক্টোবর থেকে বদলে যাচ্ছে এই ৬ আর্থিক নিয়ম, না জানলে আপনার ক্ষতি

সেরা শিরোনাম

Gold Price Today: কলকাতায় সোনার দামে বড় বদল! পুজো শুরুর আগে ২২ ক্যারেটের বিক্রির দর কত?
কলকাতায় সোনার দামে বড় বদল! পুজো শুরুর আগে ২২ ক্যারেটের বিক্রির দর কত?
Starlink VS Jio VS Airtel : Jio, Airtel-এর থেকে সস্তা হবে স্টারলিঙ্কের প্ল্যান ? মাসে কত পড়বে, হিসেব কী বলছে ?
Jio, Airtel-এর থেকে সস্তা হবে স্টারলিঙ্কের প্ল্যান ? মাসে কত পড়বে, হিসেব কী বলছে ?
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget