এক্সপ্লোর

PM Internship Scheme: এই স্কিমে আবেদনের সময়সীমা বাড়াল কেন্দ্র, মাসিক ৫ হাজার টাকা পেতে পারেন আপনিও, আবেদন করেছেন ?

PM Internship Scheme Deadline Extended: এর আগে এই স্কিমে আবেদনের শেষ তারিখ ছিল ৩১ মার্চ ২০২৫। এই সময়সীমা বাড়ানো হল কেন্দ্রের তরফে।

কলকাতা: ভারতে এখন যুবক-তরুণদের সংখ্যাই সবথেকে বেশি। আর এই যুবক-তরুণদের কর্মসংস্থান এবং স্বাবলম্বী করে তোলার জন্য, তাদের দক্ষতা বৃদ্ধির জন্য কেন্দ্র সরকার একটি নতুন প্রকল্প নিয়ে এসেছে যার নাম প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিম। কর্পোরেট সেক্টরে কাজের অভিজ্ঞতা দেবে এই স্কিম। এখানে নাম নথিভুক্ত করালে এবং নির্বাচিত (PM Internship Scheme 2025) হলে বড় প্রতিষ্ঠিত কর্পোরেট সংস্থায় শিক্ষানবিশ হিসেবে কাজের সুযোগ পাবেন, কাজের অভিজ্ঞতা হবে এবং একইসঙ্গে মাসিক ৫ হাজার টাকা হিসেবে বৃত্তিও পাবেন আপনি। সম্প্রতি এই স্কিমে আবেদনের সময়সীমা বাড়িয়েছে কেন্দ্র।

কত দিন পর্যন্ত করা যাবে আবেদন

অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া যুবকদের সহায়তা দেওয়ার জন্যই মূলত এই স্কিম আনা হয়েছে কেন্দ্র সরকারের তরফে। এই স্কিমে যারা এখনও আবেদন করেননি তাদের জন্য বড় সুযোগ রয়েছে। আগামী ১৫ এপ্রিল পর্যন্ত প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিমে (PM Internship Scheme 2025) আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। ২০২৪-২৫ সালের বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই প্রকল্পের ঘোষণা করেছিলেন।

এই প্রকল্পের অধীনে ২১ থেকে ২৪ বছর বয়সী যুবকদের কর্পোরেট সেক্টরে কাজের অভিজ্ঞতা দেওয়া হবে এবং এর জন্য কোনও ফি দিতে হবে না প্রার্থীকে। এর আগে এই স্কিমে আবেদনের শেষ তারিখ ছিল ৩১ মার্চ ২০২৫। এই সময়সীমা বাড়ানো হল কেন্দ্রের তরফে। যে সমস্ত প্রার্থীরা এই সময়ের মধ্যে আবেদন করতে পারেননি, তারাও এই সুযোগে আবেদন করে ফেলতে পারবেন।

কারা আবেদন করতে পারবেন

এই নিয়োগের মাধ্যমে ২১ থেকে ২৪ বছর বয়সী প্রার্থীরা এই স্কিমে শিক্ষানবিশ হিসেবে যোগ দিতে পারেন। প্রার্থীদের ন্যূনতম দশম শ্রেণি উত্তীর্ণ হয়ে থাকতে হবে। আর এর আগে কোনও পূর্ণ সময়ের চাকরিতে যোগ দিয়ে থাকলে সেই প্রার্থী এই স্কিমের জন্য নির্বাচিত হবেন না। পরিবারের বার্ষিক আয় হতে হবে ৮ লক্ষের কম। এমনকী প্রার্থীর পরিবারে কেউ সরকারি চাকরি করে থাকলেও এই স্কিমে নাম নথিভুক্ত করার সুবিধে পাবে না।

এই প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিমের অফিসিয়াল ওয়েবসাইটে লেখা রয়েছে, 'ভারতের যুবক-যুবতীদের বাস্তব জগতের অভিজ্ঞতা এনে দিয়ে তাদের স্বাবলম্বী করে তুলবে এই প্রকল্প। অ্যাকাডেমিক শিক্ষা এবং প্রায়োগিক কাজের পরিবেশের আবহ তৈরি এবং উভয়ের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারবে যুবক-যুবতীরা। আপনি যদি সদ্য স্নাতক হয়ে থাকেন বা আপনার শিক্ষা চলতে থাকে, এই স্কিম আপনার কর্মজীবনকে আরও উন্নত করতে সহায়তা করবে এই স্কিম'।

সেরা শিরোনাম

Gold Price Today: পুজোর মুখে সোনার দামে বড় বদল, ক্রেতাদের মুখে ফুটবে হাসি? আজ কত দরে বিকোচ্ছে?
পুজোর মুখে সোনার দামে বড় বদল, ক্রেতাদের মুখে ফুটবে হাসি? আজ কত দরে বিকোচ্ছে?
PNG Hydrogen Blending : পেট্রোলের মতো এবার রান্নার গ্যাসে হবে ব্লেন্ডিং ? ৫ শতাংশ মেশানোর প্রস্তাব
পেট্রোলের মতো এবার রান্নার গ্যাসে হবে ব্লেন্ডিং ? ৫ শতাংশ মেশানোর প্রস্তাব
Netflix Layoffs : পুজোর মাঝেই হাজার কর্মী ছাঁটাই, এই কোম্পানি নিল বড় সিদ্ধান্ত, কাদের-কাদের চাকরি গেল ?
পুজোর মাঝেই হাজার কর্মী ছাঁটাই, এই কোম্পানি নিল বড় সিদ্ধান্ত, কাদের-কাদের চাকরি গেল ?
IDBI Bank: ৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, ৬০ শতাংশের বেশি মালিকানা পাবে কানাডার সংস্থা, অনুমোদন দিল কেন্দ্র
৫২ হাজার ৮৭৮ কোটিতে বিক্রি হচ্ছে IDBI ব্যাঙ্ক, ৬০ শতাংশের বেশি মালিকানা পাবে কানাডার সংস্থা, অনুমোদন দিল কেন্দ্র

ভিডিও

Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget