এক্সপ্লোর

Modi on Budget: ‘ভবিষ্যৎমুখী বাজেট, যুব সমাজের জন্য মুক্ত আকাশ’, নির্মলার প্রশংসা মোদির

Union Budget 2026: রবিবার লোকসভায় বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

নয়াদিল্লি: লোকসভায় বাজেট পেশ হতেই রক্তক্ষরণ শুরু হয়েছে শেয়ার বাজারে। কিন্তু ২০২৬ সালের কেন্দ্রীয় বাজেটের ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই বাজেটকে 'ভবিষ্যৎমুখী' বললেন তিনি। তাঁর দাবি, এই বাজেট সংস্কারে গতি আনবে। ২০৪৭ সালের মধ্যে 'বিকশিত ভারতে'র স্বপ্ন ছুঁয়ে সহায়ক হবে এই বাজেট। (Modi on Budget)

রবিবার লোকসভায় বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এর পর পরই দেশবাসীর উদ্দেশে বক্তৃতা করেন মোদি। সেখানে বাজেটের প্রশংসা করে বলেন, "আজকের বাজেট ঐতিহাসিক। দেশের নারীশক্তির মজবুত প্রতিবিম্ব আজকের এই বাজেট। মহিলা অর্থমন্ত্রী হিসেবে লাগাতার ন'বার বাজেট পেশ করে নতুন রেকর্ড গড়লেন নির্মলা সীতারামন। বর্তমানের স্বপ্নকে বাস্তবায়িত করে এই বাজেট, সেই সঙ্গে ভারতের উজ্জ্বল ভবিষ্যতের ভিত্তি মজবুত করে। ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারতের স্বপ্ন ছোঁয়ার মজবুত ভিত্তি এই বাজেট।" (Budget 2026)

মোদি আরও বলেন, "ভারত সংস্কারের পথে এগিয়ে যাচ্ছে। ওই বাজেট সেই কাজকে নতুন গতি দিল। এই বাজেটে যুগান্তকারী সংশোধন ঘটানো হয়েছে। ভারতের যুবসমাজ ওড়ার জন্য মুক্ত আকাশ পেল। দেশের অর্থব্যবস্থার আরও উন্নতি ঘটবে। মানুষ কেন্দ্রীয় অর্থব্যবস্থা গড়ার স্বপ্ন পূরণ করে এই বাজেট। রাজস্ব ঘাটতি কমানো, মুদ্রাস্ফীতি কমানোর উপর জোর দেওয়া হয়েছে।"

ভারত সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতি। ১৪০ কোটি দেশবাসী এই মুহূর্তে পৃথিবীর তৃতীয় বৃহত্তর হওয়ার স্বপ্ন দেখছেন বলেও জানান মোদি। ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে সদ্য স্বাক্ষরিত চুক্তির কথাও এদিন উল্লেখ করেন তিনি। মোদি বলেন, "আজকের বাজেট ভবিষ্যৎমুখী, দেশের বর্তমান ও ভবিষ্যতের কথা ভেবে তৈরি বাজেট। ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প লোকাল থেকে গ্লোবাল হতে শক্তি জোগাবে এই বাজেট।" হাইস্পিড রেল করিডরের কথা উল্লেখ করেন মোদি। জানান, ভারতকে ডেটা সেন্টারের হাব বানাতে করে ছাড় দেওয়া হয়েছে।

যদিও এদিন বাজেট পেশের পরই শেয়ার বাজারে ধস নামে। বিরোধীরাও বাজেটের তীব্র সমালোচনা করেছেন। দরিদ্র, মধ্যবিত্তের জন্য় বাজেটে কিছু নেই বলে দাবি করছেন তাঁরা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের অভিযোগ, বিধানসভা নির্বাচনে জিততে পারবে না জেনে রাজ্যকে ফের বঞ্চিত করেছে কেন্দ্র। তাঁর কথায়, "বিহার পেয়েছিল, বাংলা বঞ্চিত হল। ভোট পাবে না জেনে বাংলার সঙ্গে বঞ্চনা করা হয়েছে। মিথ্যেয় ভরা বাজেট।"

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BSNL Recharge Plan : BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
Gold Price Today: সোনার দামে ফের বড় বদল! ১৪ থেকে ১৭ অগস্টে কত বাড়ল ২২ ক্যারেট, ১৮ ক্যারেটের দাম?
সোনার দামে ফের বড় বদল! ১৪ থেকে ১৭ অগস্টে কত বাড়ল ২২ ক্যারেট, ১৮ ক্যারেটের দাম?
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Dividend Stock : একটা স্টক থাকলেই পাবেন ২০০ টাকা, এই কোম্পানি ঘোষণা করেছে ডিভিডেন্ড 
একটা স্টক থাকলেই পাবেন ২০০ টাকা, এই কোম্পানি ঘোষণা করেছে ডিভিডেন্ড 

ভিডিও

BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী
Bankura News: ইন্দাসে CJP আন্দোলনকারীর বাবাকে খুনের অভিযোগ, বাড়িতে গেলেন সিপিএম নেতা শতরূপ ঘোষ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget