এক্সপ্লোর

Remote Internship: মাসে ২ লাখ টাকা বৃত্তি ! কোনও ডিগ্রি লাগবে না, তুমুল ভাইরাল এই ‘ইন্টার্নশিপের’ বিজ্ঞপ্তি

Viral Job Internship Offer:

Internship Offer: পাচ এআই সংস্থার সহ প্রতিষ্ঠাতা ও সিইও সিদ্ধার্থ ভাটিয়া এক্স হ্যান্ডলে এক অনন্য অভূতপূর্ব ইন্টার্নশিপের সুযোগ ঘোষণা করেছেন যেখানে মাসে ২ লক্ষ টাকা করে বৃত্তি মিলবে। একজন এআই ইঞ্জিনিয়ার ও গ্রোথ ম্যাজিশিয়ান পদের জন্য এই সুযোগ উপলব্ধ রয়েছে বলে জানিয়েছেন তিনি। সকলের জন্য উন্মুক্ত এই পদগুলি, এমনকী স্কুলপড়ুয়ারাও চাইলে এই পদের জন্য আবেদন করতে পারেন। কোনও ডিগ্রির দরকার নেই আলাদা করে। আবেদনের পদ্ধতিটিও অদ্ভুত, আগ্রহী প্রার্থীদের ভাটিয়ার পোস্টের নিচেই কমেন্ট করতে হবে।

এই সুযোগ অন্য সমস্ত ইন্টার্নশিপের সুযোগের থেকে এটিকে আলাদা করে একটাই কারণে, এই সুযোগ পেতে হলে কোনও আনুষ্ঠানিক ডিগ্রির প্রয়োজন নেই। রিমোট ইন্টার্নশিপ হবে এটি অর্থাৎ কাজ করা যাবে ঘরে বসেই। এতে সারা ভারত জুড়েই আগ্রহীদের মধ্যে কাজের ফ্লেক্সিবিলিটি বজায় থাকবে। লিঙ্কডইনে এই পোস্ট করেছেন সিদ্ধার্থ ভাটিয়া আর এই পোস্টে এসে উৎসাহীদের কমেন্ট করতে হবে। ব্যাখ্যা করতে হবে কেন তাদের নির্বাচন করা উচিত এবং পাচ এআই সংস্থায় কাজ করতে কেন উৎসাহী তারা।

সিদ্ধার্থ ভাটিয়া নামের এই সিইও লিঙ্কডইনের এই পোস্টে লেখেন, ‘কেন আমরা তোমাকে বেছে নেব, আর পাচ এআই-তে তুমি কী নিয়ে কাজ করতে উৎসাহী তা জানাও। অনুগ্রহ করে ডিএম কোরো না।’ আর এর সঙ্গে সমস্ত রেফারেলকে উৎসাহিত করে তিনি লেখেন যে এই পদের জন্য উপযুক্ত কাউকে জোগাড় করে দিতে পারলে তাদের বা তাঁকে একটি আইফোন দেওয়া হবে। উপযুক্ত প্রার্থীদের ট্যাগ করার নির্দেশ দেন তিনি।

একইসঙ্গে পাচ এআই একটি হ্যাকাথন আয়োজনের কথাও জানান ভাটিয়া যেখানে বিজয়ীরা ইন্টার্নশিপের অফার পাবেন আর যারা শীর্ষ দশটি স্থান অর্জন করবেন, তারা সরাসরি ইন্টারভিউয়ের সুযোগ পাবেন।

লিঙ্কডইনে এই পোস্টে উল্লিখিত লোভনীয় ইন্টার্নশিপের অফার মুহূর্তের মধ্যেই সমাজমাধ্যম জুড়ে ভাইরাল হয়ে পড়ে। মনে করা হচ্ছে সিইওর কৌশল ছিল তাদের সংস্থার নামকে দর্শকদের কাছে পৌঁছানো এবং একটি শক্তিশালী প্রতিক্রিয়া তৈরি করা। এই পোস্টে লিঙ্কডইনে ইতিমধ্যেই ১০০০ লাইক এবং ৫০০ কমেন্ট এসে পড়েছে। ফলে বোঝাই যাচ্ছে কী চরম প্রতিক্রিয়া তৈরি করেছে এই বিজ্ঞপ্তি। সাধারনত ইন্টার্নশিপে এত বিপুল অঙ্কের বৃত্তি দেওয়ার রীতি নেই ভারতে, আর তাই এই অঙ্ক শুনেই চমকে গিয়েছেন বহু মানুষ। 

সেরা শিরোনাম

Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Gold Rate : ৯দিনে প্রায় ২০,০০০ টাকা দাম কমল সোনার, এখন কেনার সেরা সময়, না অপেক্ষা করবেন ?
৯দিনে প্রায় ২০,০০০ টাকা দাম কমল সোনার, এখন কেনার সেরা সময়, না অপেক্ষা করবেন ?
Gold and Silver Price: বিয়ের মরশুমে সোনা-রুপোর দাম কমল অনেকটাই? শনিবার কত কমে কিনতে পারবেন?
বিয়ের মরশুমে সোনা-রুপোর দাম কমল অনেকটাই? শনিবার কত কমে কিনতে পারবেন?
Employees' Provident Fund Organisation: মিউচুয়াল ফান্ডের মতো SWP এবার EPFO-তে, প্রতি মাসে এবার মিলবে টাকা, আর কী কী সুবিধা পাবেন?
মিউচুয়াল ফান্ডের মতো SWP এবার EPFO-তে, প্রতি মাসে এবার মিলবে টাকা, আর কী কী সুবিধা পাবেন?

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Embed widget