এক্সপ্লোর

Qualcomm Layoffs: নভেম্বরেই হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ? ৫২,০০০ কর্মীর কাছে গেল বার্তা, এই কোম্পানি করবে ছাঁটাই

Job Cut : নভেম্বরেই এই 'ওয়ার্ল্ড টেক জায়ান্ট' নিতে পারে বড় সিদ্ধান্ত। সেই বিষয়ে কোম্পানির অভ্যন্তরীণ বার্তা পাঠানো হয়েছে ৫২,০০০ কর্মীর কাছে।

Job Cut : ফের বড় কর্মী ছাঁটাই হতে চলেছে বিশ্বের এই নামকরা কোম্পানিতে। নভেম্বরেই এই 'ওয়ার্ল্ড টেক জায়ান্ট' নিতে পারে বড় সিদ্ধান্ত। সেই বিষয়ে কোম্পানির অভ্যন্তরীণ বার্তা পাঠানো হয়েছে ৫২,০০০ কর্মীর কাছে। স্বাভাবিকভাবেই এই চিঠিতে ঘুম উড়েছে কর্মীদের।

কোন কোম্পানি নিতে পারে সিদ্ধান্ত
সূত্রের খবর, স্মার্টফোন চিপ কোম্পানি কোয়ালকম বড় কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিতে চলেছে। ইতিমধ্যেই কোম্পানির তরফে শুরু হয়ে গেছে প্রস্তুতি। কো্পানির সিইও ক্রিশ্চিয়ানো আমন জানিয়েছে, মেমো বার্তায় কর্মীদের জানিয়ে দেওয়া হয়েছে-নভেম্বরেই তাদের কাছে ছাঁটাইয়ের বার্তা ঢুকবে। সম্প্রতি সংবাদ সংস্থা রয়টার্সে প্রকাশিত হয়েছে এই রিপোর্ট।   

কেন কোম্পানির এই সিদ্ধান্ত
কোম্পানির মেমো বার্তায় সিইও জানিয়েছেন, সংস্থা ধারাবাহিকভাবে তাদের প্রত্যাশিত ফল ধরে রাখতে পারছে না। সেই কারণে কোম্পানিকে পারফরমেন্স ভিত্তিক ছাঁটাইয়ের পথ বেছে নিতে হচ্ছে। কর্মীদের বার্ষিক রিভিউয়ের ভিত্তিতেই এই কর্মী ছাঁটাই করা হবে।

কতজন কর্মীর চাকরি যাবে ?
বর্তমানে সারা বিশ্বে কোয়ালকমের ৫২,০০০ কর্মী রয়েছে। অন্তত গত বছরের সেপ্টেম্বরের হিসেব দিচ্ছে সেই তথ্য়। তবে মেমোতে কতজন কর্মীর চাকরি যেতে পারে, তা নিয়ে কোনও কিছু উল্লেখ করা হয়নি।  

সংবাদ সংস্থা রয়টার্সের রিপোর্ট বলছে, কোয়ালকম এখন তাদের স্মার্টফোনের যে চিপ ব্যবসা রয়েছে তাতে আশানুরূপ লাভ করতে পারছে না। এ ছাড়াও কোম্পানি ভবিষ্যতের লক্ষ্য়ে ডেটা সেন্টার, অটোমোটিভ টেকনোলজিতে তাদের বিস্তার লাভ করতে চাইছে। আগামী দিনেও কোম্পানির মুনাফা নিয়ে চিন্তায় রয়েছে সংস্থা।  

আরও কোন কোম্পানি নিয়েছে কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত

সম্প্রতি বিশ্বের বাজারে বড় কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করেছে অ্যাডিডাস। দেশের ৫০ শতাংশ কর্মী ছাঁটাই করবে এই সংস্থা। ভারতে কর্মী ছাঁটাইয়ের পথে হাটছে বিশ্বের নামকরা খেলার সরঞ্জাম প্রস্তুতকারক কোম্পানি অ্যাডিডাস। সংস্থার তরফ ইতিমধ্যেই কর্মী ছাঁটাইয়ের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। কোম্পানি জানিয়েছে, ভারতের গুরুগ্রামের টেক হাবে ৫০ শতাংশ কর্মী ছাঁটাই করবে তারা।

এই বড় সিদ্ধান্তের ফলে চাকরি যাবে ডেটা সায়েন্টিস্ট, ডেটা ইঞ্জিনিয়ার ছাড়াও সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারদের। তবে কর্মী ছাঁটাইয়ের বিষয়টি নিশ্চিত করলেও কত কর্মীর চাকরি যাবে তা নিয়ে এখনও নিশ্চিত করেনি অ্য়াডিডাস। 

আরও পড়ুন : হাজার-হাজার গ্রাহকের তথ্য় চুরি গেছে, স্টেট ব্যাঙ্কে হয়েছে সাইবার হামলা, গ্রাহকদের কী ক্ষতি ?

 

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Bombay High Court: টাটাদের জমি অধিগ্রহণ করে আয়ুর্বেদিক নিরাময়কেন্দ্র? মহারাষ্ট্র সরকারের বিজ্ঞপ্তি খারিজ করে দিল আদালত
টাটাদের জমি অধিগ্রহণ করে আয়ুর্বেদিক নিরাময়কেন্দ্র? মহারাষ্ট্র সরকারের বিজ্ঞপ্তি খারিজ করে দিল আদালত
Venugopal Dhoot Declared Bankrupt: SBI থেকে ১২৬৬৮০০০০০০০ টাকার ঋণ নিয়ে মেটাননি, ভিডিওকন কর্তাকে দেউলিয়া ঘোষণা করা হল
SBI থেকে ১২৬৬৮০০০০০০০ টাকার ঋণ নিয়ে মেটাননি, ভিডিওকন কর্তাকে দেউলিয়া ঘোষণা করা হল
Diwali New Car: দীপাবলিতে নতুন গাড়ি কিনবেন বলে ভাবছেন, তবে EMI ছাড়াও মাথায় রাখুন এই খরচগুলো
দীপাবলিতে নতুন গাড়ি কিনবেন বলে ভাবছেন, তবে EMI ছাড়াও মাথায় রাখুন এই খরচগুলো
Kolkata-Puri New Bus Service: কলকাতা থেকে পুরী চালু নতুন বাস পরিষেবা, ভাড়া শুরু মাত্র ১ হাজার ৫০০ টাকা থেকে
কলকাতা থেকে পুরী চালু নতুন বাস পরিষেবা, ভাড়া শুরু মাত্র ১ হাজার ৫০০ টাকা থেকে
Advertisement

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget