এক্সপ্লোর

Raghav Chadha Joins BJP : পরিণীতি চোপড়ার তুলনায় 'গরিব' ! রাঘব চাড্ডার কত সম্পত্তি, কী বলছে হিসেবখাতা ?

Raghav Chadha's Net Worth : আম আদমি পার্টির (AAP) রাজ্য়সভার সাংসদ রাঘব চাড্ডা এখন বিজেপির লোক। জেনে নিন, কত টাকার সম্পত্তি রয়েছে রাঘবের ?

Raghav Chadha's Net Worth : সকালে আপ ছেড়ে বিকেলে যোগ দিলেন বিজেপিতে (Raghav Chadha Joins BJP)। আম আদমি পার্টির (AAP) রাজ্য়সভার সাংসদ রাঘব চাড্ডা এখন বিজেপির লোক। যদিও পদ্ম শিবিরে চাড্ডার যোগদানের পরই পাল্টা আক্রমণে নেমেছে আপ। জেনে নিন, কত টাকার সম্পত্তি রয়েছে রাঘবের ?

বিপুল সম্পত্তির অধিকারী রাঘব
বিজেপিতে রাঘবের যোগদানের পরই শুরু হয়েছে অনেক প্রশ্ন। খোদ চাড্ডার বিরুদ্ধে আক্রমণে নেমেছে আম আদমি শিবির। কেজরিওয়ালের দল বলছে, সব দিয়েছে দল, তবু ও কথা রাখেনি। তবে রাঘবের বিজেপিতে যোগদানের পরই সংবাদ মাধ্যমে উঠে এসেছে তাঁর সম্পত্তির হিসেব। অ্য়াকাউন্ট খাতা বলছে, সব মিলিয়ে চাড্ডার প্রায় ৫০ লাখ টাকার সম্পদ রয়েছে। এর মধ্যে বাড়ির দামই ৩৬ লাখ টাকা। বাকি ৪.৯৪ টাকার সোনা রয়েছে সদ্য় আপ ছেড়ে আসা রাজ্যসভার এই সাংসদের। এর মধ্যে বন্ড ও শেয়ার রয়েছে ৬ লাখ টাকার। এ ছাড়াও আচে মারুতি সুইফ ডিজায়ার সেডান। এই রিপোর্ট প্রকাশ করেছে মানি কন্ট্রোল।

রাঘব গরিব ! পরিণীতি ধনী 
হিসেব বলছে, রাঘব চাড্ডার থেকে অনেক বেশি সম্পদ রয়েছে তাঁর স্ত্রী পরিণীতি চোপড়ার। ফিল্মি ক্য়ারিয়ারে নিজেই ৭৪ কোটি টাকার সম্পত্তি রোজগার করেছেন অভিনেত্রী। অভিনয় ছাড়াও বিভিন্ন কোম্পানির পণ্য়ের ব্র্য়ান্ড অ্যাম্বাসেডর হওয়ার সুবাদে এই টাকা পেয়েছেন তিনি। কেবল মুম্বইয়ের বান্দ্রাতে ২২ কোটি টাকার সম্পত্তি রয়েছে পরিণীতির, সঙ্গে বিলাসবহুর গাড়ির কালেকশন।

এই সম্ভারে রয়েছে রেঞ্জ রোভার ভোগ, যার আনুমানিক দাম ১ কোটি ৩০ লক্ষ টাকা। এ ছাড়াও রয়েছে অডি কিউ ফোর, যার আনুমানিক দাম ৪৩, ১৯ লাখ টাকা। এ ছাড়াও রয়েছে এডি কিউ সেভেনের মতো গাড়ি, বর্তমানে যার দাম রাখা হয়েছে ৬৯.২৭ লাখ টাকা। সব মিলিয়ে দুজনের সম্পত্তির পরিমাণ প্রায় দাঁড়িয়েছে ৭৪ কোটি ৫০ লাখ টাকা।

শুক্রবার বিজেপিতে যোগ দিয়েছেন রাঘব চাড্ডা। দল ছাড়ার সময় রাঘব বলেন, ''আমার নিজের দলই আমার মুখ বন্ধ করে দিল। ঠিক লোক হলেও আমি ভুল দলে ছিলাম।'' তবে শুধু রাঘব নয়, এই তালিকায় নাম রয়েছে, আপের রাজ্যসভার সাংসদ সন্দীপ পাঠক ও অশোক মিত্তলের। রাঘবের কথায়, এরাও বিজেপিতে যোগ দিতে চলেছেন। সবথেকে বড় বিষয়, রাজ্যসভায় রাঘবকে ডেপুটি লিডারের পদ থেকে সরিয়ে দিয়ে অশোক মিত্তলকেই দায়িত্ব দিয়েছিল আপ নেতৃত্ব। এবার সেই মিত্তলও চলে যাচ্ছেন বিজেপি শিবিরে। 

সেরা শিরোনাম

Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
US Russia Oil Deal : অন্য দেশকে ধমক-চমক, এবার নিজেই রাশিয়া থেকে তেল কিনবে আমেরিকা, সিদ্ধান্ত ট্রাম্পের
অন্য দেশকে ধমক-চমক, এবার নিজেই রাশিয়া থেকে তেল কিনবে আমেরিকা, সিদ্ধান্ত ট্রাম্পের
LIC Policy : দিনে ৪৫ টাকা জমিয়ে পেতে পারেন ২৫ লাখ, সঙ্গে জীবনবিমার সুবিধা, মধ্যবিত্তের সেরা LIC স্কিম এটি
দিনে ৪৫ টাকা জমিয়ে পেতে পারেন ২৫ লাখ, সঙ্গে জীবনবিমার সুবিধা, মধ্যবিত্তের সেরা LIC স্কিম এটি

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata: জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Embed widget