এক্সপ্লোর

Raghav Chadha's Big Claim : বিজেপিতে যোগ দিচ্ছেন হরভজন সিং ? রাঘব চাড্ডার বড় দাবি, আরও কে কে আসছেন ?

Harbhajan Singh May Join BJP : আপের রাজ্যসভার সাংসদ (AAP MP) জানিয়েছেন, বিজেপিতে যোগ দেবেন তিনি। তাঁর সঙ্গে আরও ৬ আপের সাংসদ গেরুয়া শিবিরে নাম লেখাবেন। সেখানেই রয়েছে হরভজন সিংয়ের নাম।

Harbhajan Singh BJP : আপ ছেড়ে এবার বিজেপি শিবিরে নাম লেখাবেন টিম ইন্ডিয়ার (Team India) প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং (Harbhajan Singh)। শুক্রবার এই বড় দাবি করেছেন সদ্য আপের সঙ্গে সম্পর্কছেদ করা রাঘব চাড্ডা (Rabhav Chadha) । আপের রাজ্যসভার সাংসদ (AAP MP) জানিয়েছেন, বিজেপিতে যোগ দেবেন তিনি। তাঁর সঙ্গে আরও ৬ আপের সাংসদ গেরুয়া শিবিরে নাম লেখাবেন। সেখানেই রয়েছে হরভজন সিংয়ের নাম।

হরভজন ছাড়া আরও কারা বিজেপিতে ? 
এদিন রাঘব চাড্ডা দাবি করেছেন, শীঘ্রই বিজেপিতে সন্দীপ পাঠক ও অশোক মিত্তল বাদে আরও চার আপ সাংসদ যোগ দেবেন। এই তালিকায় সবার ওপরে নাম রয়েছে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিংয়ের। টিম ইন্ডিয়ার টার্বুনেটর আর আম আদমি পার্টিতে ভরসা রাখতে পারছেন না। এই লিস্টে আরও রয়েছে অনেকের নাম। তালিকায় হরভজন ছাড়াও বিক্রম সাহানি, রাজেন্দর গুপ্তা, স্বাতী মালিওয়াল গেরুয়া শিবিরে যোগ দেবেন বলে চাড্ডা বলেছেন।    

রাঘব এবার বিজেপির
এদিন দিল্লিতে বিজেপিতে যোগদান প্রসঙ্গে সাংবাদিক সম্মেলন করেন রাঘব চাড্ডা। সংবাদ মাধ্যমে রাঘব জানান, ১৫ বছর আপে থাকার পর দল ছাড়ছেন তিনি। নিজেকে দলের জন্য যুব অবস্থা থেকেই নিংড়ে দিয়েছেন তিনি। রাজনীতির বিশ্লেষকরা বলছেন, রাঘবকে রাজ্যসভার ডেপুটি লিডারের পদ থেকে সরাতেই সংঘাতের শুরু হয় আপের সঙ্গে। সেই কারণেই বিজেপিতে যোগ দিলেন রাঘব। যদিও দলের তরফেও রাঘবকে একহাত নেওয়া হয়েছে। আপ-এর মুখপাত্র বলেছেন, ''প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মুখ খুলতে ভয় পান রাঘব। সংসদে অপেক্ষাকৃত সিঙ্গারা-চায়ের মতো লঘু প্রসঙ্গে তুলে আপের জন্য বরাদ্দ সময় নষ্ট করেন তিনি।'' 

রাঘব কেন আপ ছেড়ে বিজেপিতে
শুক্রবার দল ছাড়ার সময় রাঘব বলেন, ''আমার নিজের দলই আমার মুখ বন্ধ করে দিল। ঠিক লোক হলেও আমি ভুল দলে ছিলাম।'' তবে শুধু রাঘব নয়, এই তালিকায় নাম রয়েছে, আপের রাজ্যসভার সাংসদ সন্দীপ পাঠক ও অশোক মিত্তলের। রাঘবের কথায়, এরাও বিজেপিতে যোগ দিতে চলেছেন। সবথেকে বড় বিষয়, রাজ্যসভায় রাঘবকে ডেপুটি লিডারের পদ থেকে সরিয়ে দিয়ে অশোক মিত্তলকেই দায়িত্ব দিয়েছিল আপ নেতৃত্ব। এবার সেই মিত্তলও চলে যাচ্ছেন বিজেপি শিবিরে। 

সঠিক লোক হয়েও ভুল দলে রয়েছি
 বিজেপিতে যোগদান প্রসঙ্গে রাঘব বলেন, ''গত ১৫ বছর যুব থেকেই আপের জন্য রক্ত-ঘাম ঝরিয়েছি আমি। কিন্তু আম আদমি পার্টি তার মূল নীতি ও মূল্যবোধ থেকে সরে এসেছে। এখন এই দল দেশের স্বার্থে কাজ করে না, দলের নিজস্ব স্বার্থে কাজ করে আপ। গত কিছু বছর ধরে আমি অনুভব করছিলাম, সঠিক লোক হয়েও ভুল দলে রয়েছি আমি। তাই আজ আমি ঘোষণা করলাম, দল থেকে দূরে সরে গিয়ে জনসাধারণের কাছে যাব।'' 

 

সেরা শিরোনাম

Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
Ashutosh Ranka Press Meet: 'গত ৭২ ঘণ্টায় এই দেশ স্বৈরতন্ত্রের নগ্ন রূপ দেখেছে, যা ১৯৭৫ সালকেও ছাপিয়ে যায়', তোপ আশুতোষ রাঙ্কার
'গত ৭২ ঘণ্টায় এই দেশ স্বৈরতন্ত্রের নগ্ন রূপ দেখেছে, যা ১৯৭৫ সালকেও ছাপিয়ে যায়', তোপ আশুতোষ রাঙ্কার
Dhruv Rathee: 'আমাকে অপহরণ করা হয়েছে...', শনিবার কী ঘটেছিল ধ্রুব রাঠীর সঙ্গে ? নিজেই জানালেন ভিডিও বার্তার মাধ্যমে
'আমাকে অপহরণ করা হয়েছে...', শনিবার কী ঘটেছিল ধ্রুব রাঠীর সঙ্গে ? নিজেই জানালেন ভিডিও বার্তার মাধ্যমে
CJP Protest Delhi: 'প্রয়োজন না থাকলে...' বিক্ষোভের আবহেই ব্যারিকেড সরাতে কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের
'প্রয়োজন না থাকলে...' বিক্ষোভের আবহেই ব্যারিকেড সরাতে কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
Embed widget