এক্সপ্লোর

Raghav Chadha : কোনও সম্পত্তি নেই, সীমিত সম্পদ ! প্রকাশ্য়ে এল রাঘব চাড্ডার সম্পত্তির হিসেব 

Raghav Chadha’s Net Worth : তবে কি কেবল ক্ষমতা ও টাকার লোভেই রাজনীতিতে এসেছেন আপের রাজ্যসভার সাংসদ ? কতটা বেড়েছে, কী বলছে, তাঁর সম্পত্তির হিসেব (Raghav Chadha’s Net Worth)। 

Raghav Chadha’s Net Worth : এক পদ হারানোকে কেন্দ্র করে চরমে উঠল রাজনৈতিক তরজা। রাঘব চাড্ডার (Raghav Chadha) বিরুদ্ধে এখন আক্রমণ শানিয়ে চলেছে খোদ তারই দল। আম আদমি পার্টির (AAP Admi Party) সঙ্গে রাঘবের  দ্বন্দ্ব ঘিরে তোলপাড় হচ্ছে রাজধানীর রাজনীতি। অনেকেই এখন বলছেন, আপ ছেড়ে বিজেপিতে যাওয়া এখন রাঘবের সময়ের অপেক্ষা। তবে কি কেবল ক্ষমতা ও টাকার লোভেই রাজনীতিতে এসেছেন আপের রাজ্যসভার সাংসদ ? কতটা বেড়েছে, কী বলছে, তাঁর সম্পত্তির হিসেব (Raghav Chadha’s Net Worth)। 

কী নিয়ে রাঘবের সঙ্গে দলের দ্বন্দ্ব
সম্প্রতি রাঘবকে রাজ্য়সভার ডেপুটি লিডার পদ থেকে ছেঁটে দেয় আম আদমি পার্টি। যা নিয়ে দলের বিরুদ্ধেই প্রকাশ্য়ে মুখ খোলেন চাড্ডা। পঞ্জাবের সাংসদ বলেন, আমাকে চুপ করানো হয়েছে মাত্র, আমি কিন্তু হার মানিনি। দলের সাংসদের এই ভিডিয়ো বার্তায় আরও চটে যায় আপ। দলের কেন্দ্রীয় মুখপাত্র বলেন, সংসদে অপেক্ষাকৃত লঘু প্রসঙ্গ তুলছিলেন চাড্ডা। মোদির বিরুদ্ধে কিছু বলতে ভয় পাচ্ছিলেন তিনি। যে কারণে সংসদে এয়ারপোর্টে কম দামে সিঙাড়ার ইস্যু তুলছিলেন। মনে রাখতে হবে, সংসদে বলার জন্য সব দলকেই নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়। সেখানে লঘু প্রসঙ্গ তুলছিলেন রাঘব। পার্টিলাইন মেনে চলছিলেন না তিনি।

পাল্টা কী বলেছেন রাঘব
আম আদমি পার্টির এই অভিযোগের জবাব দিয়েছেন রাঘব। সোশ্য়াল মিডিয়ায় তিনি বলেছেন, এখন পাবলিক ইস্যু নিয়ে বলার জন্য আমাকে কথা বলতে দিতে চাইছে না আপ। আমি বরাবর সাধারণ মানুষের প্রসঙ্গ সংসদে তুলেছি। দলের সঙ্গে রাঘবের এহেন বাক্যবানের পরই অনেকে তার বিজেপিতে যাওয়া এখন সময়ের অপেক্ষা বলছে। কেউ কেউ রাজ্য়সভার সাংসদের সম্পত্তি বৃদ্ধির পরিমাণ নিয়েও প্রশ্ন তুলছেন ! জেনে নিন, কত সম্পদের অধিকারী রাঘব চাড্ডা। 

কত সম্পদ রয়েছে রাঘবের
গত কত বছরে ধরে রাঘব চাড্ডার মোট সম্পদেদর পরিমাণ বেড়েছে। নিজে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ছিলেন একটা সময়ে, তাই হিসেবনিকেসর বিষয়ে যথেষ্ট জ্ঞান রয়েছে তাঁর। হিসেব খাতা বলছে, ২০১৯ সালে দক্ষিণ দিল্লি থেকে লোকসভা নির্বাচনে লড়াইয়ের সময় হলফনামায় তাঁর ১৬ লাখ টাকার অস্থাবর সম্পদ দেখিয়েছিলেন এই নেতা। তবে সেই সময় তার কোনও স্থাবর সম্পত্তি দেখাননি তিনি। সেই বছর তার মোট আয় ছিল ২,১৯,৩২০ টাকা।

২০২০ সালে দিল্লি রাজিন্দর নগর বিধানসভা নির্বাচন জেতার পর তার সম্পদের পরিমাণ বেড়ে হয় ১৯ লক্ষ ৯৭ হাজার টাকা। তখনও তার কোনও স্থাবর সম্পত্তি ছিল না। 

পঞ্জাব থেকে রাজ্যসভায় যাওয়ার পরে
রাঘবের রাজনীতির ইতিহাস বলছে, ২০২২ সালে পঞ্জাব থেকে রাজ্যসভায় নির্বাচিত হওয়ার পর, ৩৭ লক্ষ টাকার অস্থাবর সম্পদ ছিল চাড্ডার। যার মধ্যে ছিল ৩০,০০০ টাকা নগদ অর্থ ৬.৩৫ লক্ষ টাকার বন্ড ও শেয়ার। এছাড়াও একটি মারুতি সুইফট ডিজায়ার গাড়ির মালিকানার কথা উল্লেখ করেন তিনি। তবে তখনও তাঁর কোনও স্থাবর সম্পত্তি ছিল না। সব মিলিয়ে, সেই সময় তাঁর মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছিল আনুমানিক ৩৫ থেকে ৪৫ লক্ষ টাকা।


 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

New Maruti Baleno facelift : ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
Gold Price Today: সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
Mahindra Pick Up Truck : মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget