এক্সপ্লোর

Rakesh Jhunjhunwala : দৌড় থামল দালাল স্ট্রিটের 'বিগ বুলের', প্রয়াত রাকেশ ঝুনঝুনওয়ালা

Rakesh Jhunjhunwala; দালাল স্ট্রিটের জন্য দুঃসংবাদ। চলে গেলেন দেশের শেয়ার বাজারের অন্যতম বড় বিনিয়োগকারী রাকেশ ঝুনঝুনওয়ালা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর।

Dalal Street Update:  দালাল স্ট্রিটের জন্য দুঃসংবাদ। চলে গেলেন দেশের শেয়ার বাজারের অন্যতম বড় বিনিয়োগকারী রাকেশ ঝুনঝুনওয়ালা। ভারতের বাজারের 'বিগ বুল' বলা হত তাঁকে। ঝুনঝুনওয়ালা হাঙ্গামা মিডিয়া ও অ্যাপটেকের চেয়ারম্যানের পাশাপাশি ভাইসরয় হোটেল, কনকর্ড বায়োটেক, প্রোভোগ ইন্ডিয়া ও জিওজিৎ ফিনান্সিয়াল সার্ভিসেস-এর  ডিরেক্টর ছিলেন। দালাল স্ট্রিটের ট্রেডার ছাড়াও একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ছিলেন তিনি। দেশের অন্যতম ধনীদের মধ্যে নাম ছিল রাকেশ ঝুনঝুনওয়ালার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। 

Rakesh Jhunjhunwala : কিছুদিন আগেই শুরু করেছিলেন নতুন উদ্যোগ

 সূত্রের খবর, ২-৩ সপ্তাহ আগেই হাসপাতাল থেকে ডিসচার্জ করা হয়েছিল ঝুনঝুনওয়ালাকে। একাধিক শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। এদিন সকাল ৭টা নাগাদ তাঁকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে নিয়ে আসা হয়। ইতিমধ্যেই ভারতীয় ধনকুবেরের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্প্রতি, আকাসা এয়ারের সঙ্গে বিমান শিল্পে প্রবেশ করেছিলেন ঝুনঝুনওয়ালা। ৭ অগাস্ট প্রথম উড়ান ভরেছিল এই বিমান। এখানেই শেষ নয়, ভারতের 'ইন্টারন্যাশনাল মুভমেন্ট টু ইউনাইটেড নেশনস'-এর উপদেষ্টাও ছিলেন তিনি।

Rakesh Jhunjhunwala's Early life: কীভাবে শুরু করেছিলেন শেয়ার বাজারে ?

দেশের অন্যতম ধনী ব্যক্তির শুরুটা মসৃণ ছিল না। শেয়ার বাজারে অনেক 'ঠেকে শিখেছেন' তিনি। অনেক ইন্টারভিউতে নিজেই সেই কথা বলেছেন ঝুনঝুনওয়ালা। বড় শিল্পপতির মতো 'সোনার চামচ' মুখে নিয়ে জন্মাননি তিনি। ১৯৬০ সালের ৫ জুলাই মধ্যবিত্ত ঘরে জন্ম হয়েছিল তাঁর। তবে শেয়ার বাজারের প্রতি আগ্রহটা জন্মেছিল তাঁর বাবার কথা শুনে। বাবার মুখে দালাল স্ট্রিটের উত্থান-পতন মনে ধরেছিল তরুণ রাকেশের। সেই থেকেই ঝুঁকি নেওয়ার একটা প্রবণতা কাজ করতে শুরু করে ঝুনঝুনওয়ালার মনে। কলেজ জীবনেই মাত্র ৫০০০ টাকা নিয়ে শেয়ার বাজারে হাতেখড়ি। সেই আমানত দেখতে দেখতে বদলে যায় ৫.৫ বিলিয়নে। অন্তত সেই কথাই বলছে ফোর্বস ম্যাগাজিন। 

Rakesh Jhunjhunwala : কোন স্টক বদলে দেয় জীবন ? 

১৯৮৫ সালে শেয়ার বাজারে হাতেখড়ি হলেও ঝুনঝুনওয়াল স্টক মার্কেটে উত্থান ঠিক তার পরের বছর। শোনা যায়, ১০৮৬-তে টাটা টি-এর স্টকে নজর যায় তাঁর। কোম্পানির ভবিষ্য বুঝতে অসুবিধা হয়নি রাকেশের। মাত্র ৪৩ টাকার টাটা টি-র শেয়ার কিনতেই বদলে যায় সবকিছু। তিম মাসের মধ্যে সেই শেয়ার পৌঁছে যায় ১৪৩ টাকায়। তিন গুণ লাভের মুখে দেখেন ঝুনঝুনওয়ালা। পরের তিন বছরে যা তাঁকে ২০-২৫ লক্ষ টাকা আয়ের পথ দেখায়। এরপর থেকেই ঘুরে যায় ভাগ্যের চাকা।

আরও পড়ুন : Fixed Deposit Interest: এই ফিক্সড ডিপোজিটে ৮.৭৫ শতাংশ রিটার্ন, পোস্ট অফিসের থেকেও বেশি সুদ

 

 

 

 

সেরা শিরোনাম

FSSAI Notice To Amazon Flipkart : প্রোটিনের নামে 'প্রতারণা' ! নেসলে, অ্যামাজন, ফ্লিপকার্টের বিরুদ্ধে নোটিস পাঠাল FSSAI
প্রোটিনের নামে 'প্রতারণা' ! নেসলে, অ্যামাজন, ফ্লিপকার্টের বিরুদ্ধে নোটিস পাঠাল FSSAI
US Suspends TCS Infosys : আমেরিকায় ভারতীয় আইটি কর্মীদের জন্য বড় ধাক্কা ! TCS, ইনফোসিস সহ বহু কোম্পানিকে গ্রিন কার্ড প্রোগ্রাম থেকে সাসপেন্ড
আমেরিকায় ভারতীয় আইটি কর্মীদের জন্য বড় ধাক্কা ! TCS, ইনফোসিস সহ বহু কোম্পানিকে গ্রিন কার্ড প্রোগ্রাম থেকে সাসপেন্ড
GST Council : গ্রেফতারের ক্ষমতা রইল না ট্যাক্স অফিসারদের, বড় সিদ্ধান্ত নিল GST কাউন্সিল, জরিমানা কমে ১০,০০০ টাকা
গ্রেফতারের ক্ষমতা রইল না ট্যাক্স অফিসারদের, বড় সিদ্ধান্ত নিল GST কাউন্সিল, জরিমানা কমে ১০,০০০ টাকা
Stock Market Crash : সব টাকা চলে গেল ! একদিনে ১০ লাখ কোটি টাকা উধাও, ভারতের শেয়ার বাজারে ভয়ঙ্কর ধস
সব টাকা চলে গেল ! একদিনে ১০ লাখ কোটি টাকা উধাও, ভারতের শেয়ার বাজারে ভয়ঙ্কর ধস

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget