এক্সপ্লোর

Home Loan EMI Calculator: ঋণের সুদ বাড়িয়ে বড় ধাক্কা দিল RBI,জেনে নিন কত বেশি হল আপনার EMI !

Home Loan EMI: রেপো রেট বৃদ্ধির জেরে এক ধাক্কায় বাড়তে চলেছে ঋণের সুদ। আরও ব্যয়বহুল হতে চলেছে EMI। যে কারণে আপনার বাড়ির বাজেটেও পড়বে টান।  

Home Loan EMI To Be Costly: উৎসবের মরসুমে বড় ধাক্কা খেলেন ঋণগ্রহীতারা। রেপো রেট বৃদ্ধির জেরে এক ধাক্কায় বাড়তে চলেছে ঋণের সুদ। আরও ব্যয়বহুল হতে চলেছে EMI। যে কারণে আপনার বাড়ির বাজেটেও পড়বে টান।  

এদিন রিজার্ভ ব্যাঙ্ক আর্থিক নীতি কমিটির বৈঠকের পর, চলতি বছরে টানা চতুর্থবারের মতো রেপো রেট ০.৫০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। রেপো রেট ৫.৪০ শতাংশ থেকে বাড়িয়ে ৫.৯০ শতাংশ করেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। আরবিআই-এর এই সিদ্ধান্তের পরে সরকারি থেকে বেসরকারি ব্যাঙ্ক ও হাউজিং ফিন্যান্স সংস্থাগুলি হোম লোনের সুদের হার বাড়াবে। যার পরে আপনার ইএমআই আরও ব্যয়বহুল হবে। গৃহঋণের সুদের হার বর্তমান স্তর থেকে ০.৫০ শতাংশ বৃদ্ধি এখন শুধু সময়ের অপেক্ষা।

Home Loan EMI Calculator: আরবিআই রেপো রেট বাড়ানোর প্রভাব
RBI-এর রেপো রেট বাড়ানোর সিদ্ধান্তের পরে ব্যাঙ্কগুলি ও হাউজিং ফিন্যান্স সংস্থাগুলি ঋণে সুদের হার আরও ব্যয়বহুল করবে। এই ব্যয়বহুল ঋণের সবচেয়ে বড় ধাক্কা সহ্য করতে হবে গৃহঋণ গ্রহীতাদের। আরবিআই রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে, যা এখন ৫.৯০ শতাংশে দাঁড়িয়েছে। তাই রেপো রেট যুক্ত ঋণ আরও ব্যয়বহুল হয়ে উঠবে। জেনে নিন, কত বাড়বে আপনার ইএমআই।

Home Loan EMI Calculator: ২০ লাখ গৃহঋণ হলে
ধরুন, আপনার ২০ বছরের জন্য ২০ লক্ষ টাকার হোম লোন ছিল। বর্তমানে আপনি ১৭,৫৪৭ টাকার সুদের হারে ৮.৬৫ শতাংশ ইএমআই দিচ্ছেন। কিন্তু রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট বাড়ানোর পরে সুদের হার হবে ৯.১৫ শতাংশ, যার উপর ১৮,১৮৮ টাকার ইএমআই দিতে হবে। আপনার ইএমআই ৬৪১ টাকা বেড়ে যাবে। যার জেরে আপনাকে পুরো বছরে ৭,৬৯২ টাকা বেশি ইএমআই দিতে হবে।

RBI Update: ৩০ লক্ষ টাকার গৃহঋণ
আপনি যদি ২০ বছরের জন্য ৩০ লক্ষ টাকার হোম লোন নিয়ে থাকেন, যার উপর আপনি বর্তমানে ৮.১০ শতাংশ হারে সুদ দিচ্ছেন, তাহলে আপনাকে বর্তমানে ২৫,২৮০ টাকার ইএমআই দিতে হবে। কিন্তু রেপো রেট বাড়ানোর পর এখন আপনাকে ৮.৬০ শতাংশ হারে সুদ দিতে হবে। যার উপর ২৬,২২৫ টাকার ইএমআই দিতে হবে। অর্থাৎ প্রতি মাসে ৯৪৫ টাকা বেশি ও এক বছরে আপনার পকেটে ১১,৩৪০ টাকার বোঝা বাড়তে চলেছে।

৫০ লাখ গৃহঋণ
আপনি যদি ১৫ বছরের জন্য ৫০ লক্ষ টাকার হোম লোন নিয়ে থাকেন, যার উপর ৮.৬০ শতাংশ সুদের হারে আপনাকে বর্তমানে ৪৯,৫৩১ টাকার ইএমআই দিতে হবে।  RBI-এর নতুন আর্থিক নীতির ফলে লোন আরও ব্যয়বহুল করার পরে, আপনার সুদের হার ৯.১০ শতাংশে বাড়বে। যার উপর EMI দিতে হবে ৫১,০১১ টাকা। এখন আপনাকে প্রতি মাসে ১৪৮০ টাকা বেশি EMI দিতে হবে। হিসেব অনুযায়ী এক বছরে আপনার পকেট থেকে  অতিরিক্ত ১৭,৭৮০ টাকার বোঝা বাড়বে।

আরও পড়ুন : Small Saving Schemes: কিষাণ বিকাশ পত্র, সিনিয়র সিটিজেন সেভিংসে বাড়ল সুদের হার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
UPI নিয়ে বড় খবর! টাকা পাঠাতে কি এবার থেকে দিতে হবে চার্জ? মিটল সব জল্পনা
UPI নিয়ে বড় খবর! টাকা পাঠাতে কি এবার থেকে দিতে হবে চার্জ? মিটল সব জল্পনা
Fact Check: বিমানের জ্বালানিতেও মেশানো হবে ইথানল ? কী বার্তা সরকারের ? জানুন আসল সত্যিটা
বিমানের জ্বালানিতেও মেশানো হবে ইথানল ? কী বার্তা সরকারের ? জানুন আসল সত্যিটা

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget