এক্সপ্লোর

RBI Penalty: ১.৩১ কোটির জরিমানা এই ব্যাঙ্ককে, কড়া নির্দেশ দিল RBI

Punjab National Bank: রিজার্ভ ব্যাঙ্ক (RBI Penalty) মোট ১.৩১ কোটি টাকার জরিমানা ঘোষণা করেছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের উপর। মূলত ঋণ দেওয়ার ক্ষেত্রে যথাযথ KYC না থাকার অপরাধেই এই জরিমানা।

Punjab National Bank: রিজার্ভ ব্যাঙ্ক এবার এই ব্যাঙ্কের উপর জরিমানা ঘোষণা করল। শুধু একটি ব্যাঙ্ক নয়, মোট ৫টি ব্যাঙ্কের উপর জরিমানা আরোপ করেছে রিজার্ভ ব্যাঙ্ক। এর মধ্যে তালিকার শীর্ষেই আছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। রিজার্ভ ব্যাঙ্ক (RBI Penalty) মোট ১.৩১ কোটি টাকার জরিমানা ঘোষণা করেছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (Punjab National Bank) উপর। আর এই ব্যাঙ্ক এই নিয়ে পঞ্চম ব্যাঙ্ক হতে চলেছে যার উপর জরিমানা আরোপ করল RBI।

অন্য আরও ব্যাঙ্কগুলির মধ্যে আছে গুজরাত রাজ্য কর্মচারী কো অপারেটিভ ব্যাঙ্ক, বিহারের মধুবনীর দ্য রোহিকা সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্ক, মুম্বইয়ের ন্যাশনাল কো-অপারেটিভ ব্যাঙ্ক, পশ্চিমবঙ্গের দ্য ব্যাঙ্ক এমপ্লয়িজ কো-অপারেটিভ ব্যাঙ্ক। বিগত ৩ জুলাই ২০২৪ পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের উপর নন-কমপ্লায়েন্সের কারণে জরিমানা আরোপ করে রিজার্ভ ব্যাঙ্ক। 'লোনস অ্যান্ড অ্যাডভান্সেস স্ট্যাটুটরি অ্যান্ড আদার রেস্ট্রিকশনস' এই বিধি অনুসারে এই জরিমানা আরোপ করা হয়েছে ব্যাঙ্কের উপর। মোট ১ কোটি ৩১ হাজার ৮০০ টাকার জরিমানা করা হয় এই ব্যাঙ্কের উপর। ১৯৪৯ সালের ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্টের ৪৭ এ ধারার ১(সি) এবং ৪৬ ধারার (৪), (১) এবং ৫১ নং ধারা অনুসারে এই জরিমানা আরোপ করা হয়েছে।

মূলত ঋণ দেওয়ার ক্ষেত্রে যথাযথ কেওয়াইসি না থাকার অপরাধেই এই জরিমানা করা হয় পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ককে। রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে যে, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক দুটি এমন সরকার-অধিকৃত সংস্থাকে ঋণ দিয়েছে যারা সরকারি তরফে রিইমবার্সমেন্ট হলে ঋণ শোধের প্রতিশ্রুতি দিয়েছিল। এছাড়াও পাবলিক সেক্টরের ঋণদাতা অ্যাকাউন্টগুলিতে ব্যবসায়িক সম্পর্ক স্থাপনের সময় প্রাপ্ত ঋণগ্রহীতার কেওয়াইসি রেকর্ড সংরক্ষণ করতে ব্যর্থ হয়েছে এই ব্যাঙ্ক।

এর আগে মে মাসে ইয়েস ব্যাঙ্ক এবং আইসিআইসিআই ব্যাঙ্ককে কেন্দ্রীয় ব্যাঙ্কের বহু নিয়মবিধি লঙ্ঘন করার জন্য জরিমানা করেছিল রিজার্ভ ব্যাঙ্ক। আর এই কারণে রিজার্ভ ব্যাঙ্ক ইয়েস ব্যাঙ্কের উপর ৯১ লক্ষ টাকা ও আইসিআইসিআই ব্যাঙ্কের উপর ১ কোটি টাকার জরিমানা ধার্য করেছিল। আরবিআই দেখেছে যে এর আগে ২০২২ সালে এভাবেই বেশ কয়েকবার নিয়ম লঙ্ঘন করেছিল ইয়েস ব্যাঙ্ক। জানা গিয়েছে আইসিআইসিআই ব্যাঙ্ক ঠিকমত যাচাই না করে তদন্ত না করেই বেশ কিছু ক্ষেত্রে ঋণ দিয়েছে। আর সেই জন্যেই আর্থিক ক্ষতির মুখে পড়েছে এই ব্যাঙ্ক।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

SEBI Alert : ৯০ শতাংশের লোকসান হয়েছে, ২০২৬-এ শেয়ার বাজারে লাখ-লাখ টাকা হারিয়েছে যুব প্রজন্ম, অনূর্ধ্ব ত্রিশের সংখ্য়া বেশি
৯০ শতাংশের লোকসান হয়েছে, ২০২৬-এ শেয়ার বাজারে লাখ-লাখ টাকা হারিয়েছে যুব প্রজন্ম, অনূর্ধ্ব ত্রিশের সংখ্য়া বেশি
Oracle Layoffs : ১ সেপ্টেম্বর আসবে ইমেল, সকাল ৬টায় কর্মী ছাঁটাই, হাজার-হাজার চাকরি যাবে !
১ সেপ্টেম্বর আসবে ইমেল, সকাল ৬টায় কর্মী ছাঁটাই, হাজার-হাজার চাকরি যাবে !
Mutual Funds: Direct নাকি Regular? Mutual Fund-এ SIP করতে চাইলে কোন প্ল্যান আপনার জন্য আদর্শ?
Direct নাকি Regular? Mutual Fund-এ SIP করতে চাইলে কোন প্ল্যান আপনার জন্য আদর্শ?
Cooking Oil Selling Rules : খুচরো খাবার তেল বিক্রি করলেই ১০ লাখ টাকা জরিমানা, ৩ বছরের জেল এই রাজ্যে
খুচরো খাবার তেল বিক্রি করলেই ১০ লাখ টাকা জরিমানা, ৩ বছরের জেল এই রাজ্যে

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget