এক্সপ্লোর

India Post : রেজিস্টার্ড পোস্ট যুগের অবসান নয় ! চলে যাচ্ছে না সে ! নতুন করে কী বলছে ডাকবিভাগ ?

Registered Post: প্রেস ইনফরমেশন ব্যুরোর তরফে জানানো হয়েছে যে ডাক পরিষেবাকে সহজতর করার জন্য ডাক বিভাগ রেজিস্টার্ড পোস্ট ও স্পিড পোস্ট পরিষেবাকে একত্রিত করেছে।

Registered Post: কিছুদিন আগেই ভারতীয় ডাকবিভাগের তরফ থেকে জানানো হয়েছিল যে দীর্ঘ ৫০ বছর ধরে চলে আসা রেজিস্টার্ড চিঠির পরিষেবা বন্ধ হতে চলেছে। আগামী ১ সেপ্টেম্বর থেকেই এই পরিষেবা বন্ধ হয়ে যাবে সমস্ত গ্রাহকদের জন্য। তবে এবার সাধারণ মানুষের মনের জট কাটাতে ভারতীয় ডাকবিভাগের তরফ থেকে জানানো হয়েছে যে এই রেজিস্টার্ড ডাকের পরিষেবা এবার থেকে স্পিড পোস্টের সঙ্গে যুক্ত হয়ে যাবে। ফলে এখনই এই পরিষেবা বন্ধ হচ্ছে না, থাকছে নতুনভাবে। ১ সেপ্টেম্বর থেকে তাই দেশের সমস্ত পোস্ট অফিসে রেজিস্টার্ড পোস্ট পরিষেবা যুক্ত হয়ে যাবে স্পিড পোস্টের সঙ্গে।

প্রেস ইনফরমেশন ব্যুরোর তরফে জানানো হয়েছে যে ডাক পরিষেবাকে সহজতর করার জন্য এবং উন্নত করার জন্য, লজিস্টিক পরিষেবাগুলিকে আরো বেশি কর্মক্ষম করার জন্য ডাক বিভাগ রেজিস্টার্ড পোস্ট ও স্পিড পোস্ট পরিষেবাকে একত্রিত করেছে। এই সংযুক্তকরণের মাধ্যমে ব্যাকএন্ড দক্ষতা বাড়বে, পরিবহনে দেরি হওয়া আটকাবে এবং নেটওয়ার্ক জুড়ে আরও ভাল সংযোগ প্রদান করবে। রেজিস্টার্ড পোস্ট এবং স্পিড পোস্ট দুইই অ্যাকাউন্টেবল সার্ভিস যেখানে ট্রান্সমিশনের প্রতিটি পর্যায়ে রেকর্ড রাখা হয়। তবে এই দুই পরিষেবার মূল পার্থক্য হল তাদের ডেলিভারি প্রোটোকল। রেজিস্টার্ড পোস্ট ঠিকানা-নির্দিষ্ট নয়, গ্রাহক নির্দিষ্ট পরিষেবা, শুধুমাত্র গ্রাহক বা তাঁর অনুমোদিত ব্যক্তির কাছে এটি দেওয়া হবে। অন্যদিকে স্পিড পোস্ট ঠিকানা-নির্দিষ্ট পরিষেবা, নির্দিষ্ট ঠিকানায় যে কোনও গ্রাহকের কাছে এটি দেওয়া হবে।

এই ইন্টিগ্রেশনের পর থেকে স্পিড পোস্ট লেটার ও স্পিড পোস্ট পার্সেল ঠিকানা-নির্দিষ্ট ডেলিভারি দেবে, অন্যদিকে রেজিস্ট্রেশনের মাধ্যমে স্পিড পোস্ট হিসেবে বুক করা জিনিসপত্র ঠিকভাবে নির্দিষ্ট ঠিকানার গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া হবে। স্পিড পোস্টের অধীনেই গ্রাহকরা রেজিস্ট্রেশনের সুবিধে পেতে থাকবেন, একইসঙ্গে প্রিমিয়াম স্পিড পোস্ট ফিচার্সগুলিও উপভোগ করতে পারবেন যেমন-

এন্ড টু এন্ড অনলাইন ট্রাকিং

রিয়েল টাইম ডেলিভারি আপডেট

ওটিপি ভিত্তিক নিরাপদ ডেলিভারি

ক্যাশ অন ডেলিভারি সার্ভিস

ক্রেডিট সুবিধে

ভলিউম-ভিত্তিক ছাড়ের সুবিধে

কর্পোরেট কাস্টমারদের জন্য ন্যাশনাল অ্যাকাউন্ট ফেসিলিটি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

E 20 Petrol Contro : E20 পেট্রোলে উচ্চমাত্রার ক্লোরাইড, স্থায়ী ক্ষতি হতে পারে ইঞ্জিন পার্টসের ! সরকার দিল জবাব
E20 পেট্রোলে উচ্চমাত্রার ক্লোরাইড, স্থায়ী ক্ষতি হতে পারে ইঞ্জিন পার্টসের ! সরকার দিল জবাব
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
RBI Repo Rate: বদলায়নি রেপো রেট, তাহলে কি কমবে আপনার হোম লোনের ইএমআই?
বদলায়নি রেপো রেট, তাহলে কি কমবে আপনার হোম লোনের ইএমআই?
Invest in SIP: মাসে ২০ হাজার টাকা বেতন? সঠিক পরিকল্পনায় SIP করলেই কিন্তু জমাতে পারবেন ১ কোটি টাকা
মাসে ২০ হাজার টাকা বেতন? সঠিক পরিকল্পনায় SIP করলেই কিন্তু জমাতে পারবেন ১ কোটি টাকা

ভিডিও

Madan Mitra:
Sumit Roy News: পরের শুনানির দিন পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতারিতে রক্ষাকবচ দিল Supreme Court
Kolkata Police: পরিবর্তনের পশ্চিমবঙ্গে এবার ED ও কলকাতা পুলিশের মধ্যে সমন্বয়ে জোর | ABP Ananda
Life Care Blood Bank News: লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের দুটি শাখায় তল্লাশি SBTC-র | ABP Ananda
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি পদ থেকে অপসারিত হুমায়ুন কবীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget