এক্সপ্লোর

Jan Dhan Account: জনধন অ্যাকাউন্ট রয়েছে আপনার ? ৩০ সেপ্টেম্বরের মধ্যেই করতে হবে এই কাজ- বড় ঘোষণা RBI-এর

Jan Dhan Account KYC: অ্যাকাউন্টের তথ্য বজায় রাখতে এবং অ্যাকাউন্ট সাইবার প্রতারণা থেকে নিরাপদ রাখতে প্রতি ১০ বছর অন্তর এই কেওয়াইসির কাজ করতে হয় অ্যাকাউন্ট হোল্ডার ব্যক্তিদের।

PMJDY Account: ১০ বছর পেরিয়ে গিয়েছে প্রধানমন্ত্রী জনধন যোজনার আর এই অবসরে দেশের সমস্ত ব্যাঙ্কেই অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য রি-কেওয়াইসি ক্যাম্পেইন শুরু করা হয়েছে। এই যোজনার অধীনে সমস্ত গ্রাহকরা যাতে আগামী দিনেও একইভাবে সুবিধে (re-KYC Campaign) পেতে পারেন সেই জন্য নতুন করে কেওয়াইসি জমা করতে হবে অ্যাকাউন্ট হোল্ডারদের। এই ক্যাম্পেইন (Jan Dhan Account) শুরু হয়েছে বিগত ১ জুলাই থেকে। আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত চলবে এই ক্যাম্পেইন। গ্রাম পঞ্চায়েত স্তর থেকেই এই শিবির (PMJDY Account) পরিচালিত হচ্ছে, গ্রামীণ ও ব্যাঙ্কিং পরিষেবা বিহীন অঞ্চলেও মানুষদের কাছে এই সুবিধে পৌঁছে দেওয়া হচ্ছে।

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ও পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলি জনধন যোজনার অধীনে থাকা অ্যাকাউন্টগুলির জন্য কেওয়াইসি বিবরণ আপডেট করার প্রচেষ্টায় নেতৃত্ব দিচ্ছে। আর এই সমস্ত অ্যাকাউন্ট মূলত পর্যায়ক্রমিক পুনর্নবীকরণের জন্য বাধ্যতামূলক। সরকারের এই উদ্যোগ ক্ষুদ্র বিমা ও পেনশন প্রকল্পগুলিতে অ্যাক্সেসের বিস্তার এবং গ্রাহকদের অভিযোগের উপরেই দৃষ্টিনিবদ্ধ করে।

গতকাল বুধবার রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর সঞ্জয় মলহোত্রা একটি বিবৃতিতে জানান, ‘জনধন স্কিম যেহেতু ১০ বছর পূর্ণ করেছে, তাই দেখা গিয়েছে বিপুল সংখ্যক অ্যাকাউন্টে নতুন করে কেওয়াইসি জমা করার দরকার হয়েছে। পঞ্চায়েত স্তর থেকেই ব্যাঙ্কগুলি এই জন্য শিবির পরিচালনা করছে এবং ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই শিবির পরিচালনা করা হবে। নতুন অ্যাকাউন্ট খোলা, রি-কেওয়াইসি করা ছাড়াও এই শিবিরগুলিতে ফিনান্সিয়াল ইনক্লুসনের জন্য ক্ষুদ্র বিমা ও পেনশন প্রকল্পের উপরে আলোকপাত করবে।’

অ্যাকাউন্টের তথ্য বজায় রাখতে এবং অ্যাকাউন্ট সাইবার প্রতারণা থেকে নিরাপদ রাখতে প্রতি ১০ বছর অন্তর এই কেওয়াইসির কাজ করতে হয়। বলা ভাল এই কেওয়াইসি আপডেট করা বাধ্যতামূলক। এই রি-কেওয়াইসির মাধ্যমে গ্রাহকরা তাদের ব্যক্তিগত বিবরণ, ঠিকানার সমস্ত প্রামাণ্য নথি জমা করেন যাতে তাদের ব্যাঙ্কে নিশ্চিত আপডেট পেতে পারেন। এই রি-কেওয়াইসি না করালে জনধন অ্যাকাউন্টের কার্যক্রম সীমিত হতে পারে বা অস্থায়ীভাবে অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হতে পারে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২ অগাস্ট ২০২৫ এই প্রকল্পের ১০ বছর পূর্তি উপলক্ষ্যে বক্তব্য দিতে গিয়ে বলেন, ‘জনধন যোজনার আওতায় সারা দেশে দরিদ্র মানুষের জন্য ৫৫ কোটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়েছে। ইতিমধ্যে প্রায় ১ লক্ষ গ্রাম পঞ্চায়েতে ব্যাঙ্কের ক্যাম্প স্থাপিত হয়েছে। আর তাই প্রত্যেক জনধন যোজনার অ্যাকাউন্টহোল্ডারদের নির্ধারিত সময়ের মধ্যে কেওয়াইসি জমা করার অনুরোধ করছি।’

সেরা শিরোনাম

Sugar Market: উৎসবের আগেই চিনির দাম আগুন, চাহিদার তুলনায় নেই জোগান, ইথানল ব্লেন্ডিংয়ে বেশি মুনাফার দরুণই কি?
উৎসবের আগেই চিনির দাম আগুন, চাহিদার তুলনায় নেই জোগান, ইথানল ব্লেন্ডিংয়ে বেশি মুনাফার দরুণই কি?
Gold Price Today : লক্ষ্মীবারে কমল সোনার দাম ? আজ কিনলে কমে পাবেন ! জেনে নিন, রাজ্যের গোল্ড রেট
লক্ষ্মীবারে কমল সোনার দাম ? আজ কিনলে কমে পাবেন ! জেনে নিন, রাজ্যের গোল্ড রেট
Income Tax Return: আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?
আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?
Gold: ঘরে বসেই অর্থ উপার্জন করতে চান ? বিনিয়োগ করুন সোনা, কী ভাবনা সরকারের ?
ঘরে বসেই অর্থ উপার্জন করতে চান ? বিনিয়োগ করুন সোনা, কী ভাবনা সরকারের ?

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget