এক্সপ্লোর

Reliance Disney Merger: জুড়ে যাবে রিলায়েন্স-ডিজনি ইন্ডিয়া, ৭০ হাজার ৩৫০ কোটির চুক্তি মঞ্জুর- কী সুবিধে গ্রাহকদের ?

Reliance and Disney India: সিসিআই সমাজমাধ্যমে জানিয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, ভায়াকম ১৮, ডিজিটাল ১৮, স্টার ইন্ডিয়া এবং স্টার টিভির মার্জার এই সংস্থা অনুমোদন দিয়েছে।

Competition Commission of India: ভারতের কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া সম্প্রতি রিলায়েন্স আর ডিজনি ইন্ডিয়ার সংযোগের চুক্তি (Reliance Disney Merger) মঞ্জুর করেছে। এর মাধ্যমে ভারতের সবথেকে বড় বিনোদন সংস্থা তৈরির পথ পরিস্কার হয়ে গিয়েছে। উভয় কোম্পানির যৌথ উদ্যোগের বাজার মূল্য প্রায় ৭০ হাজার ৩৫০ কোটি। সম্প্রতি তথ্য প্রকাশ্যে এসেছে যে সিসিআই ক্রিকেট সম্প্রচারের অধিকারের বিষয়ে এই সংযোগ কিছু আপত্তি তুলেছিল প্রথমে। এ নিয়ে বিষয়টি স্থগিত হয়ে যায়। তবে উভয় সংস্থার পক্ষ থেকে প্রতিক্রিয়া পাওয়ার পর সিসিআই এই সংযোগের অনুমোদন দিয়েছে।

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ৪৭তম এজিএমের আগেই এই সিদ্ধান্ত

সিসিআই সমাজমাধ্যমে জানিয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, ভায়াকম ১৮, ডিজিটাল ১৮, স্টার ইন্ডিয়া এবং স্টার টিভির মার্জার এই সংস্থা অনুমোদন দিয়েছে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ৪৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হওয়ার আগেই এই সিদ্ধান্ত জানিয়েছে সিসিআই। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (Reliance Disney Merger) এই যৌথ উদ্যোগে ১১,৫০০ কোটি টাকা বিনিয়োগ করবে।

২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে এই মার্জারের ঘোষণা হয়েছিল

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের সহযোগী ভায়াকম ১৮ ও ডিজনির ভারতীয় সংস্থা স্টার ইন্ডিয়া ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে তাদের ব্যবসা সংযুক্ত করার কথা জানিয়েছিল। এই সংযোগের ফলে দেশের সবচেয়ে বড় টিভি ও ডিজিটাল স্ট্রিমিং কোম্পানি তৈরি হবে। এই সিদ্ধান্তের অধীনে ভায়াকম ১৮-এর মিডিয়া অপারেশন সমস্ত স্টার ইন্ডিয়ার সঙ্গে সংযুক্ত হবে। এই যৌথ উদ্যোগের (Reliance Disney Merger) বাজার মূল্য প্রায় ৭০ হাজার কোটি টাকা। রিলায়েন্স এবং ডিজনি এবার একত্রে প্রতিযোগিতায় টেক্কা দেবে আমাজন, সোনি ও নেটফ্লিক্সকে।

যৌথ উদ্যোগের চেয়ারপার্সন হবেন নীতা আম্বানি

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মতে নতুন বোর্ডে ১০ জন সদস্য থাকবে। এর মধ্যে রিলায়েন্স থেকে ৫ জন ডিরেক্টর, ডিজনি থেকে ৩ জন ও ২ জন স্বাধীন ডিরেক্টর থাকবেন। এই রিলায়েন্স ডিজনি মার্জারের ঘটনা ঘটবে ২০২৪-২৫ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকের মধ্যেই। জানা গিয়েছে এই যৌথ উদ্যোগের চেয়ারপার্সনের দায়িত্ব পাবেন নীতা আম্বানি। সংস্থার ভাইস চেয়ারম্যান হবেন উদয় শঙ্কর।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Social Media Policy: দেশ-বিরোধী পোস্ট করলে আজীবন কারাদণ্ড, রাজ্যে আনল নতুন সোশ্যাল মিডিয়া পলিসি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold Price Today: সোনার দামে বিরাট রদবদল, আজ কি কমল না বাড়ল? বিনিয়োগ করলে বিরাট লাভ?
সোনার দামে বিরাট রদবদল, আজ কি কমল না বাড়ল? বিনিয়োগ করলে বিরাট লাভ?
BSNL Recharge Plan : BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
Gold Price Today: সোনার দামে ফের বড় বদল! ১৪ থেকে ১৭ অগস্টে কত বাড়ল ২২ ক্যারেট, ১৮ ক্যারেটের দাম?
সোনার দামে ফের বড় বদল! ১৪ থেকে ১৭ অগস্টে কত বাড়ল ২২ ক্যারেট, ১৮ ক্যারেটের দাম?
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি

ভিডিও

Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ১: 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget