এক্সপ্লোর

Reliance Jio Update: ১১৮৩ কোটি টাকায় এয়ারটেলের থেকে স্পেকট্রাম ব্যবহারের অধিকার কিনল রিলায়েন্স জিও

স্পেকট্রাম ট্রেডিংয়ের মাধ্যমে অন্ধ্রপ্রদেশ, দিল্লি ও মুম্বই সার্কলে স্পেকট্রাম অধিকার কিনল মুকেশ অম্বানির সংস্থা

মুম্বই: দেশের তিন সার্কলে ভারতী এয়ারটেলের থেকে স্পেকট্রাম ব্যবহারের অধিকার কিনল রিলায়েন্স জিও। 

এই প্রেক্ষিতে স্পেকট্রাম ট্রেডিংয়ের মাধ্যমে অন্ধ্রপ্রদেশ, দিল্লি ও মুম্বই সার্কলে ৮০০ মেগাহার্ৎজ ব্যান্ডের স্পেকট্রাম ব্যবহারের অধিকার কিনতে মুকেশ অম্বানির নেতৃত্বাধীন রিলায়েন্স জিও ইনফোকম লিমিটেড (আরজেআইএল) ও সুনীল ভারতী মিত্তলের নেতৃত্বাধীন ভারতী এয়ারটেল লিমিটেডের মধ্যে সুনির্দিষ্ট চুক্তি সম্পন্ন হয়েছে। 

দুই সংস্থার মধ্যে স্পেকট্রাম ট্রেডিংয়ের বিষয়টির সম্পর্কে অবগত করা হয়েছে ডিপার্টমেন্ট অফ টেলিকমকে। রিলায়েন্স জিও-র তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, অন্ধ্রপ্রদেশে (২ x ৩.৭৫), দিল্লিতে (২ x ১.২৫) ও মুম্বইতে (২ x ২.৫) স্পেকট্রাম কিনেছে সংস্থা। 

ভারতী এয়ারটেলের তরফে বলা হয়েছে, স্পেকট্রামের বিনিময়ে জিও-র থেকে ১০০৪.৮ কোটি টাকা (কর বাদ দিয়ে) পেয়েছে সংস্থা। এছাড়া, স্পেকট্রাম সম্পর্কিত ৪৬৯.৩ কোটি টাকার ভবিষ্যৎ দায়ভারও বহন করবে রিলায়েন্স।

এই স্পেকট্রাম ব্যবহারের অধিকার সম্পর্কিত ট্রেডিংয়ের ফলে এখন মুম্বই সার্কলে ২ x ১৫ মেগাহার্ৎজ এবং দিল্লি ও অন্ধ্রপ্রদেশ সার্কলের প্রত্যেকটিতে ২ x ১০ মেগাহার্ৎজের ৮০০ মেগাহার্ৎজ ব্যান্ড স্পেকট্রাম ফুটপ্রিন্ট পাচ্ছে রিলায়েন্স। সংস্থার মতে, এর ফলে জিও গ্রাহকদের নেটওয়ার্ক অভিজ্ঞতা আরও ভালো হবে। 

গ্রাহকদের ভিত্তিতে দেশের বৃহত্তম টেলিকম অপারেটর রিলায়েন্স জিও এবং দ্বিতীয় বৃহত্তম এয়ারটেলের মধ্যে হওয়া এই চুক্তি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। 

২০১৬ সালে টেলিকম সেক্টরে মুকেশ অম্বানির নেতৃত্বাধীন জিও প্রবেশ করার পর থেকে দুই প্রধানের মধ্যে চরম প্রতিদ্বন্দ্বিতা চলছে। তা সত্ত্বেও একে অপরের সঙ্গে কাজ করতে এগিয়ে আসাটা অত্যন্ত ইতিবাচক বলেই মনে করছে বণিকমহল। 

শুক্রবার, বম্বে স্টক এক্সচেঞ্জে ভারতী এয়ারটেলের শেয়ারদর ২.২১ শতাংশ বৃদ্ধি পেয়ে পৌঁছয় ৬৩৭.০৫ টাকায়। সংস্থার মোট মূল্য ৩,৪৯,৮৬৯.৬০ কোটি টাকা। অন্যদিকে, রিলায়েন্স জিও-র শেয়ারদর ১.৬৩ শতাংশ বৃদ্ধি পেয়ে হয়েছে ২১৪৪.৭৫ কোটি টাকা। সংস্থার মোট মূল্য ১৩,৫৯,৬৫২.০৬ কোটি টাকা।

সেরা শিরোনাম

New Money Rule: ১ ডিসেম্বর থেকে বদলাচ্ছে SBI Card-এর চার্জ, পেনশন ও GST-র নিয়ম; কী প্রভাব পড়বে?
১ ডিসেম্বর থেকে বদলাচ্ছে SBI Card-এর চার্জ, পেনশন ও GST-র নিয়ম; কী প্রভাব পড়বে?
Income Tax From EPF Income: অবসরের পর প্রভিডেন্ট ফান্ড থেকে প্রতি মাসে টাকা তুললেই কি দিতে হবে আয়কর? কী বলছে নিয়ম
অবসরের পর প্রভিডেন্ট ফান্ড থেকে প্রতি মাসে টাকা তুললেই কি দিতে হবে আয়কর? কী বলছে নিয়ম
Term Insurance: উপার্জন করেন না, তা হলেও বাড়ির লোকের টার্ম ইনসিওরেন্সের কি প্রয়োজন রয়েছে?
উপার্জন করেন না, তা হলেও বাড়ির লোকের টার্ম ইনসিওরেন্সের কি প্রয়োজন রয়েছে?
SAP Layoffs 2026: AI-এর জন্য বড় সিদ্ধান্ত? ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের পথে ইউরোপের টেক জায়ান্ট SAP?
AI-এর জন্য বড় সিদ্ধান্ত? ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের পথে ইউরোপের টেক জায়ান্ট SAP?

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget