এক্সপ্লোর

India Us Trade Deal : ভেস্তে গেছে ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি ? ফের বড় ধস বাজারে ! কী বলছে সরকার

US Iran War : ভারত ও আমেরিকার মধ্যে প্রস্তাবিত দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি আপাতত ঠান্ডা ঘরে চলে গিয়েছে। এবার যার বড় প্রভাব পড়বে বাজারে। যা নিয়ে এবার মুখ খুলল সরকার। 

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি স্থগিতের খবর সরকারিভাবে ভিত্তিহীন।
  • ইরান-আমেরিকার উত্তেজনা ও শুল্ক নীতি নিয়ে জল্পনা তৈরি।
  • আলোচনা নিরবচ্ছিন্নভাবে চলছে, উভয় পক্ষ সমঝোতায় সচেষ্ট।
  • চুক্তি প্রক্রিয়া সচল রয়েছে, নিয়মিত যোগাযোগ রাখছে দুই দেশ।

US Iran War : ইরান-ইজরায়েল-আমেরিকা যুদ্ধের মাঝেই ফের বড় ধাক্কা খেল ভারত-মার্কিন সম্পর্ক (India Us Trade Deal) ! সোশ্যাল মিডিয়ায় (Social Media) ছড়িয়ে পড়েছে ভারতের অর্থনীতি (Indian Economy) সংক্রান্ত এই খবর। যেখানে বলা হচ্ছে, ভারত ও আমেরিকার মধ্যে প্রস্তাবিত দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি আপাতত ঠান্ডা ঘরে চলে গিয়েছে। এবার যার বড় প্রভাব পড়বে বাজারে। যা নিয়ে এবার মুখ খুলল সরকার। 

সম্প্রতি বিভিন্ন মহলে ভারত ও আমেরিকার মধ্যে প্রস্তাবিত দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে জল্পনা তৈরি হয়েছে। বিশেষ করে ইরান পরিস্থিতির কারণে এই চুক্তি দেরি হচ্ছে বলে যে খবর ছড়িয়েছে, তার প্রেক্ষিতে মুখ খুলেছে কেন্দ্রীয় সরকার।

গুজব বনাম সরকারি বয়ান
সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স দাবি করেছিল, আমেরিকা ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার কারণে ওয়াশিংটন বর্তমানে সেদিকেই বেশি মনোনিবেশ করছে। এর ফলে ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তিটি আপাতত কয়েক মাসের জন্য থমকে যেতে পারে। তবে শুক্রবার কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রক একটি আনুষ্ঠানিক বিবৃতিতে এই খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।

সরকারের পক্ষ থেকে যা জানানো হয়েছে:
বাণিজ্য চুক্তি থমকে যাওয়ার খবরটি ভুল ও বিভ্রান্তিকর।
ভারত ও আমেরিকার মধ্যে আলোচনা নিরবচ্ছিন্নভাবে চলছে।
চুক্তি প্রক্রিয়াটি বর্তমানে সচল রয়েছে ও উভয় পক্ষই সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করছে।

জল্পনার সূত্রপাত কোথায় ?
রয়টার্সের প্রতিবেদনে চারজন সরকারি আধিকারিককে উদ্ধৃত করে বলা হয়েছিল , ট্যারিফ বা শুল্ক নীতি নিয়ে ভারত আগামী কয়েক মাস 'ধীরে চলো' নীতি গ্রহণ করতে পারে। এছাড়া ফেব্রুয়ারিতে মার্কিন সুপ্রিম কোর্টের একটি রায়ের পর শুল্ক সংক্রান্ত বিষয়ে অগ্রগতির গতি কিছুটা কমেছে বলেও দাবি করা হয়েছিল। রিপোর্টে আরও বলা হয়, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বর্তমানে ৬০টি দেশের বিরুদ্ধে 'অন্যায্য বাণিজ্যিক কার্যকলাপ' এবং 'ফোর্সড লেবার' (বাধ্যতামূলক শ্রম) ব্যবহারের অভিযোগ নিয়ে তদন্ত শুরু করায় এই জটিলতা বেড়েছে।

ঠিক কী অবস্থা বাণিজ্য় চুক্তির 
যদিও রয়টার্সের দাবি, ভারত ও আমেরিকা ১৬টি বড় অংশীদার দেশের বিরুদ্ধে 'অতিরিক্ত শিল্প সক্ষমতা' (Excess Industrial Capacity) সংক্রান্ত তদন্ত করছে, তবুও ভারত সরকার স্পষ্ট করেছে যে এই তদন্তের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার কোনও বিরোধ নেই।

বাণিজ্য মন্ত্রক বলেছে, "দুই দেশের আলোচনা থমকে নেই। নিয়মিত ব্যবধানে দুই দেশের প্রতিনিধিরা একে অপরের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং একটি সুষ্ঠু চুক্তির লক্ষ্যেই এগোচ্ছে ভারত।"

 

Frequently Asked Questions

ভারত ও আমেরিকার মধ্যে প্রস্তাবিত দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি কি আপাতত বন্ধ হয়ে গেছে?

না, ভারত ও আমেরিকার মধ্যে প্রস্তাবিত দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি আপাতত বন্ধ হয়ে যায়নি। সরকার এই খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।

ইরান-ইজরায়েল-আমেরিকা যুদ্ধের কারণে কি বাণিজ্য চুক্তি বিলম্বিত হচ্ছে?

কেন্দ্রীয় সরকার জানিয়েছে যে ইরান পরিস্থিতির কারণে বাণিজ্য চুক্তি বিলম্বিত হওয়ার খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন। দুই দেশের মধ্যে আলোচনা নিরবচ্ছিন্নভাবে চলছে।

চুক্তি প্রক্রিয়াটি বর্তমানে কোন অবস্থায় আছে?

চুক্তি প্রক্রিয়াটি বর্তমানে সচল রয়েছে এবং উভয় পক্ষই সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করছে। দুই দেশের প্রতিনিধিরা নিয়মিত যোগাযোগ রাখছেন।

আমেরিকা কি ভারতের বিরুদ্ধে 'অন্যায্য বাণিজ্যিক কার্যকলাপ'-এর তদন্ত করছে?

রিপোর্ট অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ৬০টি দেশের বিরুদ্ধে 'অন্যায্য বাণিজ্যিক কার্যকলাপ' এবং 'ফোর্সড লেবার' ব্যবহারের অভিযোগ নিয়ে তদন্ত শুরু করেছে। তবে ভারত সরকার জানিয়েছে, এই তদন্তের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার কোনও বিরোধ নেই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold Rate Today : বুধবার সোনার দামে বড় বদল? কমছে রুপোর দাম? দেখুন নতুন রেট চার্ট
বুধবার সোনার দামে বড় বদল? কমছে রুপোর দাম? দেখুন নতুন রেট চার্ট
Ratan Tata: ইন্টার্ন হিসেবে যোগ দেন TCS-এ, দিনে দিনে রতন টাটার আস্থাভাজন হয়ে ওঠেন, Tata Sons থেকে কেন পদত্যাগ করলেন এন চন্দ্রশেখরন?
ইন্টার্ন হিসেবে যোগ দেন TCS-এ, দিনে দিনে রতন টাটার আস্থাভাজন হয়ে ওঠেন, Tata Sons থেকে কেন পদত্যাগ করলেন এন চন্দ্রশেখরন?
TATA Sons: টাটা সন্স থেকে পদত্যাগ এন চন্দ্রশেখরনের, বেঁচে নেই রতন টাটা, টালমাটাল অবস্থা সামলানো যাবে তো? বাড়ছে উদ্বেগ
টাটা সন্স থেকে পদত্যাগ এন চন্দ্রশেখরনের, বেঁচে নেই রতন টাটা, টালমাটাল অবস্থা সামলানো যাবে তো? বাড়ছে উদ্বেগ
BSNL Recharge Plan : দিনে ৩ জিবি ডেটা, যত খুশি কল করুন, BSNL দিচ্ছে দারুণ প্ল্যান, কী কী পাবেন জানেন ?
দিনে ৩ জিবি ডেটা, যত খুশি কল করুন, BSNL দিচ্ছে দারুণ প্ল্যান, কী কী পাবেন জানেন ?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget