এক্সপ্লোর

Rupee Today: ফের রেকর্ড পতন টাকায়, মার্কিন ডলারের তুলনায় দাম কমে ৮১ টাকা

Rupee Today: ফের টাকার রেকর্ড পতন হল মার্কিন ডলারের তুলনায়। আজ সকালেই ১ ডলারের তুলনায় টাকার দাম কমে দাঁড়ায় ৮১ টাকা। যা সর্বকালীন রেকর্ড। গতকাল মার্কিন ডলারের তুলনায় টাকার দাম ছিল ৮০ টাকা ৮৬ পয়সা।

Rupee Today: ফের টাকার রেকর্ড পতন হল মার্কিন ডলারের তুলনায়। আজ সকালেই ১ ডলারের তুলনায় টাকার দাম কমে দাঁড়ায় ৮১ টাকা। যা সর্বকালীন রেকর্ড। গতকাল মার্কিন ডলারের তুলনায় টাকার দাম ছিল ৮০ টাকা ৮৬ পয়সা।  আমেরিকার ফেডারেল রিজার্ভ রেপো রেট ৭৫ বেসিস পয়েন্ট বাড়ানোর পরই টাকার পতন।

শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ডলারের তুলনায় টাকা তার সর্বনিম্ন স্তরে খোলে। এই প্রথমবার প্রতি ডলার ৮১-র মাত্রা ছাড়িয়েছে টাকা। বৃহস্পতিবার, ডলারের তুলনায় টাকা ৮০.৮৬-তে বন্ধ হয়েছিল । ২৪ ফেব্রুয়ারির পর যা সবথেকে বড় পতন। বিশেষজ্ঞদের মতে, ডলারের  তুলনায় টাকা ৮১ ছাড়িয়ে  ৮১.৫০-এর পর্যায়ে যেতে পারে।

বর্তমানে মার্কিন মুলুকে মুদ্রাস্ফীতি ব্যাপক আকার ধারণ করেছে। যার জেরে ফেড রেট বৃদ্ধির ঘোষণা করেছে জো বাইডেনের সরকার। বর্তমানে ডলার সূচক ১১১ -র উপরে ট্রেড করছে। দুই বছরের ইউএস বন্ডের ইল্ড বহু বছরের উচ্চ ৪.১ শতাংশের ওপরে রয়েছে। যে কারণে, শুক্রবার প্রথমবার  ডলারের তুলনায় টাকার রেকর্ড পতন ঘটেছে। ৮১.২৩-0এ নেমে এসেছে টাকা।

সংবাদ সংস্থা পিটিআই-এর প্রতিবেদন বলছে, ইউএস ফেডারেল রিজার্ভের সুদের হার ৭৫ বেসিস পয়েন্ট বৃদ্ধি করেছে মার্কিন ফেড পলিসি হোল্ডাররা। ইউক্রেনের ভূ-রাজনৈতিক পরিস্থিতির জেরে ইতিমধ্য়েই বদলে গিয়েছে আমেরিকার অর্থনীতি। এ কারণেই বিদেশি বাজারে মার্কিন মুদ্রা শক্তিশালী হয়েছে। একই সঙ্গে ডোমেস্টিক ইক্যুইটি বাজারের অবস্থা, বিনিয়োগকারীদের ঝুঁকি ও অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে টাকার ওপর। 

এ প্রসঙ্গে এইচডিএফসি সিকিউরিটিজের রিসার্চ অ্যানালিস্ট দিলীপ পারমার জানিয়েছেন, দেশের অর্থনীতির মৌলিক বিষয়গুলি শক্তিশালী হওয়া সত্ত্বেও টাকার মূল্যে কিছুদিন পতন থাকতে পারে। তবে অন্যান্য দেশের মুদ্রার তুলনায় টাকার পরিস্থিতি এখন অনেকটা এগিয়ে।  পারমার বলেছেন,  USD-INR-এর স্পট প্রাইসের রেজিস্ট্যান্স ৮১.২৫ থেকে ৮১.৪০ এর মধ্যে ৮০.১২-এ সাপোর্ট নিতে পারে ।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold Rate Today : বুধবার সোনার দামে বড় বদল? কমছে রুপোর দাম? দেখুন নতুন রেট চার্ট
বুধবার সোনার দামে বড় বদল? কমছে রুপোর দাম? দেখুন নতুন রেট চার্ট
Ratan Tata: ইন্টার্ন হিসেবে যোগ দেন TCS-এ, দিনে দিনে রতন টাটার আস্থাভাজন হয়ে ওঠেন, Tata Sons থেকে কেন পদত্যাগ করলেন এন চন্দ্রশেখরন?
ইন্টার্ন হিসেবে যোগ দেন TCS-এ, দিনে দিনে রতন টাটার আস্থাভাজন হয়ে ওঠেন, Tata Sons থেকে কেন পদত্যাগ করলেন এন চন্দ্রশেখরন?
TATA Sons: টাটা সন্স থেকে পদত্যাগ এন চন্দ্রশেখরনের, বেঁচে নেই রতন টাটা, টালমাটাল অবস্থা সামলানো যাবে তো? বাড়ছে উদ্বেগ
টাটা সন্স থেকে পদত্যাগ এন চন্দ্রশেখরনের, বেঁচে নেই রতন টাটা, টালমাটাল অবস্থা সামলানো যাবে তো? বাড়ছে উদ্বেগ
BSNL Recharge Plan : দিনে ৩ জিবি ডেটা, যত খুশি কল করুন, BSNL দিচ্ছে দারুণ প্ল্যান, কী কী পাবেন জানেন ?
দিনে ৩ জিবি ডেটা, যত খুশি কল করুন, BSNL দিচ্ছে দারুণ প্ল্যান, কী কী পাবেন জানেন ?

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget